Assalamu alaikum
Everyone
Burly sofa and parda gallery
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Burly sofa and parda gallery, Furniture shop, Chandpur.
lllll পজিটিভ থিংকিং lllll
Written by Burly.shop
আজকাল সবাইকে বলতে শোনা যায় থিংক পজিটিভ। সব কিছুকে পজিটিভলি দেখুন। অথবা দৃষ্টি ভঙ্গীকে ইতিবাচক করুন। হাজার বারও যদি আপনি কাউকে বলেন থিংক পজিটিভ তাতে কোন লাভ হবে না কারণ থিংক পজিটিভ করার উপায় বা পথটি কী তা যদি জানা না থাকে তবে কী ভাবে থিংক পজিটিভ করবে। যেমন কী ভাবে সৎ হতে হয় সবাই জানে (মিথ্যা কথা বলবো না, কারো ক্ষতি করবো না, অন্যায় করবো না ইত্যাদি) কিন্তু “কেন সৎ হবো” বা ‘কেন সৎ থাকবো’ এই বিষয়টি যে বুঝেছে বা উপলব্ধি করেছে তার পক্ষেই সৎ থাকা সম্ভব।
পৃথিবীতে যা কিছু ঘটে দুইবার ঘটে; একবার চিন্তায় আর একবার বাস্তবে অর্থাৎ একবার ভেতরে অন্যবার বাইরে। মানুষ যা কিছু করে তার আগে সে চিন্তা করে। চিন্তা যেমন হবে কাজ (কর্ম) তেমন হবে। একটি কাজ বার বার করলে তা অভ্যাসে পরিণত হয়। অভ্যাসের সমষ্টি তার চরিত্র এবং চরিত্রই নিয়ে যাবে তার গন্তব্যে। অর্থাৎ একজন মানুষের গন্তব্য সুখের যায়গায় নাকী দু:খের যায়গায় হবে তা নির্ভর করবে তার চরিত্রের উপর। চরিত্র নির্ভর করে অভ্যাসের উপর আর অভ্যাস নির্ভর করে কর্মের উপর। কর্ম নির্ভর করে চিন্তার উপর। সুতরাং চিন্তা যেমন হবে বাকী সমস্ত ধাপ তেমনই হবে। সুতরাং জীবনকে সুখ শান্তিময় করতে অর্থাৎ সফল ও সার্থক জীবনের জন্য চিন্তাকে ইতিবাচক করতেই হবে।
প্রথমেই প্রশ্ন হলো Positive Thinking বলতে কী বুঝায়। ইতিবাচক চিন্তা মানে হলো “যে কোন অবস্থায় সঠিক চিন্তা করতে পারা”।(Positive thinking means right thinking at every moment) যে কোন অবস্থায় বা যে কোন পরিস্থিতিতে সঠিক চিন্তা করতে পারাকেই পজিটিভ থিংকিং বলে। সঠিক চিন্তা বেঠিক নয়। বেঠিক বা ভুল চিন্তা করলে তা পজিটিভ থিংকিং হবে না। এখন প্রশ্ন হলো সঠিক বা Right Thinking বলতে কী বুঝায়। সঠিক চিন্তা বলতে বুঝায় “যা কিছু ঘটেছে সেই ঘটনাকে ঐ ভাবেই দেখা এবং ভাবা ”।(Right thinking means, To see the situation/problems in the same magnitude as it is) অর্থাৎ যা ঘটেছে তা ঘটার মত করে দেখা অর্থাৎ সোজা ভাবে দেখা, বাঁকা ভাবে নয়। বাঁকা ভাবে দেখলে চিন্তা বাঁকা হয়ে যাবে। বিষয়টি একদম সোজা যেমন আপনি কোন কিছু সঠিক দেখতে পান তখনই যখন আলো সেই বস্তুর উপর সোজা হয়ে পড়বে এবং সোজা ভাবে আপনার চোখের ভেতর প্রবেশ করবে তখনই তা আপনি দেখবেন। সুতরাং কোন বিষয় বা ঘটনা সোজা ভাবে যদি আপনার কাছে উপস্থাপিত না হয় বা সোজা ভাবে যদি না দেখেন বা না ভাবেন তবে সিদ্ধান্ত কখনই সঠিক বা Right হবে না। সুতরাং যা কিছু হয়েছে বা ঘটেছে তা সেইভাবে দেখতে পারা সঠিক চিন্তা করতে পাড়ার পূর্বশর্ত।
বিষয়টি আরও একটু বিশ্লেষন করা যাক, পজিটিভ থিংকিং মানে এই নয় যে, যা কিছু আমার জীবনে ঘটবে সব সময় সেরা (বেস্ট) ঘটবে তা নয় বরং যা কিছু ঘটেছে সেটা ঐ সময়ে আমার জন্য ছিলো একুরেট/অনিবার্য। এই অনিবার্য বিষয়টিকে একসেপ্ট করা বা স্বীকার করা। একসেপ্ট করা বা স্বীকার করা মানে এই নয় যে তা আমার জন্য উত্তম হয়েছে । পরিস্থিতিটাকে গ্রহন করা সেটা আমার পক্ষে যাক বা না যাক । যদি তা না হয় তবে মনের স্থিতি আসবে না যার ফলে পরবর্তী সিদ্ধান্ত গুলো যথার্থ হবে না। যেমন নিজের কোন প্রতিষ্ঠানে আগুন লেগেছে প্রথমেই তা একসেপ্ট করতে হবে বা গ্রহন করতে হবে যে বিষয়টি ঘটেছে । একসেপ্ট করলেই না আপনি পরবর্তী সঠিক পদক্ষেপ নিতে পারবেন যাতে দমকল বাহিনী সহ পরবর্তী গঠনমূলক সিদ্ধান্ত গুলো নেয়া যায় তা না হলে তো সিদ্ধান্তই নেয়া যাবে না।
“Positive thinking does not mean what will happen, will be the best, it means whatever will happen will be accurate for me.”
একজন মানুষ আত্যহত্যা করে তখনই যখন সে পরিস্থিতিটিকে একসেপ্ট করতে পারে না ।
আমরা সব সময়ই ভালো আশা করবো, উত্তমটিই আশা করবো, যা কিছু হবে ভালো হবে সেরা হবে কিন্তু যদি তা না হয় তবে যা ঘটলো তা ঐ পরিস্থিতির জন্য অনিবার্য ভাবতে হবে এবং সেটি যদি দুর্ঘটনা বা খারাপ কিছু হয় তবে তার কারণগুলো খুজেঁ বের করে এমন ব্যাবস্থা নিতে হবে যাতে এমন ঘটনা পুনরাবৃত্তি না ঘটে তার ব্যাবস্থা নেয়া এবং এগিয়ে যেতে হবে পরবর্তী সঠিক সিদ্ধান্তে।
যে চিন্তা আমার মনকে অস্থির করে তা পজিটিভ থিংকিং নয়। বরং যে চিন্তা আমার মনকে শান্তি দেয় বা শান্ত করে নতুন কিছু করার উৎসাহ ও উদ্দিপনা দেয় তাই পজিটিভ থিংকিং । যে চিন্তা হিংসা, বিদ্বেষ, স্বার্থপরতা, আত্মকেন্দ্রীকতা তৈরী করে তা কখনই পজিটিভ থিংকিং নয়। বরং তা শরীর মনকে নেতিবাচক ভাইব্রেশনে আক্রান্ত করে, মন ও শরীরকে অসুস্থ করে।
পরোপকারিতা, শ্রদ্ধা, সহমর্মিতা, সহযোগিতা, সেবা, অন্যের কল্যাণ কামনা, ভালোবাসা সৃষ্টিকারী ভাবনাই হলো পজিটিভ থিংকিং যার ফলাফল সুখ, শান্তি এবং সন্তুষ্টি।
04/03/2023
hello everyone welcome to my page....
Click here to claim your Sponsored Listing.