18/01/2022
ঠিকানাঃ সাহাপাড়া ,দাউদকান্দি,কুমিল্লা ।
জমির পরিমান: ৬ শতাংশ
মোট আয়তন: ২৫০০+স্কয়ারফিট।
ফ্ল্যাট সংখ্যা: ১৯ টি
এই বিল্ডিং এর কস্টিং এবং যাবতীয় ডিজাইন ( স্ট্রাকচারাল, আর্কিটেকচারাল, প্লাম্বিং, ইলেকট্রিকাল) পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।
Design & Technology Limited
. Imam Hossain(MIEB)
Mobile:01742484841,01980454525
Office: Near Daudkandi Toll Plaza, ,Cumilla.
10/11/2020
পানি টাকায় ফেলবেন না!
ইঞ্জিনিয়ারিং মানে শুধু টেকনিক্যাল সলুশন না। বরং এটার সাথে ইকোনমি ইনক্লুডেড। যে স্ট্রাকচারটা পার স্কয়ারফিটে ১০০০ টাকায় করা যায় সেটা যদি আপনি ১৫০০ টাকা ব্যয় করে করেন তাহলে আর সেটা ইঞ্জিনিয়ারিং হলো না।
রিসেন্টলি এমন এতো কাজ দেখছি যে খুবই খারাপ (পড়ুন ভালো) লাগে। এক ভদ্রলোক একটা কাজ নিয়ে এসেছে তার খরচ ছিলো ২৭ কোটি টাকা অথচ এটা অনায়াসে ২০ কোটিতে করা যায়। এর আগে একটা বিল্ডিংয়ের শুধু ফাউন্ডেশন রিভিউ করে দেখলাম ২০ লাখ টাকা সেইভ হয়।
এক ভদ্রলোক দেখলাম আটতলার পাইলিং করেছে এগারো তলার মতো। রাজশাহীর এক মাদ্রাসার পাইলিং দেখে মনে হলো আরও তিন তলা বাড়ানো সম্ভব। শুধু পাইলিং বা ফাউন্ডেশন নয় বরং বিভিন্ন ক্ষেত্রে এরকম অপব্যয় আছে।
সত্যি কথা বলতে বেশীর ভাগ ক্লায়েন্টেরই ইঞ্জিনিয়ারিং নলেজ থাকেনা আর এটাই স্বাভাবিক । আর যদি ফান্ডিং অন্য কেউ করে তাহলেতো কথাই নাই। মসজিদ মাদ্রাসার ডিজাইন নিয়ে মানুষ সবচেয়ে বেশি ক্যাজুয়াল। এছাড়া আমাদের ইঞ্জিনিয়ারদের স্কিল আর নৈতিকতার স্বল্পতাও বড় বিষয়। আমরা অনেক সময় জানিই না যে আমি জানি না। ওদিকে লক্ষ লক্ষ টাকা অপচয়।
মানুষ সাধারণত কন্সাল্টেন্সি ফি এর কারনে ভালো ইঞ্জিনিয়ারকে হায়ার করে না। কি এক অশিক্ষা চিন্তা করেন। ১৫০০ টাকার ডাক্তার কি ৫০০ টাকায় দেখানো যায়? নাকি একই সার্ভিস পাওয়া যায়! কন্সাল্টান্টকে দুই লাখ টাকা দেবে না কিন্তু বিশ লাখ টাকা পানিতে ঢালবে অনভিজ্ঞ আর অদক্ষ টেকনিক্যাল সাপোর্ট নিয়ে।
মাঝে মাঝে ক্লায়েন্টকে বকা দিই যে ভালোই তো হয়েছে। যেমন ঔষধ কিনেছেন তেমন ফল পেয়েছেন। ফার্মেসি থেকে ঔষধ কিনে শর্টকাটে রোগ সারবেন ভেবেছিলাম কিন্তু রোগ বেড়ে গেলো!
দিন বদলের সময়ে আমাদের মন মানসিকতাও বদলাতে হবে। যেমন ইঞ্জিনিয়ার তেমন ক্লায়েন্ট। উভয়েরই। আরেকটা কথা। পাশ করলেই লোকেরা ইঞ্জিনিয়ার হয় না। এখনতো ইঞ্জিনিয়ার এমন হয়েছে প্রতি পাচজনের একজন ইঞ্জিনিয়ার। ফুটপাতেও ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। এরা ইঞ্জিনিয়ারতো নয়ই বরং কোন সত্যিকার ইঞ্জিনিয়ারকে এসিস্ট করার যোগ্যতাও এদের নাই। এদের থেকে সার্ভিস নিয়ে ভাববেন না জিতে গেছেন।
একটা মানুষ অনেক সময় অনেক কিছু জানবে না স্বাভাবিক। কিন্তু তার উচিৎ সিনিয়রদের সাথে কনসাল্ট করে প্রপার ডিসিশিন নেওয়া। এভাবেই মানুষ বড় হয়। ভালো করে না জেনে ডিসিশন নিয়ে দুটো পয়সার জন্য মানুষের ক্ষতি করা নয়।
লেখাঃ S M Nahid Hadan
25/10/2020
জাতি ভাইদের উদ্দেশ্যে,,,,
একজন সাধারণ মানুষ কে অভিজ্ঞতা অর্জন করতে ৪ বছর পড়াশোনা এবং ৪ বছর কম টাকায় চাকরি করতে হয়...
আর সেই মানুষ এর পেশা হয় ইঞ্জিনিয়ার....
বাড়ির ডিজাইন বা ৩ডি কে হেল্প বলা যায় না.....
কারণ এটা একটা পেশা..
যার জন্য ৪ বছরের ডিপ্লোমা বা বিএসসি পড়াশোনা করতে হয়..
বাড়ির মালিকেরা কখনো গরীব হয় না...
মালামাল ক্রয় করার সময় ঠিকই বেশি দামের ভালো জিনিস কিনবে...
বাড়ীর ডিজাইন আইডিয়া,কিংবা ইস্টিমিট যাই বলেন না কেনো..
এগুলো শিখতে আপনার কতো টাকা বা বা সময় লাগছিলো চিন্তা করেন ত.?
এটাই আপনার ইনভেস্ট....
আপনি ফ্রী বা কম টাকায় ডিজাইন করা মানে আপনার ডিপার্টমেন্ট এর সুনাম নস্যাৎ করা..
টাকা ছাড়া কাউকে ফ্রী তে ডিজাইন বা ৩ডি করা উচিৎ না
যদি ও এর জন্য কিছু Engineer দায়ী, কারণ তারা client এর সন্তুষ্টি অর্জনের জন্য free তে 3D বা সামান্য টাকার বিনিময় এ ডিজাইন দেয়,
মনে রাখবেন কোনো Client ই গরিব না,
আপনার ৪ বছরের ডিপ্লোমা বা বিএসসি ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা সামান্য টাকার কাছে বিক্রি করবেন না,
কারণ একটা প্রজেক্ট এ রড় সিমেন্ট বা বালি বিক্রেতা কেউ ১ টাকা কম নেই না,
সেইখানে আপনি একজন ডিজাইনার হয়ে আপনি কেনো কম নিবেন?
তাই এই বিষয় সবার সচেতনতা জরুরি।
সংগৃহিত
22/10/2020
#সিভিল_ইঞ্জিনিয়ারিং
এই ছবিটি নিয়ে আপনার পর্যবেক্ষণ যদি কিছু বলতেন?
কলাম ছিদ্র করে গ্রেডবীম ঢালাই দেওয়ার নতুন প্রযুক্তি আবিস্কার। পরিকল্পনা ও বাস্তবায়নে হায়ার ডিগ্রি সমৃদ্ধ রড মিস্ত্রি। দুই একটা নয়, সব কলাম ছিদ্র করা হয়েছে। গোমস্তাপুর, চাপাইনবাবগঞ্জ। প্রাইভেট বাড়ির কাজ।
ছবি ও তথ্য সংগৃহীত। (কপি পোস্ট)
13/10/2020
আমাদের সকল শুভাকাঙ্ক্ষী ও আন্তরিক গ্রাহকদের প্রতি আমাদের কিছু দিকনির্দেশনা :
১) বৃষ্টির মৌসুম শেষ হওয়া মাত্র আপনার কনস্ট্রাকশন কাজ শুরু করুন। অবশ্যই, পরবর্তী বৃষ্টির মৌসুম আসার আগেই মাটির নীচের কাজ শেষ করুন। অথবা আপনার কাজের মান নিয়ন্ত্রণ করা কঠিন হবে ও খরচ বেড়ে যাবে।
২) আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ার দ্বারা বাড়ির ডিজাইন করিয়ে নিন।
৩) যে কোনো ঢালাইয়ের পূর্বে ইঞ্জিনিয়ার দ্বারা কাজ চেক করিয়ে নিন।
৪) যে কোন ঢালাই ইঞ্জিনিয়ারের উপস্থিতি তে করুন।
৫) বাড়ির কাজ শুরু করার আগে ইঞ্জিনিয়ার দ্বারা বাজেট করিয়ে নিন।
৬) যে কোন পরিবর্তন করতে ডিজাইনার এর সাথে আলোচনা করে নিন।
৭) সয়েল টেস্ট রিপোর্ট ছাড়া, অনুমান করে বিল্ডিং ডিজাইন করাবেন না।
৮) ১ কোটি টাকার বিল্ডিং বানাতে ১ লক্ষ টাকা ইঞ্জিনিয়ার দের জন্য খরচ করুন, আপনার ইনভেস্টমেন্ট নিরাপদ হবে।
৯) আপনি সকল মালামাল দামী কিনবেন, কিন্তু, ইঞ্জিনিয়ার দের চোখ যা দেখবে, সাধারণ চোখে তা দেখা অসম্ভব।
আপনার ইনভেস্টমেন্ট নিরাপদ হোক।
***** ধন্যবাদ *******
বিল্ডিং ডিজাইন অ্যান্ড টেকনোলজি লিমিটেড
Cell : 01980454525(Whatsapp),01742484841
Office :Near Daudkandi Toll Plaza
Daudkandi,Cumilla
22/09/2020
মসজিদ এর ৩ডি এর কাজ চলছে।
লোকেশন:ঢাকার দোহার।
আপনার জন্য আমাদের সার্ভিস সমূহঃ
১। আর্কিটেকচারাল ড্রয়িং
২। 3D ডিজাইন,
৩। ওয়ার্কিং ড্রয়িং,
৪। স্ট্রাকচারাল ড্রয়িং
৫। পৌরসভা শীট ড্রয়িং
৬। ম্যাটেরিয়ালস এস্টিমেটিং
৭। সাইট সুপারভিশন
৮। নির্মাণ শ্রমিক সরবরাহ
***** ধন্যবাদ *******
বিল্ডিং ডিজাইন অ্যান্ড টেকনোলজি
Cell : 01980454525(Whatsapp)
Office :Near Daudkandi Toll Plaza
Daudkandi,Cumilla
27/08/2020
পেইন্ট ওয়ার্ক করার পদ্ধতি
বিল্ডিং এর ফিনিশিং কাজের অংশ হিসাবে পেইন্টিং করা হয়। পেইন্টিং সর্তকতার সাথে না করলে কতগুলো সমস্যা দেখা দিতে পারে, যেমন: পেইন্ট ডাম্প হওয়া, ঝরে পড়া, রং করার পর উঁচু নিচু দেখা যাওয়া ইত্যাদি। নিচের নিয়মগুলো ফলো করে পেইন্ট করতে হবে।
জায়গা প্রস্তুতি :
40 No. পাথর দিয়ে ঘষে প্লাস্টার সারফেস ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে।
পেইন্ট করার নিয়ম:
প্লাস্টিক পেইন্ট:
• শুকনা ও পরিষ্কার জায়গার উপর রং করতে হবে।
• ভিজা জায়গায় পেইন্ট করা যাবে না।
• মিনিমাম ৪৫ দিন বয়সের ওয়ালের উপর পেইন্ট করতে হবে।
• রং অব্যশই রুলার বা ব্রাশ দিয়ে করতে হবে।
• প্রথমে ওয়াল বা সিলিং এ সিলার লাগাতে হবে।
• তার উপর টাচ পুটি করতে হবে।
• পেপার দিয়ে ঘষে প্রথমে পাতলা করে প্রথমে এক কোট রং করতে হবে।
• একদিন পর তার উপর পুনরায় টাচ পুটি করে পুনরায় রং করতে হবে। এভাবে তিন কোট রং করতে হবে।
• ফাইনাল কোট দেয়ার পূর্বে অবশ্যই লাইট দিয়ে সারফেস চেক করতে হবে।
• সারফেস অসমান হলে পুটি করে সমান করতে হবে।
• ফাইনাল কোট দেয়ার পর সারফেসের উপর দাগ বা গর্ত দেখা যাবে না।
Outside paint :
• রং করার সিস্টেম প্রায় এক
• সিলারের পরিবর্তে snowcem/ Durocem ব্যবহার করা হয়ে থাকে।
• রং ৩ কোট এর পরিবর্তে ২ কোট হয়ে থাকে।
• পুটিং করার প্রয়োজন পড়ে না।
Enamel paint:
• Iron surface/ wooden surface এ ব্যবহার করা হয়ে থাকে।
• প্রথমে primer লাগাতে হবে। primer হিসাবে Red- oxide মারতে হবে।
সংগৃহীত
20/08/2020
আপনি কি একটা সুন্দর, আধুনিক ডিজাইন এবং
পরিকল্পিত বাড়ি নির্মাণ করতে চান ??????
তাহলে আপনার জন্য আমাদের সার্ভিস সমূহঃ
১। আর্কিটেকচারাল ড্রয়িং
২। 3D ডিজাইন,
৩। ওয়ার্কিং ড্রয়িং,
৪। স্ট্রাকচারাল ড্রয়িং
৫। পৌরসভা শীট ড্রয়িং
৬। ম্যাটেরিয়ালস এস্টিমেটিং
৭। সাইট সুপারভিশন
৮। নির্মাণ শ্রমিক সরবরাহ
***** ধন্যবাদ *******
বিল্ডিং ডিজাইন অ্যান্ড টেকনোলজি
Cell : 01980454525(Whatsapp)
Office :Near Daudkandi Toll Plaza
Daudkandi,Cumilla
14/08/2020
আজ আমরা মাঠে সিভিল ইঞ্জিনিয়ারিং সামগ্রী কিভাবে পরীক্ষা করা যায় তা নিয়ে আলোচনা করব ।
# পাথর পরীক্ষা :
১. ৩/৪" ডাউন সাইজ ঠিক আছে কিনা।
২. ওয়েল গ্রেডেড কিনা অথাং ৬০% হবে
৩/৪" , ৩০% হবে ১/২" এবং ১০% সিংগেল।
৩.বোল্ডার হতে পাথর ভাঙ্গা কিনা ।
৪. সিঙ্গেল থাকবে না পাথর ভাঙ্গা হবে
না ।
৫. কাদা মুক্ত পাথর হতে হবে ।
৬. মরা পাথর থাকবে না ।
৭. এক ঘনফুট পাথরের ওজন ১৬০ পাউন্ড হতে
১৭০ পাউন্ড (৭৩-৭৭ কেজি) হবে।
# বালি পরীক্ষা :
১.শুকনা বালি এক হাতের তালুতে রেখে
অন্য হাতের বৃদ্ধা আঙ্গুলে দিয়ে কয়েকবার
ঘষে হাতের বালি ফেলে দেয়া । যদি
হাতে তালুতে বালি লেগে থাকে তবে
মাটির উপস্থিতি বুঝা যাবে ।
২. কাঁচের গ্লাসে ৪ ভাগের এক ভাগ বালি ও
তিন ভাগ পানি মিশালে যদি ৩০
সেকেন্ডের মধ্য সব বালি নিচে পড়ে যায়
এবং উপরে সচ্ছ পানি থাকে তবে বালি
ভাল ।
৩.বালির স্তপের উপর পানি স্প্রে করলে
কাদা বা জৈব বস্তুর উপস্থিতি বুঝা যায় ।
৪. প্রথমে ৩% সোডিয়াম হাইড্র অক্সিড এর
সলিউশন ও বালি নিয়ে উত্তম রুপে
মিশিয়ে ২৪ ঘণ্টা রেখে সাইট হবে। যদি
পানির রং গাড় হলুদ বণ হয় তবে বালিতে
জৈব পদাথের উপস্থিতি বুঝতে হবে।
# সিমেন্ট পরীক্ষা :
১.এক মুঠ সিমেন্ট দিয়ে পিন্ড বানানো যায়
তবে সিমেন্ট ভাল।
২. সিমেন্ট ব্যাগ দুই আঙ্গুল টুকাইলে যদি
ঠান্ডা অনুভব হয় তাহলে সিমেন্ট ভাল ।
৩. এক গ্লাস পানিতে এক মুঠো সিমেন্ট
ছেড়ে দেই যদি ডুবে যায় তাহলে সিমেন্ট
ভাল।
৪. এক মুষ্টি সিমেন্ট পানির মধ্য ধরি, যদি
কিছুক্ষন মধ্য গরম হয় তবে সিমেন্ট ভাল।
# ইট পরীক্ষা :
১.ভাল ইট ৯ ১/২"গুন ৪ ১/২" গুন ২ ৩/৪" আদর্শ
সাইজের হবে, ধার গুলো তীক্ষ্ণ হবে এবং
সমসত্ত হবে।
২. দুই ইট পরস্পর আঘাত করলে মেটালিক
সাউন্ড হবে।
৩. দুটি ইটের সাহায্যে তি (T) গঠন করে ১.২০
মিটার(৪৮") উপর হতে সমতলও শক্ত ভুমি উপর
ফেলে দিলে যদি না ভাঙ্গে তবে ইট ভাল।
৪. একটি ইট পানিতে ভিজালে তা তার
নিজস্ব ওজনের সবোচ্চ ১৫ % পানি শোষন
করবে ।
31/07/2020
Building Design & Technology Limited
পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা এবং ইদ মোবারক।
ইদ মোবারক।ইদ মোবারক।।ইদ মোবারক।।।
20/07/2020
বি.এস.সি ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ির ডিজাইন করান নিজে ভাল থাকুন এবং আপনার পরিবার কে ভাল রাখুন।
#ইকোনমিক ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
মোবাইল:০১৯৮০-৪৫৪৫২৫
18/07/2020
#বি.এস.সি ইঞ্জিনিয়ার এবং #বি.এস.সি আর্কিটেক্ট দিয়ে আপনার বাড়ির ডিজাইন করান।
আধুনিক ডিজাইন, দীর্ঘ স্থায়ীত্ব এবং ইকোনোমিক সবকিছু একসাথে চিন্তা করেই আমরা ডিজাইন করে থাকি। আপনার বাজেট এর মধ্যেই আমাদের কাছ থেকে ডিজাইন করে নিন আপনার স্বপ্নের বাড়িটি।
:Near Daudkandi Toll plaza
বিস্তারিত জানতে কল করুন:
01742484841
01980454525
E-mail: [email protected]