ArchiGram by DhakaDesigner

ArchiGram by DhakaDesigner

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ArchiGram by DhakaDesigner, Level 1, House 2/A, Road- 2/1, Banani, Dhaka.

04/09/2025

ছোট বাসার ইন্টেরিয়র ডিজাইন আইডিয়া | মিনিমাল ও লাইট থিম

🏢 Dhaka Designer
📞 +880 1705-847906
📍 Level 1, House 2/A, Road 2/1, Block L, Banani, Dhaka 1213
🌐 www.ddaml.com

25/10/2024

আপনার বাড়ি, আপনার বাজেট — সঠিক প্লানিং ও ডিজাইনই কমিয়ে আনবে খরচ!

বাড়ি বানানোর স্বপ্ন সবার থাকে, কিন্তু অনেক সময় বাজেটের সীমাবদ্ধতা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাড়ায়। "কিভাবে কম খরচে বাড়ির কন্সট্রাকশন শেষ করা যায়?" -- এই প্রশ্নটি অনেকেই করে থাকেন। সঠিক প্লানিং ও বাজেট অনুযায়ী করা ডিজাইন ব্যবহার করে আপনার বাড়ি নির্মাণের খরচ বাজেটের ভিতরেই রাখা পসিবল।

বাড়ি বানানোর সময় খরচ কমানোর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো সঠিকভাবে ডিজাইন করা। যদি আপনি নির্দিষ্ট বাজেটের মধ্যে বাড়ি নির্মাণ করতে চান, তাহলে শুরুতেই সেই বাজেটের বিষয়টা মাথায় রেখেই ডিজাইন করতে হবে। অনেক সময় দেখা যায়, বাড়ি অতিরিক্ত বড় বা অপ্রয়োজনীয় স্পেস নিয়ে ডিজাইন করা হয়, যা খরচ বাড়িয়ে দেয়। আপনার বাজেট এবং প্রয়োজন অনুযায়ী বাড়ির ডিজাইন করলে, অতিরিক্ত মেটেরিয়ালের প্রয়োজন হবে না।

বাড়ি নির্মাণের সময় মেটেরিয়াল কেনার ক্ষেত্রে-ই মূল খরচটা হয়। রড, সিমেন্ট, বালি কেনার সময় আপনি বিভিন্ন কোম্পানির দামের তুলনা করতে পারেন এবং কোয়ালিটি ঠিক রেখে কিছুটা কম প্রাইজ এ যেটা পাবেন সেটাই ইউজ করুন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কাজের সময় কন্ট্রাক্টর যেন মেটেরিয়াল নষ্ট না করে সেই দিকে খেয়াল রাখা। ওয়েস্টেজ কমাতে পারলে আপনি কিছুটা টাকা বাঁচাতে পারবেন।

বাড়ির ফিনিশিং মেটেরিয়াল যেমন টাইলস, জানালা, দরজা, এবং বাথরুম ফিটিংস বেছে নেওয়ার সময় খরচ কমানো সম্ভব। উদাহরণস্বরূপ, আপনি কম দামের টাইলস বা স্থানীয়ভাবে তৈরি জানালা-দরজা ব্যবহার করতে পারেন। এতে করে বাড়ির সৌন্দর্য কিছুটা কমলেও খরচ অনেক কমে যাবে। ফিনিশিং মেটেরিয়াল বাছাই করার সময় সৌন্দর্য এবং ব্যবহারযোগ্যতা (বা কার্যকারিতা) উভয়ের মধ্যে ব্যালেন্স রাখাটা গুরুত্বপূর্ণ।

খরচ কমানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি হলো বাড়ি নির্মাণের পূর্বে একটি প্রপার এস্টিমেট বা BOQ (Bill of Quantities) করা। এতে করে আপনি জানবেন বাড়ি নির্মাণে কী পরিমাণ উপকরণ লাগবে এবং এর দাম কত। এই এস্টিমেট হাতে থাকলে আপনি নির্মাণের সময় সহজেই বুঝতে পারবেন কোন অংশে খরচ বেশি হচ্ছে এবং কোথায় কমিয়ে আনা সম্ভব।

25/10/2024

বাংলাদেশের মতো উষ্ণ আবহাওয়ায়, অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের টপ ফ্লোরগুলোর জন্য সবচেয়ে বড় সমস্যা হলো অতিরিক্ত গরম। এক সময় যা ছিল সবচেয়ে ডিমান্ডিং ফ্লোর, আজ তা কম চাহিদার হয়ে গেছে শুধুমাত্র হিটিং সমস্যার কারণে। কিন্তু এই সমস্যার একটি কার্যকর সমাধান আছে—রুফটপ ইনসুলেশন।

আমরা সম্প্রতি আফতাবনগরের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ইনসুলেশন প্রোজেক্ট শুরু করেছি। মূল লক্ষ্য ছিল ছাদের উপরের হিটিং প্রবলেম স্থায়ীভাবে সমাধান করা। এই ইনসুলেশনের জন্য আমরা ব্যবহার করেছি বিশেষ লাইটওয়েট AAC ব্লক, যা টপ ফ্লোরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম।

আমরা ছাদে পাঁচ ইঞ্চি পুরু AAC ব্লক দিয়ে ইনসুলেশন করেছি। প্রথমত, ছাদটি চিপিং করে পরিষ্কার করা হয়, এরপর AAC ব্লক বিছানো হয়। AAC ব্লকের উপরে সিমেন্ট ও খোয়া দিয়ে ঢালাই করা হয়। এই পুরো প্রক্রিয়ায় কিন্তু ছাদের স্লোপ ঠিক রাখতে হবে, যাতে ছাদে পানি জমা হবার সম্ভাবনা না থাকে।

এই পুরো লেয়ার সিস্টেম (প্রায় ৭-৮ ইঞ্চি পুরু) নিশ্চিত করে যে, ভবিষ্যতে আর কোনো হিট ছাদ থেকে নিচে আসবে না। পাশাপাশি, এই প্রক্রিয়ায় ড্যাম্প প্রুফিংও হয়ে যায়, যা অনেক অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের বড় সমস্যা।

25/10/2024

ঢাকার বাইরে আমাদের কনস্ট্রাকশন কাজের প্রসেস: সুপারভিশন, পিএমসি এবং টার্নকি মেথড

ঢাকা ডিজাইনার দীর্ঘদিন ধরে ঢাকার বাইরে ডুপ্লেক্স বাড়ি এবং বিভিন্ন ধরনের অ্যাপার্টমেন্ট বিল্ডিং ডিজাইন ও নির্মাণ করে আসছে। অনেকেই প্রশ্ন করেন, আমরা ঢাকার বাইরে কিভাবে কাজ করি। ঢাকায় ও ঢাকার বাইরে আমাদের কাজের তিনটি প্রধান পদ্ধতি রয়েছে: সুপারভিশন, পিএমসি, এবং টার্নকি।

১. সাইট সুপারভিশন মেথড

এই পদ্ধতিতে, প্রজেক্টের মালিক বা owner নিজেই তার বাড়ি নির্মাণের দায়িত্ব নেন এবং স্থানীয় কন্ট্রাক্টর বা ইঞ্জিনিয়ারিং ফার্মের মাধ্যমে কাজটি পরিচালনা করেন। আমরা শুধু ঢাকা থেকে সাইট ভিজিটে যাই এবং দেখি কাজটি ডিজাইন অনুযায়ী হচ্ছে কিনা। কোনো ত্রুটি থাকলে, আমরা তা ঠিক করে দিয়ে আসি। প্রতিটি সাইট ভিজিটের জন্য আমরা নির্দিষ্ট ফি গ্রহণ করি। এটি সবচেয়ে সহজ পদ্ধতি এবং যারা নিজেরাই নির্মাণকাজ তত্ত্বাবধান করতে চান তাদের জন্য উপযুক্ত।

২. পিএমসি বা প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথড
এই পদ্ধতিতে আমরা পুরো ম্যানেজমেন্টের দায়িত্ব নিই। প্রজেক্টের owner এর পক্ষ থেকে আমরা কন্ট্রাক্টর এবং সাইট ইঞ্জিনিয়ার নিয়োগ করি, এবং পুরো নির্মাণ প্রক্রিয়াটি তত্ত্বাবধান করি। তবে, ম্যাটেরিয়াল কেনার দায়িত্ব owner এর থাকে। আমাদের কাজ হচ্ছে কাজের কোয়ালিটি বজায় রাখা, খরচ নিয়ন্ত্রণ করা এবং কাজ সময়মতো শেষ করা। এর জন্য আমরা মোট কনস্ট্রাকশন-এর খরচ এর উপর একটি নির্দিষ্ট পার্সেন্টেজ ফি গ্রহণ করি।

৩. টার্নকি মেথড
যখন প্রজেক্টের owner দেশের বাইরে থাকেন এবং তার স্থানীয় কোনো নির্ভরযোগ্য কেউ না থাকেন, তখন আমরা টার্নকি বেসিসে কাজ করি। এই পদ্ধতিতে আমরা মেটেরিয়াল পারচেজ থেকে শুরু করে পুরো নির্মাণ প্রক্রিয়ার দায়িত্ব নিয়ে থাকি। যেহেতু এখানে সব কিছু আমাদের হাতে থাকে, আমাদের সার্ভিস চার্জও তুলনামূলকভাবে বেশি হয়। তবে আমরা প্রতিটি খরচের স্বচ্ছতা নিশ্চিত করি।

আপনি যেই কোম্পানির সাথেই কাজ করছেন বা করবেন, তার সাথে এই তিনটি মডেল নিয়ে আলোচনা করতে পারেন। প্রতিটি মডেলের নিজস্ব সুবিধা রয়েছে এবং আপনার প্রয়োজন অনুসারে আপনাকেই বেছে নিতে হবে আপনার জন্য সঠিক পদ্ধতি কোনটি।

03/10/2024

আপনার বাড়ি ডিজাইনের আগে আর্কিটেক্টের সাথে স্পষ্ট এবং পরিষ্কার আলোচনা কেন জরুরি?

বাড়ি বানানো মানে শুধু ইট-সিমেন্টের কাঠামো তৈরি নয়, এটি আপনার লাইফস্টাইল, হয়তোবা অনেকদিনের স্বপ্ন, ও ভবিষ্যতের পরিকল্পনার প্রতিফলন। সঠিক বাড়ি ডিজাইনের জন্য আর্কিটেক্টের সাথে স্পষ্ট এবং নিয়মিত যোগাযোগ রাখা খুবই জরুরি। না হলে, ভুল বোঝাবুঝির কারণে বাড়ির ডিজাইন আপনার চাহিদার সাথে মানানসই নাও হতে পারে, যা খরচ ও সময়ের অপচয় ঘটাবে।

আপনার ফ্যামিলি মেম্বার, লাইফস্টাইল, এবং বাড়ির জন্য যেসব বিশেষ চাহিদা রয়েছে, যেমন বয়স্কদের জন্য অ্যাক্সেসিবিলিটি বা হুইলচেয়ার ব্যবহারের প্রয়োজন—এসব তথ্য আর্কিটেক্টকে জানালে তারা আপনাকে সঠিকভাবে একটি ফাংশনাল বাড়ির ডিজাইন দিতে পারবেন।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাজেট। আপনার বাজেটের সীমা আর্কিটেক্টকে জানালে, তারা সেই অনুযায়ী ডিজাইন তৈরি করবেন, যাতে খরচ আপনার সাধ্যের বাইরে চলে না যায়। বাজেট নিয়ে স্পষ্ট আলোচনা না হলে, আপনি এমন একটি ডিজাইন পেতে পারেন যেটি আপনার ধারণার চেয়ে অনেক ব্যয়বহুল হয়ে দাঁড়াবে।

14/09/2024

Dhaka Designer Office Tour | Inside a Modern Creative Workspace in Dhaka

For meeting schedule: https://calendly.com/ddaml/arif

Office Address:
Level -1, House - 2/A, Road- 2/1 Block-L, Banani, Dhaka 1213

Phone: +8801701357825

Website: https://www.ddaml.com/

11/09/2024

মডার্ন লুক ও মডুলার ডিজাইন এর তিন তলা বাড়ির ডিজাইন

এই মডুলার বাড়ির ডিজাইনটি এমনভাবে করা হয়েছে, যা গ্রাম এবং শহরের প্রান্তিক এলাকায় যেখানে জমি বড় এমন স্থান এর জন্য উপযোগী। ডিজাইনটি যথেষ্ট ফ্লেক্সিবল এবং প্রচুর কাস্টমাইজ করা সম্ভব।

02/09/2024

সেটব্যাক: শহরগুলোকে বাসযোগ্য রাখার জন্য অপরিহার্য নিয়ম

আমাদের শহরগুলো দিন দিন আরও বেশী ঘনবসতিপূর্ণ হয়ে উঠছে। এত মানুষের একসাথে থাকার ফলে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যাগুলো সমাধানের একটি গুরুত্বপূর্ণ উপায় হলো বাড়ির সঠিক সেটব্যাক।
বাড়ি-ঘর বানানোর সময় সেটব্যাক মানে হলো, রাস্তাঘাট, অন্যান্য বাড়ি অথবা জমির সীমানা থেকে কতটুকু দূরে আপনার বাড়ি হবে। এই দূরত্ব বিভিন্ন বিল্ডিং কোড এবং জোনিং রেগুলেশন দ্বারা নির্ধারিত হয়। বিশেষ করে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরগুলোতে, সেটব্যাক শহুরে জীবনের অনেক সমস্যা সমাধানে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Blog: https://archigram.co/building-setback-rules-and-benefits/













26/08/2024

শহরের বাইরে এন্টারটেইনমেন্ট পার্ক ডিজাইন করার সময় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনা করা উচিত

কিছুদিন আগে ঢাকা ডিজাইনার থেকে আমরা সিলেটের জকিগঞ্জে একটি এন্টারটেইনমেন্ট পার্কের সাইট ভিজিটে গিয়েছিলাম। এখানে পার্কটি কীভাবে আরো বেশি মেইন্টেনেন্স এবং বিজনেস ফ্রেন্ডলি করা যায়, সে বিষয়ে আমরা কিছু পরামর্শ দিয়েছি।




22/08/2024

কীভাবে এফিশিয়েন্ট বেডরুম ডিজাইন করবেন: সাইজ এবং লেআউট টিপস

বেডরুমের সর্বনিম্ন ও সর্বোচ্চ সাইজ কেমন হওয়া উচিত এবং ছোট-বড় বেডরুমগুলোতে বেড, ফার্নিচার লেআউট কেমন হবে, তা নিয়ে আলোচনা করেছি এই ভিডিওতে । এছাড়া, বিভিন্ন ধরনের লেআউটের মাধ্যমে কীভাবে আপনি আপনার বেডরুমটিকে আরও এফিশিয়েন্ট করতে পারেন, তাও দেখানো হয়েছে। আপনাদের জন্য কিছু স্কেচআপ ফাইলও শেয়ার করেছি, যা ডাউনলোড করে বা অনলাইনেই দেখতে পারবেন।

https://3dwarehouse.sketchup.com/model/a2831ae6-5c43-47ee-8c7d-ffbf3aa4ee57/Bedroom-Layout-Option-Model









Want your business to be the top-listed Furniture Store in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Telephone

Address

Level 1, House 2/A, Road- 2/1, Banani
Dhaka
1213