Pastoral Recall

Pastoral Recall

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pastoral Recall, Dinajpur.

Photos from Pastoral Recall's post 01/11/2024

বাগানের বুনো ফুলেরা ধুনোদের সাথে 🌼🌷

14/09/2024

বাগানের প্রথম এডেনিয়াম। প্রকৃতির জন্য অন্যতম উপকারী একটি ফুল। কারণ, এডেনিয়াম বা মরু গোলাপেরা মধু উদপাদন করে মৌমাছির খাদ্য যোগান দেয়! মৌমাছিদের উপর পৃথিবীর ৮০% ফসল উদপাদন নির্ভর করে।

Photos from Pastoral Recall's post 18/08/2024

মানব খাদ্যের ৮০% এর বেশি উদপাদন নির্ভর করে মৌমাছির উপর! গড় হিসেবে, ১২ টি মৌমাছি সারা জীবন ফুলেফুলে ঘুরে মধু সংগ্রহ করলে, সংগ্রহ করা মধুর পরিমাণ দাঁড়ায় ১ চা চামচের সমপরিমাণ!! মানবখাদ্য উদপাদনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই মৌমাছিদের সংখ্যা দিনদিন কমে যাচ্ছে অবাধে মধু সংগ্রহের ফলে, ফসলের মাঠে কীটনাশক ব্যবহারের ফলে, কৃষিজমিগুলোকে রূপান্তরের কারণে!! মৌমাছির অবাধ বিচরণের ক্ষেত্রগুলো সংরক্ষণ অত্যন্ত জরুরি। আর, এটা সম্ভব মানুষ যদি তাদের মৌচাকগুলোকে অক্ষত রাখতে সচেষ্ট হয়; রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমিয়ে দেয়; কৃষিজমিগুলোকে, প্রাকৃতিক বনজঙ্গলগুলোর উপর হস্তক্ষেপ না করে এবং নেক্টার ও পোলেন উদপাদক গাছপালা লাগায়।।

আমরা শখের বসে বাড়ির উঠানে, বারান্দায় নানারকম ফুলগাছ লাগিয়ে থাকি। নানা জাতের ফুল গাছের মধ্যে মৌ এবং পোলেন উদপাদক ফুলগুলো হচ্ছে রঙ্গন, মধুমঞ্জুরী, বেলি, মসরোজ, পূর্তোলিকা, ডেইজি, চন্দ্রমল্লিকা, জবা, সূর্যমুখী, এডেনিয়াম, গাদা, তুলসী, নানাজাতের লিলি, অপরাজিতা, নানা জাতের অর্কিড ইত্যাদি! শখের ফুলগাছের মধ্যে কাঠগোলাপ, বাগানবিলাশ, গোলাপ, হাইড্রাঞ্জিয়া কোনো মধু বা পোলেন উদপাদন করে না!

Photos from Pastoral Recall's post 24/05/2024

প্রথমবার ফুটলো বাগানে! Id: Cancun Pink

17/05/2024

গাছ লাগাতে হবে, প্রচুর গাছ লাগাতে হবে - ফলের গাছ যেগুলো একই সাথে মানুষের খাদ্য চাহিদা, চলতি পথের ছায়া, কাঠের চাহিদা মেটাবে; ফুলের গাছ যেগুলোয় মধু তৈরি হয়, মৌমাছিরা এইসব থেকে মধু সংগ্রহ করে নিজেরা বাচে, মানবখাদ্য উদপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ পরাগায়ন ঘটে মৌমাছিরা ফুলেফুলে ঘুরে বেড়ালে; ঔষধি গুণসম্পন্ন গাছের সংখ্যাবৃদ্ধিতেও মানুষকে নজর দিতে হবে 🌸🍁

পরিসংখ্যান বলে পৃথিবীতে মাথাপিছু সবচেয়ে বেশি গাছ রয়েছে কানাডার অধিবাসীদের - প্রতি ১ জনের বিপরীতে সেখানে ৮,৫০০ টিরও বেশি গাছ রয়েছে! রাশানদের জনপ্রতি ৪,০০০ এর কিছুবেশি গাছ রয়েছে; ব্রাজিলে ১,৪০০ টি, যুক্তরাষ্ট্রে ৭০০ টি; ফ্রান্সে মাথাপিছু ১৮০ টি এবং যুক্তরাজ্যে ৪৭টি!! প্রতিবেশী ভারতে মাথাপিছু ২৮ টি গাছ থাকলেও বাংলাদেশের রয়েছে জনপ্রতি মাত্র ৬ টি গাছ!!
অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে, গোটাবিশ্বে প্রতিবছর ১৫ বিলিয়নেরও বেশি গাছ কাটা হয়, এর বিপরীতে লাগানো গাছের সংখ্যা ৫ বিলিয়নের কাছাকাছি! এজন্য প্রতিনিয়তই কমে যাচ্ছে গাছের সংখ্যা, ফিবছর উত্তপ্ততার নতুন নতুন উচ্চতর লেভেল স্পর্শ করছে আমাদের পরিবেশ, তাই গাছ লাগাতে হবে, প্রচুর গাছ লাগাতে হবে 🌻🍀

Photos from Pastoral Recall's post 08/05/2024

বাগানের সৌন্দর্য, প্রকৃতি এবং মানব খাদ্যনিরাপত্তায় অন্ত্যন্ত গুরুত্বপূর্ণ মৌমাছির জন্য রঙ্গন এবং অপরাজিতা ফুলের গাছ লাগান 🌸🌻🍁

06/05/2024

মৌমাছি, প্রজাপতি, বিটলপোকা, এমনকি মশার মত পতঙ্গগুলো আমাদের চারিপাশের পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ! একইসাথে এগুলো আমাদের খাদ্য উৎপাদনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ পরাগায়নে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে!

04/04/2024

গরমকালে মশার উৎপাত আমাদের জন্য অন্যতম বিরক্তির কারণ! মশার উৎপাত থেকে বাচার জন্য যেসব পন্থা আমরা ব্যবহার করে থাকি, সেগুলোর মধ্যে মশার কয়েল অন্যতম। কিন্তু, এই মশার কয়েল, মশা তাড়ানোর অন্যসব উপায়গুলোর মধ্যে যেকোনো প্রাণির জন্য ক্ষতিকর! কয়েলের কিছু সাইড ইফেক্ট তুলে ধরা হল:

১) কয়েলের উপাদানগুলোর মধ্যে এলুমিনিয়াম, ক্রোমিয়ামের, সীসা, নিকেল, ক্যাডমিয়ামের মত ভারি ধাতব পদার্থের উপস্থিতি থাকে যেগুলো দেহের ত্বকে, চোখে এলার্জি, স্কিন রেশ সৃষ্টি করে।

২) কয়েলের ধোয়া শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা, এজমার ট্রিগার হিসেবে কাজ করে।

৩) ফুসফুসে ক্যান্সার সৃষ্টিকারী কারসিনোজেনিক উপাদান, যেমন অক্টাক্লোরোডাইপ্রোপাইল ইথারের উপস্থিতির কারণে মশার কয়েল প্রতিটি মানুষের জন্য ক্ষতিকর! একটা গবেষণায় দেখা গেছে - একটা সিঙ্গেল মশার কয়েল ৭/৮ ঘণ্টা যাবত পুড়তে থাকলে সেটা ১০০ টি সিগারেট খাওয়ার সমতুল্য হয়ে থাকে।

৪) কিডনী এবং লিভারের ক্ষতি করে থাকে।

৪) কয়েল মাথাব্যাথা এবং ঘুমের ব্যাঘাত ঘটিয়ে থাকে।

৫) মশার কয়েল থেকে শ্বাসরোধ হয়ে মারা যাওয়া, আগুন লাগার মত দূর্ঘটনার খবর আমরা সারাবছরই পেয়ে থাকি।

৬) পরিবেশের ভারসাম্য রক্ষাকারী কীটপতঙ্গ মশার কয়েলের সংস্পর্শে মারা পড়ে।

Photos from Pastoral Recall's post 17/03/2024

মৌমাছিরা ফুল থেকে মূলত দু'টি উপাদান সংগ্রহ করে - নেক্টার (মৌ) এবং পোলেন (পরাগরেণু)।

নেক্টারে মূলত 20% কার্বোহাইড্রেট থাকে, আর বাকী আশি শতাংশ জলীয় অংশ - এই নেক্টারের সাথে অন্যান্য উপাদান এবং জটিল জৈবিক প্রক্রিয়ায় তৈরি হয় মধু।

অন্যদিকে, পরাগরেণুতে থাকে মূলত সদ্য ডিম থেকে বের হওয়া বাচ্চা মৌমাছিদের অত্যন্ত প্রয়োজনীয় উদ্ভিজ্জ আমিষ!

আমাদের খাদ্যের প্রধান উৎসগুলো যেমন - খাদ্যশস্য, ডাল, ফলমূল, শাকসবজির উদপাদন নির্ভর করে উদ্ভিদে পরাগায়নের উপর - পরাগায়নের ৮০% এরও বেশি হয়ে থাকে মৌমাছির মাধ্যমে! আর, মাত্র ১ পাউন্ড মধু প্রস্তুতির জন্য ন্যূনতম ২০ লক্ষ ফুলেফুলে ঘুরার দরকার হয়!

পরাগায়ন নিশ্চিত করার জন্য মৌমাছির খাবার উপযোগী ফুলের উপস্থিতি নিশ্চিত করা জরুরি কিন্তু, আমরা জেনে না নাজেনেই প্রাকৃতিকভাবে জন্মামো মৌমাছির এই খাদ্য উৎসগুলো নষ্ট করে থাকি আগাছা মনে করে। এমন তিনটি আগাছা জাতীয় ফুল হচ্ছে - শ্বেতদ্রোণ, ভাটফুল এবং ছোটো ছোটো নীলফুল ফুটা ঘাসফুল (Asiatic Dayflower)! এগুলোকে টিকিয়ে রাখা গেলেই মৌমাছিরা বাচবে, আর মৌমাছিরা বাচলে ফুলেফুলে প্রাকৃতিক পরাগায়ন ঘটবে, মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে 🌸🌼🌻

16/03/2024

Before times of selective breeding of some of our fruits 🍀

09/02/2024

প্রতিদিনের রুটিনে কোন-কোন খাবারগুলো খাওয়া হচ্ছে, ক্যান্সার প্রতিরোধের জন্য সেটা বড় একটা ফ্যাক্ট! ক্যান্সার প্রতিরোধী, ক্যান্সারের স্টেমসেল ধ্বংসকারী খাবারগুলো প্রতিদিনের খাবারের তালিকায় রাখা খুবই গুরুত্বপূর্ণ! এমনই একটি সবজি হচ্ছে টমেটো 🍅🍅

Photos from Pastoral Recall's post 29/01/2024

This 2024 is going to be another hardship with upgraded level in our lifetime in terms of climate imbalance, the earth has already been going through that intensified situtation in recent years! Last year, we were eagerly waiting for the winter, though many of us have been disliking the cold season throughout our whole life. And this 2024 will be a hell known by most of the people. None is unfilled regarding the information of environmental disorder in this age of Google, YouTube, or any other media.

So, what's the next one to assert to heal the climate?? Giving up polythene, using less electricity, and shrinking enjoyments of different celebrations are not just enough to strike environmental disruption. We're in an emergency when we have to arrange necessities of 8 billion people to feed, educate, and provide with medication and shelter when 15% of them are deprived of getting their basic fulfilled everyday! However, we cater 3 billion livestock apart from 1 billion pets - emit huge amount of gases required for worming the nature! Natural imbalance is triggered by GHGs from various sources like transport, textile, food processing, electronics, etc. Now, the concern is how we can cooperate ourselves in future days! A simple step in the root level may save us from extinction!! Here's some points that we should always advocate for:

1. Discouraging conflicts between social casts and countries.

2. Restrain from further use of plastic and polythene.

3. Grow your own veggies and fruits at home, discourage transhipment - even don't allow another district to grow your foods and make your wearing.

4. Don't buy processed foods like biscuits, noodles, chocolates, confectionary items, etc.

5. Stop the use of ACs, freeze.

6. Instead of using personal cars, just walk, use public transports or bicycle.

7. Recycle, reuse, and repurpose old stuff like clothes, furniture, electronics, etc.

8. Bazar time should be balanced within a decreased schedule.

9. Unnecessary celebrations, decorations with artificial materials, and lighting should be stopped.

10. Discourage long-distance intercity/outside travelling.

11. Give less birth, we have billions of children to take care of.

11. Eat Plant-Based foods that keep your health energetic, fresh, enduring and it supports local farmers while accounts for least emission of Greenhouse Gases.

Want your business to be the top-listed Furniture Store in Dinajpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dinajpur