24/06/2018
সংযুক্ত আরব আমিরাতে সাধারণ ক্ষমা ঘোষণা।
সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত অবৈধ প্রবাসীদের জন্য সুখবর।
সংযুক্ত আরব আমিরাত সরকার কর্তৃক এই সাধারণ ক্ষমার ঘোষণা দেয়া হয় । আগামি পহেলা আগস্ট ২০১৮ থেকে ৩১ অক্টোবর২০১৮ পর্যন্ত এ সুযোগের আওতায় কোনো প্রকার জেল-জরিমানা ছাড়াই অবৈধ প্রবাসীরা দেশত্যাগ কিংবা ভিসার বৈধতা গ্রহণ গ্রহণ করতে পারবেন।
আরব আমিরাতের ‘ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ’ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী তিন মাসের মধ্যে অবৈধ প্রবাসীরা কোনো প্রকার জরিমানা ছাড়াই আমিরাত ছাড়তে পারবেন কিংবা ভিসার বৈধতার সাপেক্ষে আমিরাতে অবস্থানকে বৈধ করার সুযোগ পাবেন। এ উদ্দেশ্যে খুব শীঘ্রই federal authority for identy and citizenship কর্তৃপক্ষ ‘বৈধতা নিশ্চিত করে নিজেকে সুরক্ষা করুন’ শিরোনামের একটি ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে।
ভ্রমণ ভিসায় এসে অনেকেই অবৈধ হয়ে পড়েছেন কিংবা অবৈধ হবার পথে আছেন তারা আউট পাস নিয়ে দেশে চলে যেতে পারবেন তবে দুই বছরের আগে আরব আমিরাতে ঢুকতে পারবেন না। অন্যান্যরা আউট পাস নিয়ে জরিমানা বিহীন দেশে চলে যেতে পারবেন , এবং নতুন ভিসা নিয়ে আবার প্রবেশ করতে পারবেন।
আপাতত যারা ভিসা লাগাতে ইচ্ছুক তাদের কে ৬মাসের অস্থায়ী ভিসা প্রদান করা হবে।এই ৬মাসের মধ্যে যেকোনো ধরনের কাজের ভিসা লাগিয়ে নিতে হবে।
এই সাধারণ ক্ষমায় আরব আমিরাতে অবস্থান রত অবৈধ প্রবাসীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০১২ সালের আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য প্রায় সব ধরনের ভিসা বন্ধ রয়েছে। এ কারণে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই শ্রমবাজার মুখ থুবড়ে পড়েছে।
কপি বশির আহমেদ।
20/06/2018
20/06/2018
20/06/2018
16/06/2018
15/06/2018
12/06/2018
09/06/2018
30/05/2018