Jatinga TV - জাটিঙ্গা টিভি

Jatinga TV - জাটিঙ্গা টিভি

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jatinga TV - জাটিঙ্গা টিভি, Gauhati.

28/01/2026

শ্রীভূমিতে পুলিশের অভিযানে দুটি অবৈধ চুলাই মদের কারখানা ধ্বংস, নষ্ট করা হল ১,৫০০ লিটার মদ

অবৈধ মদ কারবারের বিরুদ্ধে জোরদার অভিযানে বড় সাফল্য পেল শ্রীভূমি পুলিশ। রাতাবাড়ি থানার অধীন কালাছড়া চা বাগান ও চরগোলা চা বাগান এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ চুলাই মদ তৈরির আড্ডা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযানের সময় মদ তৈরির জন্য প্রস্তুত রাখা বিপুল পরিমাণ ফারমেন্টেড মিশ্রণ (ম্যাশ) ধ্বংস করা হয়, যার পরিমাণ আনুমানিক ১,৫০০ লিটার। ঘটনাস্থল থেকে মদ তৈরির বিভিন্ন ড্রাম, পাত্র ও সরঞ্জাম উদ্ধার করে নষ্ট করা হয়েছে।
এই ধরনের অবৈধ মদ উৎপাদন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। অভিযানের মাধ্যমে এলাকায় দীর্ঘদিন ধরে চলা বেআইনি মদ ব্যবসার বড় চক্রের হদিস মিলতে পারে বলেও অনুমান করা হচ্ছে।
অবৈধ মদ প্রস্তুত ও পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সুত্রে জানা গিয়েছে।
পুলিশের এই অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Want your business to be the top-listed Furniture Store in Gauhati?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Gauhati