11/10/2026
শুভ শারদীয়া | পূর্বম্
শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা রইল সকলকে।
দেবী মহিষাসুরমর্দ্দিনীর চিত্রকল্পে সেজে উঠছে পূর্বম্-এর পরিসর। উৎসবের এই আবহে আমাদের কাছেও এক নতুন যাত্রার সূচনা। একটি অ্যাকাডেমিক জার্নালের পরিচিত গণ্ডি পেরিয়ে পূর্বম্ ক্রমশ হয়ে উঠতে চাইছে ভারতীয় জ্ঞান, চিন্তা, সাহিত্য ও সৃজনের এক স্বতন্ত্র বৌদ্ধিক পরিসর।
আমরা বিশ্বাস করি, জ্ঞানচর্চা শুধু গবেষণাপত্র প্রকাশে সীমাবদ্ধ নয়। তা রয়েছে প্রাচীন শাস্ত্রের পাঠে, নতুন প্রশ্নের অনুসন্ধানে, সাহিত্যের অনুবাদে, দর্শনের বিতর্কে, শিক্ষার আদানপ্রদানে এবং মানুষের সঙ্গে মানুষের সংলাপে। এই বিশ্বাস থেকেই পূর্বম্-এর নতুন পথচলা।
আমাদের এই উদ্যোগের কেন্দ্রে রয়েছে কয়েকটি স্বতন্ত্র অথচ পরস্পর-সংযুক্ত প্রচেষ্টা।
Poorvam: International Journal of Creative Arts and Cultural Expressions (PIJCACE)-এর মাধ্যমে আমরা গবেষণা ও অ্যাকাডেমিক প্রকাশনার একটি নির্ভরযোগ্য পরিসর গড়ে তুলছি। ĀNUPŪRVĪ-র মাধ্যমে বাংলা, হিন্দি ও সংস্কৃত ভাষায় সাহিত্য, কবিতা, অনুবাদ ও সমালোচনামূলক চিন্তার চর্চাকে এগিয়ে নিয়ে যেতে চাই।
PORE (Poorvam Open Research Engine)-এর উদ্যোগে ভারতীয় শাস্ত্র, মহাকাব্য ও ধ্রুপদি পাঠকে ডিজিটাল গবেষণার উপযোগী করে তোলার প্রচেষ্টা চলছে। Poorvam Academy ও PyMinds-এর মাধ্যমে আমরা শিক্ষা, গবেষণাপদ্ধতি এবং নতুন প্রজন্মের অনুসন্ধিৎসাকে উৎসাহিত করতে চাই।
অন্যদিকে, Dhvani Publication-এর মাধ্যমে বই ও গবেষণাধর্মী প্রকাশনা, Poorvam Ideas-এর মাধ্যমে মুক্ত বৌদ্ধিক চর্চা এবং Charcha-র মাধ্যমে আলোচনা ও মতবিনিময়ের একটি সম্মিলিত পরিসর নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেমিনার, বক্তৃতা এবং Authors in Conversation-এর মতো উদ্যোগও এই বৃহত্তর প্রচেষ্টার অংশ।
আমাদের উদ্দেশ্য নিছক আরও একটি প্ল্যাটফর্ম তৈরি করা নয়। আমরা এমন একটি পরিসর গড়ে তুলতে চাই, যেখানে ভারতীয় বাঙময়তার উত্তরাধিকার আধুনিক প্রযুক্তি ও গবেষণার সঙ্গে সংলাপে প্রবেশ করবে, নতুন প্রজন্ম তার সঙ্গে পরিচিত হবে এবং সমকালীন চিন্তা খুঁজে পাবে নিজস্ব প্রকাশভূমি।
জানি, শুনতে কিছুটা ঘোষণার মতো লাগতে পারে। কিন্তু পূর্বম্ এখনও নির্মাণের পথে। আমাদের পরিকল্পনা ও প্রচেষ্টার যথার্থতা শেষ পর্যন্ত নির্ধারিত হবে আমাদের কাজের মধ্য দিয়েই।
তাই এই শারদীয়ায় আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ—একবার পূর্বম্ ঘুরে দেখুন। আমাদের কাজ সম্পর্কে আপনাদের মতামত জানান, ভুলত্রুটি ধরিয়ে দিন, নতুন ভাবনার কথা বলুন। আপনাদের সমালোচনা, পরামর্শ ও সহযোগিতা আমাদের এই যাত্রাকে আরও অর্থবহ করে তুলতে পারে।
উৎসবের এই সময় সকলের জীবন আনন্দ, সৃজন ও নতুন সম্ভাবনায় পূর্ণ হয়ে উঠুক। জ্ঞানচর্চা হোক আরও মুক্ত, সংলাপ হোক আরও গভীর, আর আমাদের সম্মিলিত সাংস্কৃতিক উত্তরাধিকার হয়ে উঠুক আগামী দিনের নতুন অন্বেষণের প্রেরণা।
শুভ শারদীয়া।
পূর্বম্ — জ্ঞান, চিন্তা ও সৃজনের এক চলমান সংলাপ।..........
SHUBHO SHARODIYA | POORVAM
Warm wishes to everyone on the occasion of Sharodiya and Navaratri.
Poorvam’s digital home is dressing up in the imagery of Devi Mahishasuramardini. This festive season also marks the beginning of a new journey for us. Moving beyond the familiar boundaries of an academic journal, Poorvam aspires to grow into an independent intellectual and cultural space dedicated to Indian knowledge, thought, literature, and creative expression.
We believe that the pursuit of knowledge extends far beyond the publication of research papers. It lives in the study of classical texts, the exploration of new questions, the translation of literature, philosophical debates, the exchange of learning, and conversations between people. It is this conviction that inspires Poorvam’s evolving vision.
At the heart of this initiative are several distinct yet interconnected endeavours.
Through the Poorvam: International Journal of Creative Arts and Cultural Expressions (PIJCACE), we are building a platform for academic research and scholarly publishing. Through ĀNUPŪRVĪ, we seek to nurture literary expression, poetry, translation, and critical thought in Bengali, Hindi, and Sanskrit.
PORE (Poorvam Open Research Engine) is our initiative to make Indian scriptures, epics, and classical texts accessible for digital research. Through Poorvam Academy and PyMinds, we hope to encourage structured learning, rigorous research, and the intellectual curiosity of the next generation.
Dhvani Publication extends our work into books and scholarly publishing, while Poorvam Ideas creates space for public intellectual writing and Charcha brings people together through discussion and the exchange of ideas. Seminars, lectures, and initiatives such as Authors in Conversation are also part of this larger endeavour.
Our purpose is not simply to create another digital platform. We aspire to build a space where India’s intellectual heritage can engage with contemporary technology and research, where new generations can discover its richness, and where contemporary thought can find a meaningful platform for expression.
We know this may sound like an announcement, perhaps even a promise. But Poorvam is still a work in progress. Ultimately, the value of our ideas and intentions will be determined by the work we do.
This festive season, we have a small request: visit Poorvam. Explore what we are building, share your thoughts, point out our shortcomings, and tell us what you think we could do differently. Your criticism, suggestions, and participation can help make this journey more meaningful.
May this Navaratri bring renewed energy, creativity, and new possibilities. May the spirit of Mahishasuramardini inspire us to overcome our limitations, deepen our pursuit of knowledge, and create spaces for meaningful dialogue.
Shubho Sharodiya. Happy Navaratri!
Poorvam — An ongoing conversation with knowledge, thought, and creativity.
https://poorvam.com