Liza Fashion House

Liza Fashion House

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Liza Fashion House, UAE, Dubai.

✨ Liza Fashion House ✨

🇧🇩 বাংলাদেশ-এর ঐতিহ্য & 🇦🇪 UAE-এর এলিগেন্স—একসাথে এখন আপনার হাতের নাগালে!

আপনার স্টাইলকে আরও সুন্দর করতে আমরা নিয়ে এসেছি দারুণ সব কালেকশন—

27/08/2026

🇦🇪🇧🇩 আমিরাত প্রবাসীদের কপালে কী আছে, তা এখনো জানা নেই!

এখনো কিছু প্রবাসীর ভিসা অটো ক্যান্সেল হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত এর কোনো স্থায়ী সমাধান আসেনি। বিষয়টি নিয়ে প্রবাসীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বাড়ছে।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশি মিশন বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছে এবং UAE কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। আশা করি খুব দ্রুত একটি ইতিবাচক ও স্থায়ী সমাধান আসবে। 🤲

সবাই ধৈর্য ধরুন এবং গুজবে কান না দিয়ে অফিশিয়াল তথ্যের ওপর নির্ভর করুন।

27/08/2026

🚨 ভুয়া ভিসা ও চাকরির বিজ্ঞাপন নিয়ে দুবাই পুলিশের সতর্কবার্তা 🇦🇪

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিজিট ভিসা বা চাকরি দেওয়ার নামে প্রচারিত ভুয়া বিজ্ঞাপন ও প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দুবাই পুলিশ।

প্রতারকরা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ভিসা বা চাকরি দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। এসব প্রলোভনে পড়ে টাকা দিলে আর্থিক ক্ষতির পাশাপাশি আইনি জটিলতায় পড়ার আশঙ্কা রয়েছে।

🔹 ভিসা বা চাকরির জন্য শুধুমাত্র অনুমোদিত ও নিবন্ধিত প্রতিষ্ঠানের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করুন।
🔹 অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক অনলাইন বিজ্ঞাপনে কোনো অর্থ লেনদেন করবেন না।
🔹 প্রতারণামূলক বিজ্ঞাপন চোখে পড়লে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।

সূত্র: খালিজ টাইমস

27/08/2026

🇦🇪🇧🇩 গতকালও ভিসা অটো ক্যান্সেল! 🚨

সংযুক্ত আরব আমিরাতে গত কয়েক দিন ধরে আবারও কিছু বাংলাদেশি প্রবাসীর ভিসা অটো ক্যান্সেল হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে।

আপনাদের মধ্যে কারও সাম্প্রতিক সময়ে ভিসা অটো ক্যান্সেল হয়ে থাকলে, দয়া করে কমেন্টে জানাবেন অথবা ইনবক্সে বিস্তারিত তথ্য দিন।

📌 কবে ভিসা ক্যান্সেল হয়েছে, সম্ভব হলে এই তথ্যটিও জানাবেন।

⚠️ গুজব নয়, সঠিক তথ্য জানতে এবং অন্য প্রবাসীদের সতর্ক করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন।

#প্রবাসী_খবর

25/08/2026

দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক শপথ গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন

24/08/2026

🇦🇪🇧🇩 আপডেট

১৯ আগস্ট ২০২৬ পর্যন্ত বাংলাদেশ দূতাবাস থেকে আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মোট ২,৭৯০ জনের অটো ভিসা ক্যান্সেলের তালিকা পাঠানো হয়েছে।

সোর্স: বাংলাদেশ দূতাবাস (UAE)

12/08/2026

শুনা যাচ্ছে UAE থেকে ছুটিতে দেশে যাওয়া নতুন করে আবারও কিছু প্রবাসীর ১০/০৮/২০২৬ তারিখে ভিসা অটো ক্যান্সেল হয়েছে। এই ঘটনার সত্যতা কতটুকু, কারো ক্যান্সেল হয়ে থাকলে কমেন্টে জানাবেন।🇦🇪🇧🇩😢

09/08/2026

🇦🇪 আমিরাতের সঙ্গে শিক্ষা ও উচ্চশিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক

বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত H.E. আবদুল্লাহ আলী আলহামুদি IUT-এর নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো. মামুন বিন ইবনে রিয়াজের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৈঠকে শিক্ষা, উচ্চশিক্ষা ও একাডেমিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। 🇦🇪🇧🇩

07/08/2026

সুখবর ১ আগস্ট থেকে মালয়েশিয়া যেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য শ্রমিক ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে!🇧🇩🤝🇲🇾

07/08/2026

বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নিতে ভিসা আবেদন জমা নেওয়া শুরু করেছে ওমান। দেশটির কৃষি সংস্থা ওমান এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের (ওএএ) আল ধাহিরাহ শাখা ‘অনুমোদিত শ্রমিক নিয়োগ কর্মসূচির অধীনে’ এ আবেদন গ্রহণের ঘোষণা দিয়েছে।

ওএএ এর বরাত দিয়ে বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম ওমান ডেইলি অবজার্ভারের খবরে বলা হয়, ওমানের শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের ইস্যু করা অনুমোদনের ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে নিবন্ধিত খামার মালিকরা বাংলাদেশি কৃষি শ্রমিকদের জন্য ভিসা সংগ্রহ করতে পারবেন।

আবেদন প্রক্রিয়াটি কেবল ওএএ-র আল ধাহিরাহ শাখার নিবন্ধিত সদস্যদের জন্যই উন্মুক্ত। আবেদনকারীদের অবশ্যই ২৫ ওমানি রিয়াল বার্ষিক সদস্যপদ ফি দিতে হবে

06/08/2026

দুবাই হাজারো প্রবাসী স্বপ্ন অনেক পিছিয়ে আছে শুধুমাত্র ভিসা জটিলতার কারণে😭💔

Want your business to be the top-listed Furniture Store in Dubai?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


UAE
Dubai
00000