নিউ কালেকশন Abu Dhabi sofa shop BD
Abu Dhabi sofa shop BD
আহামদুলিল্লাহ
latest design
# # # @
নতৃন মডেল
11/02/2026
নতুন ডিজাইনের সিম্পল কন্যার সোফা
follow to follow
16/10/2024
16/10/2024
.new corner sofa
ধর্ম হলো সব থেকে বড় গেইম রাজনীতির মধ্যে। অনলাইন ধর্ম আর অফলাইন ধর্ম আরও একটা মারাত্মক বিষয়।
মানুষ লিখে আমি দেখি। গুছাইয়া লিখতে পারিনা কারন জীবনে সাহিত্য, ইতিহাস, গল্প ইত্যাদি খুব কম পড়া হইছে তাই লেখনি অত ভালো না। কিন্তু সত্য লিখতে পারি।
আমাদের আশেপাশে হিন্দু ও মুসলিম ই যেহেতু বেশি তাহলে এটা দিয়েই বলি। আচ্ছা, অফলাইনে আপনার অনেক হিন্দু বন্ধু আছে আবার মুসলিম বন্ধু আছে। কয়জনে অংক মিলায়ে মিলায়ে ঘুরেন বা বন্ধুত্ব করেন যে ও হিন্দু ও মুসলিম? আমি তো দেখিনা আশেপাশে। কিন্তু ঘুরে ফরে বাসায় ঢুকে ফোন টা হাতে নেওয়ার পরই যেন একটা বিভেদ চলে আসতেছে তাইনা? তো, এই বিভেদ টা কারা করতেছে তাহলে?? একটু চা আড্ডা দিলেন কিছুক্ষন আগে দুই ধর্মের লোক তখন অবদি তো ছিলোনা!
আচ্ছা, বর্তমানে যেটা হচ্ছে অনেক যায়াগায় মন্দির ভাংচুর ঘরবাড়ি লুট। মন্দির ভাংচুর বিষয় টা পরে বলছি। ঘরবাড়ি লুট মুসলিমের বাড়ী ও হচ্ছে কিন্তু, হিন্দুর বাড়ি লুট হলেই বলতেছেন সংখ্যালঘুর উপরে হামলা আর মুসলিম এর বাড়ি লুট হলে বলতেছেন হাকিম মোল্যা আওয়ামী করতো তাই বাড়ি ডাকাতি হইছে।
তারপর যেটা কথা, মুসলিম দের পাশাপাশি আওয়ামী অনেক হিন্দু নেতাও কিন্তু ছিলো। যারা নিজ ধর্মের হয়েও আপনাদের নিজেদের রক্ত চুষতেও কিন্তু ছাড়েনাই। তাই না? তা না হলে আপনারা ও কাধে কাধ মিলায়ে আন্দোলনে নামতেন না। অত্যাচারীত সবাই ই হইছে কম বেশি। অনেক আওয়ামী মুসলিম নেতাকে পি*টা*য়ে মেরে ফেললেও যখন হিন্দু কোনো নেতাকে মারা হইছে তখন শুধু তার পরিচয় টা ছিলো সংখ্যালঘু কে নির্যাতন।
প্রায় ১ মাস আন্দোলন চললো ছাত্রজনতা সাথে অনেক দলের লোক ও কম বেশি যোগ দিছে সারা দেশে একটা মন্দির ভাংচুর হইছে? হয়নাই। ঠিক যেইদিন থেকে পতন হইছে ওইদন থেকেই শুরু হইছে। শুনেন অন্যদল ক্ষমতায় আসতে চাচ্ছে তারা কোনোদিন ই চাইবেনা আগেই আপনাদের হাত ছাড়া করতে বরং যাদের থেকে হাতছাড়া হইছে হিসাব অনুযায়ী তারাই আপনাদের ইউজ করবে। আপনারা এটা বুঝেও বুঝতেছেন না। আর যেহতু হিন্দু ধর্মের মধ্যেও অনেক নেতা ছিলো তারা এই গেম খেলতে দুইবার ও ভাববেনা কারন ধর্মের থেকে ক্ষমতা বড়। যারা ক্ষমতায় থাকে ধর্ম হলো তাদের কাছে গেইম আর কিছুই না। কিন্তু অনেকে বুঝেও বুঝতেছেনা কারন ধর্ম অনেক বড় অনুভূতির যায়গা। কেউ আঘাত করলে হয়তো হিসাব মিলানোর মত সময় ই থাকেনা। কিন্তু, এই ক্রান্তিলগ্নে বোধহয় আর একটু ধৈর্য ধরা উচিৎ।
কিছু লোক আছে, কিছু হলেই ভারতের এটেনশন চাইতে হবে কেন ভাই? এই দেশ কার? এই দেশ থেকে যদি ওই দেশ ভালো লাগে বা চান আসলে এই দেশে অন্যদেশের হস্তক্ষেপ হউক আপনি আসলে অনেক ধার্মিক হলেও দেশপ্রেমিক না। অনেকে দেখি কিছু হলেই বলছে ভারত আমাদের হেল্প করুন ইত্যাদি ইত্যাদি! এই দেশে গত ১৬ বছরে যে পরিমান দাড়ি-টুপি ওয়ালা গু*ম, খু*ন হইছে তারা কে বলছে হে সৌদি,হে আফগান আমাদের বাচাও? কারে দেখছেন? সংখ্যাগরিষ্ঠ তাই বলেনি? তাইলে ইন্ডিয়ায়া যখন মুসলিম রা অনেক যায়গায় নির্যাতিত হয় মসজিদ ভেঙে মন্দির করে তারা বাংলাদেশের সিমানায় এসে ভীর জমায়? নাকি সৌদি ইরান ইরাকের সাহায্য চায়? দেশ টা নিজের এখানে অন্যকারো হস্তক্ষেপ চাওয়া মানেই আপনি নিজে একজন গাদ্দার সন্দেহ নাই এতে সংখ্যালঘু ই হন আর সংখ্যাগরিষ্ঠ ই হন।
লাস্ট এন্ড মেইন যেটা, সত্য ঘটনার পাশাপাশি অনেক বেশি গুজব ছড়াইছে যেটা আসলে কাম্য নয়। আর সত্য বলতে পাশের দেশ যেম্নে গুজব রটাইছে আপনারা হিন্দু ভাইবোন রা ক অনেকে দেখেছেন এটা অস্বীকার করার মত কোনো অবকাশ নেই। ২০২২ এর ছবিসহ অনেক পুরনো ছবি অনেক যায়গায় এমনভাবে ব্যাবহার করছে যে সাম্প্রতিক সময়ে এ এসে এসব কিছু মিলে অনেকেই আসলে ব্যথিত।
আপনারা আপনাদের দাবি চাইতেই পারেন, কিন্তু দেখেন গত কয়দিনে কোথাও আইন শৃঙখলা বাহিনী ছিলোনা এই সময় টাতে মানুষ ইউজ করছে ধর্ম টাকে। এটা আমাদের সবার ই বুঝা উচিৎ। সবার ই বোধ হয় আপাতত আইন-শৃঙ্খলা বাহিনী ফিরে আসা অবধি ধৈর্য ধরা উচিৎ। তার পরেও যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তখন হয়তো এই বড় বড় আন্দোলন গুলা সামঞ্জস্য হবে অন্যথায় এইসব আন্দোলন দাবি কে কেন্দ্র করে যারা সুবিধাবাদী তারা তাদের প্রয়োজন মিটায় নিবে। চোখ কান খোলা রাখুন। এখন সব বুঝেও যদি আপনি চিল্লান তাইলে আপনি কে বা কি চান এগুলা আর বুঝার বাকি থাকবেনা কারো!
দেখেন অফলাইনের ওই ভালো সম্পর্ক টাকে অনলাইনে এনে নষ্ট করবেন না। সত্য কে সত্য বলুন মিথ্যা কে মিথ্যা। রাজনৈতিক গেইমের পাল্লায় পরে বিভেদ তৈরি করবেন না। গত দুইদিনে নিউজফিডে এগুলা ছাড়া আর কিছু নাই তাই ভাবলাম কিছু লিখি। আসলে বাস্তবে তো আমাদের সম্পর্ক টা অনেক ভালো ফেইসবুক এ এলে কেমন যেন পালটে যায়। ভালো এই সম্পর্ক টা ধরে রাখুন। অন্যায় হলে প্রতিবাদ করুন, উপকৃত হলে প্রশংসা করুন কেউ ক্ষতি করলে হাত ভে*ঙে দিন শক্তি না থাকলে ঘৃনা করুন।
আমার লিখায় কোথাও ভূল থাকলে বা কষ্ট পেলে আন্তরিক ভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। গতকয়দিনে যা দেখতেছি অলরেডি অনেকের সাথে অনেকের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। এসব বন্ধ করুন আর মুসলিম ভাইরা অনেক অপপ্রচার গুজব ইত্যাদি দেখে অনেকে বিরক্ত বা রাগান্বিত হলেও তাদের যায়গা টাও বুঝার চেষ্টা করুন কারন ১০ টা গুজব হলেও ৫ টা সত্যি। ওই ৫ টার প্রতিবাদ করুন আর হিন্দু ভাইরা পারলে ওই ৫ টা কাজের প্রসংশা না করলেও গালমন্দ কইরেন না। এতেই হয়তো সবাই ভালাও থাকবে। সরাসরি আঘাত করে কথা বার্তা বলা বা কিছু লিখা এসব থেকে বিরত থাকুন। কারন কয়দিন পরে দেশ ঠিক হয়ে গেলেও আপনাদের মাঝে আর সম্পর্ক টা ঠিক হবেনা।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Chittagong