বাঁশ-বেতের ছোঁয়া

বাঁশ-বেতের ছোঁয়া

Share

দেশীয় ঐতিহ্য, আমাদের গর্ব
দারুন সব কারু পণ্যের জন্য নক করুন

27/05/2025

ঈমান হোক পর্বতসম, নিয়ত হোক স্বচ্ছ

একজন লিবিয়ান যুবক, নাম তার আমের, সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য।
যেইমাত্র সে এয়ারপোর্টে পৌঁছালো, তার নাম নিয়ে নিরাপত্তা-সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল।
নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল:
“একটু অপেক্ষা করো, আমরা চেষ্টা করছি সমস্যাটা সমাধান করতে।”
এই সময়ে অন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়ল, আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল।
কিছুক্ষণ পর সমস্যা ঠিক হয়… কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হল না। প্লেন চলতে শুরু করল এবং আমেরকে ফেলে রেখে উড়ে গেল!
অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলল:
“মন খারাপ কোরো না, হয়তো এটা তোমার কপালে ছিল না।”
কিন্তু আমেরের ছিল অটল বিশ্বাস। সে উত্তর দিল:
“আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।”
হঠাৎ… খবর এলো, প্লেনটিতে যান্ত্রিক সমস্যা হয়েছে এবং তা ফিরে আসছে!
প্লেন ফিরে এলো, মেরামত করা হলো… কিন্তু তাও পাইলট আমেরের জন্য দরজা খুলতে রাজি হল না।
অফিসার আবার বলল:
“হয়তো তোমার ভাগ্যে নেই।”
কিন্তু আমের ছিল দৃঢ়প্রতিজ্ঞ, স্থির ও দৃঢ়চেতা। সে বলল:
“আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।”
প্লেন আবার উড়ে গেল… কিছুক্ষণ পর আরেকটি খবর এলো:
প্লেনে আবারও সমস্যা হয়েছে!
এবার নিজেই পাইলট বললেন:
“আমি আর উড়ব না, যতক্ষণ না আমের প্লেনে ওঠে।”
শেষ পর্যন্ত… আমের প্লেনে উঠল, সৌদি এয়ারপোর্ট থেকে সে একটি ভিডিও করল —
তার আনন্দ ছিল বর্ণনার বাইরে!

“আল-কাহّহার” — এটি আল্লাহর সুন্দর নামসমূহের একটি।
এর অর্থ:
তিনি কারণগুলোকেও পরাস্ত করেন।
আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারেন, কেবল আপনাকে সন্তুষ্ট করার জন্য।

তাই “কীভাবে”, “কখন” — এসব নিয়ে বেশি চিন্তা কোরো না…
যতক্ষণ তোমার বিশ্বাস থাকে যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান,
বিশ্বাস করো…
তিনি পরিস্থিতি উল্টে দেবেন, তোমার পথ সহজ করে দেবেন,
এমনকি অসম্ভবকেও বাস্তবে রূপ দেবেন।
শর্ত একটাই:
নিয়ত হোক পবিত্র, আর ঈমান হোক অটল।

(সংগৃহীত)

Photos from বাঁশ-বেতের ছোঁয়া's post 27/05/2025

বৃষ্টি কেমন উপভোগ করলেন সবাই?
এই প্রচন্ড রোদ এই হঠাৎ বৃষ্টি
এই গরম এই ঠান্ডা
আমার তো ভালোই লাগছে। রাতের ঘুমটা অনেক আরামের হবে।

বারান্দায় আরাম করে বৃষ্টি উপভোগ করতে চাইলে কিন্তু বসার জন্য কিছু একটা লাগে। এক্ষেত্রে আমাদের মোড়াগুলো হবে বেস্ট অপশন।

তাই দেরি না করে অর্ডার করে ফেলুন। আমাদের কিন্তু হোম ডেলিভারি হয়। ঘরে বসেই পেয়ে যাবেন।

26/05/2025

সম্প্রতি RJ kibria জীবন গল্প ✅ একটি শো খুব ভাইরাল হয়েছে। তিনি পৃথকভাবে লায়লা এবং মামুন দুজনেরই কথা শুনেছেন।

লায়লার কথা শুনে বুঝা যায়, সে একজন সিঙ্গেল মাদার এবং একাকিত্বে ভুগছিলো।
মামুনের সাথে কথা বলতে বলতে হয়তো তার মধ্যে একটা ফ্যাসিনেশন তৈরি হয়। আর সে মামুনকে চিরদিনের মতো নিজের কাছে রেখে দিতে চায়।

অপরদিকে মামুন কিশোর একটা ছেলে, ভালো মন্দ বুঝার বয়স তেমন হয়নি। লায়লা থেকে বিভিন্ন ধরনের সাপোর্ট পেয়ে তাকে বন্ধু মনে কর এবং তার সাথে ফেসে যায়।

ওরা দুজনই লোভী। স্যোশাল মিডিয়া থেকে ইনকামের জন্য এরা নিজেরাই একটা ইস্যু তৈরি করে তারপর ভাইরাল হয়। তারপর আবার এক হয়ে যায়। ক্রিম আপার মতো এদের ও শাস্তি হওয়া দরকার।

Photos from বাঁশ-বেতের ছোঁয়া's post 26/05/2025

ফিরে এসে আবারো এভাবে রেসপন্স পাবো ভাবতে পারিনি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।

এই গরমে মোড়া, হাতপাখা, শীতলপাটির প্রয়োজন হলে জানাতে পারেন আমাদের।

Photos from বাঁশ-বেতের ছোঁয়া's post 25/05/2025

জানিয়ে রাখা ভালো ছবির সব মোড়া আমাদের স্টকে নেই। আপনারা অর্ডার করলে পছন্দ অনুযায়ী বানিয়ে দেওয়া হবে।

তবে বিশাল আকৃতির যে মোড়াগুলো আছে, দেখলেই মনে হয় রাজকীয় মোড়া। সেগুলো অর্ডার করলেই পাবেন।

Photos from বাঁশ-বেতের ছোঁয়া's post 24/05/2025

একটিভ না থাকলে ও অর্ডার কিন্তু থেমে নেই। রোজ রোজ আমাদের হাতপাখা, মোড়া, শীতলপাটি তার প্রিয়জনদের কাছে পৌঁছে যাচ্ছে।

এই ভ্যাপসা গরম, সাথে লোডশেডিং কি যে যন্ত্রণার! আপনি যদি শীতল পাটি বিছিয়ে শুয়ে থাকেন আর হাতপাখা দিয়ে বাতাস করেন, খুবই আরাম পাবেন।

আর এগুলো কোথায় পাবেন সেটার জন্য আপনাকে টেনশন করতে হবে না। আমাদের নক করলেই আমরা আপনার বাসায় পৌঁছে দেবো।

07/05/2025

স্বামী হোক সন্তান হোক, তাকে পারিবারিক বিষয়ে সব সময় টর্চার করতে হবে কেন?
একজন মা চাইলেই তার ছেলেকে শান্তিতে রাখতে পারেন। তদ্রূপ একজন স্ত্রী ও তার স্বামীকে পারিবারিক কলহ থেকে দূরে রাখতে পারেন।
এই ধরনের মৃত্যু কোনভাবেই কাম্য নয়।

Photos from বাঁশ-বেতের ছোঁয়া's post 06/05/2025

কতদিন হয়ে গেলো পেইজে কোন পোস্ট দিই না, কাজে ফিরবো ফিরবো বলে ফেরা হয় না আর। মেয়েরা চাইলে ও যেন সংসার এবং কাজ দুইটার মধ্যে ব্যালেন্স রাখতে পারে না।

পেইজে একটিভ না থাকলে ও কাস্টমাররা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের প্রয়োজন জানিয়েছে। ডেলিভারির জন্য সময় দিয়েছে প্রচুর। এজন্য আমি খুবই কৃতজ্ঞ।

ইনশাআল্লাহ আবারও পুরোদমে কাজ চলবে। এই গরমে আপনাদের হাতপাখা, মোড়া, শীতল পাটির প্রয়োজন হলে টুক করে পেইজে একটা নক দিবেন।

Want your business to be the top-listed Furniture Store in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Sadar
Chittagong