E-TIN Online Service Point

E-TIN Online  Service  Point

Share

এখানে অনলাইন সার্ভিস দেওয়া হয়,
ই-টিন
জন্মনিবন্ধন সংশোধন ও নতুন আবেদন
সিভি
আবেদন পত্র ইত্যাদি

09/09/2024

টিআইএন থাকার সুবিধা

টিআইএন থাকার প্রথম সুবিধা হচ্ছে, আপনি ট্যাক্স প্রদানকারী হিসেবে নিবন্ধিত হবেন। এরপর আপনার আয়ের সীমায় কর দেবেন, যে টাকা দিয়ে সরকার দেশ চালাবে। অনেক আগে যখন আয়কর বা মূল্য সংযোজন করের মতো বিষয়গুলো ছিল না। সরকার জমি থেকে খাজনা আদায় করত, তাই দিয়ে দেশের রাস্তা তৈরি, স্কুল, হাসপাতাল ইত্যাদি সেবা চলত। কিন্তু এখন মানুষের আয়ের বৈচিত্র্যের কারণে সরকারকে আয়করের মাধ্যমে দেশ চালানোর অর্থ সংগ্রহ করতে হয়।
টিআইএন নম্বর সংগ্রহের মাধ্যমে আপনি গর্বিত করদাতা হবেন। এ ছাড়া টিআইএন রেজিস্ট্রেশন নাম্বার থাকলে ব্যাংক আপনার গচ্ছিত অর্থ থেকে ১০ শতাংশ কর কাটবে, যদি না থাকে তবে কাটা যাবে ১৫ শতাংশ। ধরুন, এর মধ্যে আপনি কোথাও থেকে কোনো উপহার বা পুরস্কারের অর্থ পেলেন, যা ব্যাংকের মাধ্যমে আপনাকে দেওয়া হলো, সে ক্ষেত্রেও টিআইএনধারীরা ১০ শতাংশ কর কেটে অর্থ হাতে পাবেন, আর যাঁদের টিআইএন নেই, তাঁদের কাটা হবে ১৫ শতাংশ।
এমনিতে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে টিআইএন প্রয়োজন হয় না; তবে আপনি যদি ব্যাংকঋণ নেন, তবে টিআইএন থাকতেই হবে। সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন পেশাজীবী বা ক্ষুদ্র উদ্যোক্তাদের বিভিন্ন সুবিধা ও প্রণোদনা দিয়ে থাকে, যার কোনোটাই টিআইএন ছাড়া পাওয়া সম্ভব না।

09/09/2024

টিআইএন কী কাজে লাগে এবং কেন প্রয়োজন ?

১. ব্যবসা শুরু করতে ট্রেড লাইসেন্স নিতে (বিভাগীয় জেলা শহর অথবা পৌরসভায় ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য)
২. গাড়ি, জিপ অথবা মাইক্রোবাসের রেজিস্ট্রেশন কিংবা মালিকানা পরিবর্তন ও ফিটনেস লাইসেন্সের জন্য।
৩. সিটি করপোরেশনের অঞ্চলে থাকা কোনো জমি, ফ্ল্যাট বা ভবন রেজিস্ট্রেশন করতে
৪. ক্রেডিট কার্ড ইস্যু করার ক্ষেত্রে বা পেতে
৫. কোনো কোম্পানির শেয়ার কিনতে
৬. নিজের কোম্পানি নিবন্ধন করতে
৭. কোনো পণ্য আমদানির লাইসেন্স নিতে
৮. মুক্ত পেশাজীবী যেমন হিসাবরক্ষক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলীদের পেশার চর্চা করতে
৯. নির্বাচনে প্রার্থী হতে
১০. ব্যবসায়িক সমিতি বা কোনো নিবন্ধিত সংগঠনের সদস্য হতে
১১. সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থার দরপত্রে অংশ নিতে এবং রাইড শেয়ারিং কোম্পানিতে গাড়ি দিতে।

09/09/2024

কারা টিআইএন সার্টিফিকেট নেবেন

জাতীয় রাজস্ব বোর্ডের নিয়ম অনুযায়ী আপনি যদি মাসে ১৬ হাজার টাকার সমান অর্থ আয় করেন, তবে আপনার টিআইএন থাকা আবশ্যক। এমনিতে পুরুষদের বছরে তিন লাখ, সব বয়সের নারী এবং ৬৫ বছরের ঊর্ধ্বে সব নাগরিক সাড়ে তিন লাখ এবং প্রতিবন্ধীদের বছরে সাড়ে চার লাখ টাকার ওপরে আয় না হলে কর দিতে হয় না। এর ওপর আয় হলে কর দেওয়া বাধ্যতামূলক।

যদি আপনি করসীমার নিচে থাকেন, তবে টিআইএন দেখিয়ে শূন্য বিবরণী জমা দিতে হয়। যদিও টিআইএন প্রয়োজন হয়।

এমন কোনো ক্ষেত্র আপনার থাকে, যেমন গাড়ির মালিকানা বা কোনো সংগঠনের সদস্যপদ, তাহলে করযোগ্য আয় না থাকলেও টিআইএন সার্টিফিকেট থাকতেই হবে।

08/09/2024

ই-টিআইএন সার্টিফিকেট করার জন্য আপনার করণীয় :-

প্রথমে আপনার মোবাইল নাম্বার দিন। তারপর আপনার মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে একাউন্ট এক্টিভ করার জন্য সেই কোডটি আমাদের প্রেরণ করুন।
তারপর নিচের তথ্য গুলো আমাদের প্রদান করুনঃ
(অবশ্যই ইংরেজীতে দেওয়ার চেষ্টা করুন)
(আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দেওয়ার চেষ্টা করুন)
০১। Taxpayer’s Name/ করদাতার নাম
০২। Gender / লিঙ্গ
০৩। Taxpayer’s National ID Number / জাতীয় পরিচিতি নম্বর
০৪। Date of Birth (DoB) / জন্ম তারিখ:
০৫। Father’s Name / পিতার নাম:
০৬। Mother’s Name / মাতার নাম:
০৭। Name of Spouse / স্বামী বা স্ত্রীর নাম: ( যদি থাকে/ বাধ্যতামূলক নয়)
০৮। Current Address : (আপনার বর্তমান ঠিকানা)
০৯।Permanent Address: (আপনার স্থায়ী ঠিকানা)
১০। Mobile Number : ( মোবাইল নাম্বার )

বিঃদ্রঃ একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে একটি ই-টিআইএন সার্টিফিকেট খোলা হয়।
সাবমিট করার পূর্বে আপনাকে আগে দেখানে হবে।

08/09/2024

সুখবর! সুখবর! সুখবর! আর নিয় দুশ্চিন্তা!

আপনার ভুলে যাওয়া ইউজার আইডি এবং পাসওয়ার্ড বের করে দেওয়া হয়। বের করতে চাইলে ওয়াটসআাপে নক দিন।

08/09/2024

যারা E-Tin Certificate নিয়ে ভোগান্তিতে রয়েছেন।
যেমনঃ
ভুলে গেছেন (User Id) ইউজার আইডি, মনে পড়ছে না (Password) পাসওয়ার্ড কি ? অথবা যারা E-Tin Certificate খুলতে চাচ্ছেন!
কি করবেন তা নিয়ে চিন্তিত! তাদের জন্য সুখবর! আমরা আপনাকে অনলাইন সেবা প্রদান করবো। ইনশাআল্লাহ
ওয়াটসআাপে ইনবক্স করুন আর সেবা গ্রহণ করুন।

Want your business to be the top-listed Furniture Store in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Chittagong EPZ
Chittagong
4218