06/08/2015
জামায়ত নেতা শামসুল ইসলাম জেল গেট থেকে ফের আটক
নগর জামায়াতের আমীর ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলামকে ফের জেলগেট থেকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে আটক করে থানা নিয়ে যায় কোতোয়ালি থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘শামসুল ইসলামের বিরুদ্ধে নাশকতার একাধিক অভিযোগ রয়েছে। সেই কারণে তাকে জেল গেট থেকে আটক করা হয়েছে। কালকে সুনির্দির্ষ্ট মামলায় আটক দেখিয়ে আদালতে হাজির করা হবে।’
নাশকতার একাধিক মামলায় আদালত থেকে জামিন আদেশ আসার পর বিকেলে শামসুল ইসলামকে মুক্তি দেয়া হয় বলে জানান ডেপুটি জেলার মনির হোসেন।
http://ctgnewsbd.com/?p=3931
23/05/2015
২ বীর চট্টলার সিংহ পুরুষ বাতিলের আতঙ্ক .....
13/10/2014
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লগি বৈঠা বাহিনী ঢাকার পল্টন সহ সারাদেশে যে নারকীয় তান্ডব চালিয়ে ইতিহাসের জঘন্য মানবতা বিরোধী অপরাধ করেছিল সে দায়ভার থেকে কি অাওয়ামী লীগ মুক্তি পেয়ে যাবে?
না ইতিহাসের কোন এক বাঁকে তাদেরকে অাসামীর কাঠগড়ায় দাঁড়াতে হবে। অাপনি কি মনে করেন?
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
চট্টগ্রাম দক্ষিণ জেলা
13/10/2014
নেতৃত্বের দূরারোগ্য ব্যাধীর উত্তরনের প্রতিক্ষায় বাংলাদেশ
স্বাধীনতার ৪১ বছর চলছে। সরকার যায় সরকার আসে। রদবদল হয় নেতৃত্বের। পরিবর্তন হয়না মানুষের ভাগ্যলিপির। কতেক চিহ্নিত ব্যক্তিই নেতৃত্ব আকড়ে ধরে আছে। কালো টাকা সাদা করে। দেশের বারোটা বাজাতে যারা ভূমিকা রাখে তাদের আচার-বিচার এখানে অচল হলেও মূলা চুরির ফাঁসিটা এখানে কার্যকর। রাজনৈতিক কুলষতা, অর্থনৈতিক স্থবিরতা, সামাজিক অস্থিরতা আর বেকারত্বের প্রচন্ড আঘাতে দেশ নজ্যুমান। সমস্যার ভারে পশ্চাদপদ গতি। নেতৃত্বের এহেন দূরারোগ্য ব্যাধীর মূল কারণ “যত দোষ নন্দঘোষ”। নিজের দায়িত্বের সীমা পরিসিমা ও জবাবদিহীতার পরিবর্তে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দায়মুক্তির অপচেষ্টা।
স্বাধীনতা যুদ্ধে যারা অংশ গ্রহণ করেছেন, শহীদ হয়েছেন অধিকাংশ বীর বাঙ্গালী দেশ মাতৃকাকে শক্তমুক্ত করাকে মহাপূর্ন হিসাবে বেছে নিয়েছিলেন। কিন্তু আজকে নতুন করে পররাষ্ট্রমন্ত্রীর আবিষ্কার জাতির মাঝে প্রশ্ন সৃষ্টি করেছে। তার বক্তব্যে তিনি বলেন- বাংলাদেশকে একটি সেকুলার রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার প্রত্যয়ে নাকি এ যুদ্ধ! ধিক এসব নেতৃত্বের!
পুরো বিশ্ব আজকে ভিন্ন ভিন্ন ধরনের বাতুলতায় কাতরাচ্ছে। জড়বাদ আর সম্রাজ্যবাদীদের দৌরাত্বের চরম প্রভাব- বিশ্ব নেতৃত্বের মস্তিষ্কে পচন ধরেছে। ইসলামই যেন তাদের অন্যতম শক্র। মোগজ ধোলাইয়ের ব্যাপকতা এমন যে নিজের অস্তিত্ব পর্যন্ত ভুলে যাচ্ছেন। কিছু দিন পূর্বে সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী নিজকে প্রগতিবাদী পরিচয় দিতে গিয়ে বলেন আমি হিন্দুও নই মুসলিমও নই। প্রধানমন্ত্রী স্বয়ং মন্দির পরির্দশন করতে গিয়ে বলেন- “মা দূর্গা গজে চড়ে এসেছেন বলে এবার ফসল ভাল হয়েছে।” এ কেমন প্রগতির পরিচয়?
বিস্তারিত............................................
http://www.abdulzabbar.info/archives/701
Abdul Zabbar
13/10/2014
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র শিবিরের ২দিন ব্যাপী সদস্য ভাইদের নিয়ে লিডারশীপ ট্রেনিং ক্যাম্পের ১ম দিনে প্রধান অথিতি বক্তব্য রাখছেন মাওলানা মুমিনুল হক চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন জেলা সভাপতি তারেক হোসাইন ও অন্যন নেতৃবৃন্দু।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
চট্টগ্রাম দক্ষিণ জেলা
13/10/2014
অধ্যাপক পিয়াস করিম স্যারের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত!
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
চট্টগ্রাম দক্ষিণ জেলা
13/10/2014
এদের শিখর কোথায়?????
টেলিফোনে সমকালকে লতিফ সিদ্দিকী
আরও শক্ত কথা বলব ধর্মদ্রোহী হবো http://bit.ly/1qhDpcW
13/10/2014
ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন......
অধ্যাপক পিয়াস করিম ইনতিকাল করেছেন। আমরা একজন সত্যাশ্রয়ী মানুষ হারালাম। এই ইনতিকালে দেশের সত্য প্রিয় প্রতিটি মানুষ কাঁদবে। আমরা আল্লাহর দরবারে তার জন্য জন্নাতুল ফেরদাউস কামনা করছি। তাঁর পরিবার ও দেশবাসীকে আল্লাহ ধর্য্য ধারণ করার তাওফিক দান করুন।
সত্যাশ্রয়ী মানুষগুলোই চিরদিন মানুষের অন্তরে অমর হয়ে থাকে আর মিথ্যাশ্রয়ী মানুষগুলো মরার অনেক আগেই মৃত্যু বরণ করে। জনাব অধ্যাপক পিয়াস করিম ও অমর হয়ে থাকবেন আমাদের মনের গহিনে।
http://www.dailynayadiganta.com/details.php?nayadiganta=Nzc1ODQ%3D&sec=MTc%3D&t=অধ্যাপক-পিয়াস-করিম-আর-নেই
11/10/2014
পাকিস্তানের মালালা ইউসুফজাই শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পর থেকেই অনেকে সমালোচনার ঝড় তুলেছেন যে মালালাকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা ঠিক হয়নি । কারন হিসেবে বলা হচ্ছে - সে নোবেল পুরস্কার পাওয়ার মত কিছুই করেনি/ এই পুরস্কারের জন্য সে উপযুক্ত নয় ইত্যাদি ইত্যাদি ।
আমি সে সব সমালোচকদের বলব মিশরের স্বৈর শাসক সিসি বা আমাদের দেশের ক্ষমতান্ধ শাসকরাও যদি শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করে অন্ততঃ আমি আশ্চর্য হবনা।
কেন্দ্রীয় সভাপতি
আবদুল জব্বার
11/10/2014
একজন সফল নারীর গল্প বলি শুনুন!
"যিনি আবদুল্লাহ ইবনে মাসুদের গর্ভধারিনী ! যিনি একজন বীরের সহধর্মিনী, যিনি চিকিত্সার মত মানবসেবার একজন নিবেদিত প্রান সৈনিক! যার প্রতিটি কদম পড়ে আল্লাহর সন্তুষ্টির জন্য!
যিনি নিজের স্বামীর ওপর চালানো প্রতিটি বর্বরতার জবাবে রবের দরবারে কেবল ধৈর্যের সাথে চোখের পানি ঝড়িয়ে ফরিয়াদ করে গেছেন। সে নারী তার স্বামীর প্রতি ফোটা রক্তের বিনিময়ে ইসলামের বিজয় কামনা করেছেন প্রতিনিয়ত।
আমি যতবারই ভাবি এই নারীর কথা ততবারই দু'চোখ অশ্রুসিক্ত হয়ে উঠে!
পথটা রক্তপিচ্ছিল জেনেও, কতটা দৃঢ় ঈমাণ হলে একজন নারী সে পথে তার নবজাতককে কবুল করে নেয়ার জন্য আঁতুর ঘরেই আল্লাহর কাছে ফরিয়াদ জানায় ??
আজ আমাকে বিপ্লবী / মহিয়ষী নারীদের খুঁজতে মিশরের আসমা বেলতাগী কিংবা ইয়ামেনের তাওয়াক্কুল কারমানের দিকে তাকিয়ে থাকতে হয়না! এই ফারহানারাই আমাদের প্রেরণা, শক্তি!
ডাঃ শফিকুল ইসলাম মাসুদের পরিবার থেকে জেগে উঠা বিপ্লবের চেতনাই হোক আন্দোলনের শক্তি এবং প্রেরণা!
এই পরিবার, এই নারী, এই নবজাতকের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে রইলো দোয়া এবং শুভকামনা!
নিশ্চয় আল্লাহ উত্তম প্রতিদান কারী!!
11/10/2014
২৮ অক্টোবর আমাদের প্রেরণার উঁচু মিনার
২৮ অক্টোবর আমাদের প্রেরণার সুউচ্ছ মিনার। ২৮ আমাদের স্বরণ করিয়ে দেয় আন্দোলনকে মানজিলে পৌছাতে হলে ত্যাগ কুরবাণীর বিকল্প নেই। আন্দোলন হল একটি নির্মিমাধীন ঘর। শহীদরা এ ঘরের চিরস্থায়ী খুঁটি। যারা জীবন্ত শহীদ হাত-পা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে আমাদের দিকে অপলক দৃষ্টিতে বারবার তাকিয়ে একটি প্রত্যাশিত দিনের জন্য প্রতিক্ষা করছে তারা ঘরের ছাদ। এখানে আন্দোলনের কর্মীরা ছায়া নেয়, উজ্জীবনী শক্তি সংগ্রহ করে সম্মুখে এগিয়ে চলে সাহসের সাথে দ্বিধাহীন সোজা রাজপথে।এখানে কেউ কেউ এই ঘরের চিরস্থায়ী অধিবাসী হয়ে যান অনন্ত কালের অনাগত ভবিষ্যতের জন্য প্রেরণার চিহৃ স্বরুপ । এ পথে শাহাদাত ত্যাগ কুরবাণী স্বাভাবিক পরিক্রমা। কেউ শহীদ কেউ বা গাজী। কারণ খোদাদ্রোহী জনপদকে বদলে দেয়ার চ্যালেঞ্জ সমাজের নরখাদকদের মুখে এক প্রচন্ড চাপেটাঘাত। আর মুক্তিকামী হেরার রাহের যাত্রীদের কাছে এর বিকল্প কোন মাঞ্জিল খোলা নেই। বিস্তারিত পড়ুন.........
http://www.abdulzabbar.info/archives/163?preview=true&preview_id=163&preview_nonce=e61a3f2c42&post_format=standard
Abdul Zabbar