14/02/2026
প্রেসবিজ্ঞপ্তি
বিটিসিএল-এর MVNO সিমের ভয়েস কল, ডাটা কল, আলাপ-টু-মোবাইল, আলাপ-টু-আলাপ এবং GPON ইন্টিগ্রেশনসহ গুরুত্বপূর্ণ সেবা সমূহের প্রভিশনিং সংক্রান্ত কল টেস্ট ০৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে কোন কোন গণমাধ্যমে আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে উক্ত সিম বাজারে উন্মুক্তকরণের বিষয়ে সংবাদ প্রকাশিত হলেও, অনিবার্য কারণবশত এমভিএনও সেবা পাইলটিং এর নিমিত্ত বাজারজাতকরণের চূড়ান্ত তারিখ ১ মার্চ ২০২৬ নির্ধারণ করা হয়েছে।
04/02/2026
দেশের টেলিযোগাযোগ খাতে যুক্ত হলো আরেকটি উল্লেখযোগ্য মাইলফলক। বাংলাদেশে প্রথমবারের মতো BTCL পরিচালিত MVNO সিম সফলভাবে সচল হয়েছে। ভয়েস কল, ডাটা কল, আলাপ টু মোবাইল নেটওয়ার্ক, আলাপ টু আলাপ এবং জিপন ইন্টিগ্রেশন—এই চারটি গুরুত্বপূর্ণ ইভেন্টের প্রভিশনিং সম্পন্ন হয়েছে এবং কল টেস্টও সফলভাবে শেষ হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
আগামী ৮ তারিখে BTCL MVNO-এর লাইভ পাইলট শুরু হওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি MVNO ও ট্রিপল প্লে সেবা একসাথেই চালু করার লক্ষ্যে কাজ চলমান রয়েছে।