Gangerkot গাংগেরকুট,মুরাদনগর ,কুমিল্লা ।

Gangerkot গাংগেরকুট,মুরাদনগর ,কুমিল্লা ।

Share

Gangerkot is one of the most beautiful village in Comilla.The people of Gangerkot are too much gentle,educated and polite.

Gangerkot is one of the most beautiful village in Comilla.The people of Gangerkot are too much gentle,educated and polite.This
Page is created by Sharif Uddin Raihan Mobile no: 01711241383 and Email: [email protected]

07/06/2026

হোসাইন আহমেদ সোহাগ ভাইকে ৩ নং আন্দিকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

প্রিয় গ্রামবাসীর কাছে আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি। আসুন, আমরা সবাই মিলেমিশে সোহাগ ভাইকে সহযোগিতা করি।

22/05/2025

আশরাফুল ইসলাম মারুফের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই। এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও উপযুক্ত শাস্তির জোর দাবি জানাচ্ছি।

Photos from Gangerkot গাংগেরকুট,মুরাদনগর ,কুমিল্লা ।'s post 12/11/2024

প্রিয় গ্রাম গাংগেরকুট ❤️

আমি আমার নিজের শৈশব সম্পর্কে এটুকূ গর্ব করে বলতে পারি বেশ মজার ছিল আমার শৈশব।কারণ আমি আমার শৈশব কাটিয়েছি গ্রামের পথে-প্রান্তরে,মাঠে-ঘাটে,গাছে-বাশে। বাগান বাড়ীর এমন কোন গাছ ছিল না যেটাতে আমি উঠিনি।আর আমাদের গ্রামের একটা মজার ব্যাপার ছিল সব কিছুতেই ভিন্ন ভিন্ন খেলা।সব কিছু মিলে বেশ হৈ-হুল্লুড় করে শৈশব কাটিয়েছি।সেখানে কোন অপ্রাপ্তি কিংবা অপূর্ণতা ছিল না।কানায় কানায় পরিপূর্ণতা আর অসীম প্রাপ্তির সমন্বয়ে আমার শৈশব।তখন যদিও এসবের তেমন মূল্যবোধ বুঝতাম না।কিন্তু জীবনের এই সময়টাতে এসে পেছনে ফেলে আসা স্মৃতি মনে করতেই অকপটে ভেসে উঠে শৈশবের সময়টা। শৈশবের স্মৃতির কাছে জীবনের বাকি সব স্মৃতি যেন ম্লান হয়ে যায়। বাবা-চাচাদের মুখে শোনা যায়, আমাদের কালিগঞ্জ বাজার ছিল অত্র এলাকার সবচেয়ে বড় বাজার। এই বাজারটি ছিল আশেপাশের গ্রামের মানুষের জন্য কেনাকাটার প্রধান কেন্দ্র এবং বুধবার ছিল সাপ্তাহিক হাটবার।
মানুষ অনেক দূর-দূরান্ত থেকে কালিগন্জ বাজারে আসতো, কেনা বেচা করার জন্য। বড় গরুর হাটও ছিলো বটে। আমাদের গ্রামে রয়েছে ঐতিহ্যবাহি (জমিদার বাড়ি) সেখানে এখনও অনেক বড় বড় দৃষ্টিনন্দন পুরাতন ভবন রয়েছে। আমাদের গ্রামটি বুড়িগঙ্গা
(নদী ) ঘেরা।গ্রামটিতে বর্তমানে রয়েছে বিশাল বড় খেলার মাঠ ( দক্ষিণ) পাশে অবস্থিত। রয়েছে হাফিজিয়া মাদ্রাসা, বাজার (মসজিদ), আরো কয়েকটি মাদ্রাসা ও মসজিদ দক্ষিণ -পূর্ব পাশে। আমাদের গ্রামে আছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় । রয়েছে বিশাল এক ঈদগাহ্। বর্ষায় আমাদের গ্রামটি হয়ে উঠে একটি পর্যটক কেন্দ্র, চারিদিকে ঝকঝকে পরিষ্কার পানির সাথে কিচির মিচির ঢেউ এবং পাখির শব্দ। যা পর্যটকদের মন ছুয়ে যায়। বিশেষ করে পর্যটকরা ছোট বাইছ নৌকায় বেরিয়ে পড়ে গ্রামের পানির দৃশ্য মায়াময় ছন্দহারা পানির খোঁজে।
দূর প্রবাস থেকে প্রিয় গ্রামকে নিজের চেয়ে বেশি ভালোবাসি। গ্রামের কাঁদা যেন এখানো লেগে আছে আমার গায়'। 🤎

আশরাফুল ইসলাম (মারুফ)।

Photos from Hello USA with Sharif's post 06/11/2024
20/10/2024

এই শূন্য পথে হেটে চলছি ভীষণ বিষন্নতা দীর্ঘশ্বাস নিয়ে,
কিছু অব্যক্ত কাব্য অদেখা রয়ে যাবে দুচোখ,
কিছু কষ্ট আর কখনোই কান্না হয়ে আসবেনা চোখে,
কান্নার জন্য দয়া উদ্রেক হওয়ার মতো হৃদয় দরকার,
অদ্ভুত কিছু বিষয় মনকে সবসময়ই নাড়িয়ে যায় আমায়,
নীল রঙের পরিবর্তন চাই এই দেহ- মনে প্রাণে।

19/09/2024
06/08/2024

ড. মুহাম্মদ ইউনূসই বাংলাদেশে অন্তবর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন৷ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে৷

06/08/2024

হযরত আনাস রা. বর্ণিত রাসূল সা. বলেছেন,
তোমরা তোমাদের সকল প্রয়োজন আল্লাহর কাছে চাইবে, এমনকি যদি জুতার ফিতা ছিঁড়ে যায় তাহলে তাও তাঁর কাছেই চাইবে। এমনকি লবণও তার কাছেই চাইবে।
(তিরমিজি)

Want your business to be the top-listed Furniture Store in Cumilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Muradnagar
Cumilla
3460