07/03/2026
🥦ম্যানসার (Mancer 75 WP):
এটি একটি শক্তিশালী মিশ্র উপাদানের ছত্রাকনাশক, যা মূলত বাগান পরিচর্যায় বিভিন্ন ছত্রাকজনিত রোগ দমনে ও প্রতিরোধে ব্যবহার করা হয়। এটি একইসাথে ফসলের ভেতর থেকে এবং বাইরে থেকে সুরক্ষা প্রদান করে।
✅উপাদানঃ
এতে দুটি সক্রিয় উপাদান রয়েছে— কার্বেন্ডাজিম (১২%) এবং ম্যানকোজেব (৬৩%)।
✅কার্যপদ্ধতিঃ
🏵️গাছের মূল, কাণ্ড বা পাতার মাধ্যমে ভেতরে প্রবেশ করে ছত্রাক দমন করে।
🏵️গাছের ওপর একটি প্রতিরক্ষামূলক আবরণ তৈরি করে নতুন ছত্রাকের আক্রমণ রোধ করে।
✅ শাক-সবজি, ফল-মূল এবং সৌখিন গাছ (যেমন: গোলাপ, এডেনিয়াম, ক্যাকটাস) রক্ষায় এটি বিশেষভাবে কার্যকর ।
✅রোগ দমন: ব্লাইট, পচা (কাণ্ড বা মূল পচা), পাতা ঝলসানো, মরিচা রোগ, ব্লাস্ট এবং ডাউনি মিলডিউ দমনে এটি ব্যবহৃত হয় ।
🔴প্রয়োগঃ
সাধারণত প্রতি লিটার পানিতে ২ গ্রাম ম্যানসার মিশিয়ে স্প্রে করতে হয়।
🚛 ঢাকাসহ সারাদেশে হোম ডেলিভারি করা হয়। ডেলিভারি চার্জ প্রযোজ্য।
📱অর্ডার করতে প্রদত্ত নাম্বারে যোগাযোগ করুন :০১৯২২৭৮১৪৫০ (WhatsApp)
07/03/2026
🪴হ্যান্ড গ্লাভস (Hand Gloves):
ছাদ বাগানে বাগান করার সময় হাতের সুরক্ষা নিশ্চিত করতে হ্যান্ড গ্লাভস বা বাগানের দস্তানা একটি আবশ্যকীয় সরঞ্জাম । এটি মাটি, সার এবং ক্ষতিকারক জীবাণু থেকে হাতকে সুরক্ষিত রাখে।
✅ছাদ বাগানের গ্লাভসের ধরণ ও সুবিধাঃ
🌸নখরযুক্ত গ্লাভস (Garden Gloves with Claws): এই গ্লাভসের আঙুলের মাথায় শক্ত প্লাস্টিকের নখর থাকে যা দিয়ে সহজেই মাটি খোঁড়া, গর্ত করা বা আগাছা পরিষ্কার করা যায়।
🌸রাবার বা ল্যাটেক্স গ্লাভস (Rubber or Latex Gloves): এগুলো ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফ হয়, ফলে কাদা বা ভেজা মাটিতে কাজ করার সময় হাত পরিষ্কার থাকে।
🌸কাঁটা প্রতিরোধী গ্লাভস (Thorn Proof): গোলাপ বা ক্যাকটাসের মতো কাঁটাযুক্ত গাছের পরিচর্যার জন্য চামড়ার গ্লাভস সবচেয়ে ভালো, যা হাতকে জখম হওয়া থেকে বাঁচায় ।
✅ব্যবহার করার কারণঃ
সুরক্ষা: সার, কীটনাশক বা রাসায়নিকের সরাসরি সংস্পর্শ থেকে হাত রক্ষা করে ।
পরিচ্ছন্নতা: নখের ভেতর ময়লা ঢোকা এবং হাত বারবার ধোয়ার ঝামেলা কমায় ।
আরাম: দীর্ঘ সময় কাজ করলেও হাতে ব্যথা বা ক্লান্তি কম হয়।
🚛 ঢাকাসহ সারাদেশে হোম ডেলিভারি করা হয়। ডেলিভারি চার্জ প্রযোজ্য।
📱অর্ডার করতে প্রদত্ত নাম্বারে যোগাযোগ করুনঃ ০১৯২২৭৮১৪৫০ (whatsapp)
03/03/2026
🍀 বাম্পার এসওপি (Bumper SOP):
ইহা মূলত একটি জনপ্রিয় পটাসিয়াম সমৃদ্ধ সার, যার পূর্ণরূপ হলো Sulphate of Potash (সালফেট অফ পটাশ)। এটি সাধারণত ফলের গুণমান বৃদ্ধিতে ব্যবহৃত হয়।
✅বাম্পার এসওপি-এর মূল বৈশিষ্ট্যঃ
উপাদান: এতে সাধারণত ৫০% পটাসিয়াম এবং ১৭% সালফার থাকে। এটি ক্লোরিনমুক্ত হওয়ায় সংবেদনশীল ছাদ বাগানের গাছের জন্য নিরাপদ।
✅কাজঃ
♦️গাছের সুরক্ষাঃ এটি গাছের কান্ড শক্ত করে এবং পাতা, ফুল ও ফল ঝরা বন্ধ করতে সাহায্য করে ।
♦️রোগ প্রতিরোধঃ পটাশিয়াম গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং খরা বা চরম আবহাওয়ায় গাছকে টিকে থাকতে সাহায্য করে।
♦️ফলন বৃদ্ধিঃ এটি ফলের আকার বড় করতে, সঠিক রঙ আনতে এবং স্বাদ বাড়াতে কার্যকর ভূমিকা রাখে।
✅ব্যবহার পদ্ধতিঃ
এটি পানিতে সম্পূর্ণ দ্রবণীয়, তাই স্প্রে করে বা মাটির সাথে মিশিয়ে প্রয়োগ করা যায়।
🚛 ঢাকাসহ সারাদেশে হোম ডেলিভারি করা হয়। ডেলিভারি চার্জ প্রযোজ্য।
📱অর্ডার করতে প্রদত্ত নাম্বারে যোগাযোগ করুনঃ ০১৯২২৭৮১৪৫০ (whatsapp)
03/03/2026
🌲ফ্লোরা (Flora):
গাছের ভালো বৃদ্ধি এবং ফলন বাড়ানোর জন্য ফ্লোরা (Flora) একটি অত্যন্ত জনপ্রিয় উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক বা পিজিআর (Plant Growth Regulator)। এটি মূলত কোনো কীটনাশক নয়, বরং গাছের শক্তি বর্ধক হিসেবে কাজ করে।
✅ ব্যবহারের উপকারিতাঃ
♦️শিকড় ও কান্ড মজবুত করাঃ এটি গাছের শিকড় দ্রুত বৃদ্ধি করে এবং মাটি থেকে পুষ্টি সংগ্রহের ক্ষমতা বাড়ায়।
♦️ফুল ও ফল ঝরা রোধ: গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে এবং অকালে ফুল ও ফল ঝরে পড়া কমিয়ে দেয়।
♦️ফলন বৃদ্ধি: সঠিক ব্যবহারে বিভিন্ন ফসলে ২০% থেকে ৪০% পর্যন্ত ফলন বৃদ্ধি পাওয়া সম্ভব।
গাছের স্বাস্থ্য: গাছকে সতেজ ও সবুজ রাখে এবং ফলের আকার ও রঙ উজ্জ্বল করে।
✅ব্যবহারের নিয়মঃ
ফ্লোরা সাধারণত পানির সাথে মিশিয়ে স্প্রে করতে হয় অথবা সারের সাথে মিশিয়ে প্রয়োগ করা যায়।
✅পরিমাণ: সাধারণত ছাদ বাগানের গাছের ক্ষেত্রে প্রতি ১ লিটার পানিতে ২.৫ থেকে ৩ মিলি ফ্লোরা মিশিয়ে স্প্রে করতে হয়।
✅প্রয়োগের সময়:
প্রথমবার: চারা রোপণের ২০-২৫ দিন পর।
দ্বিতীয়বার: প্রথমবার ব্যবহারের ২০ দিন পর।
তৃতীয়বার: ফুল আসার আগে বা দ্বিতীয় প্রয়োগের ২০ দিন পর।
🚛 ঢাকাসহ সারাদেশে হোম ডেলিভারি করা হয়। ডেলিভারি চার্জ প্রযোজ্য।
📱অর্ডার করতে প্রদত্ত নাম্বারে যোগাযোগ করুনঃ ০১৯২২৭৮১৪৫০ (whatsapp)
03/03/2026
🌲কাটিং এইড (Cutting Aid):
এটি হলো একটি বিশেষ ধরনের রুট হরমোন পাউডার বা রুট প্রোমোটার, যা মূলত গাছের ডাল থেকে কলম বা চারা তৈরির সময় দ্রুত শিকড় গজাতে ব্যবহৃত হয়। এটি উদ্ভিদ প্রজননে সাফল্যের হার বহুগুণ বাড়িয়ে দেয়।
✅কার্যপদ্ধতি: এটি গাছের কোষ বিভাজনকে উদ্দীপিত করে। ফলে কাটা অংশ থেকে দ্রুত এবং শক্তিশালী শিকড় নির্গত হয়।
✅উপকারিতা: এটি নরম, মাঝারি এবং শক্ত কাঠের ডাল ছাড়াও ক্যাকটাস, সাকুলেন্ট, পানের লতা এবং বিভিন্ন কন্দজাতীয় উদ্ভিদের শিকড় গজাতে সমানভাবে কার্যকর।
✅ব্যবহারবিধিঃ
♦️গাছের কাটা ডালের যে অংশটি মাটিতে পোঁতা হবে, সেখানে হালকাভাবে পাউডারটি লাগিয়ে নিন।
♦️পাউডার ছাড়াও পানির সাথে মিশিয়ে পেস্ট তৈরি করে কাটা অংশে প্রলেপ দেওয়া যায়।
♦️এছাড়া ৩ গ্রাম পাউডার ১ লিটার পানিতে মিশিয়ে তাতে চারা ১০-২০ মিনিট ডুবিয়ে রেখেও রোপণ করা যায়।
🚛 ঢাকাসহ সারাদেশে হোম ডেলিভারি করা হয়। ডেলিভারি চার্জ প্রযোজ্য।
📱অর্ডার করতে যোগাযোগ করুন প্রদত্ত নাম্বারেঃ ০১৯২২৭৮১৪৫০(whatsapp)
27/02/2026
🌲কাকা (Kaka) :
এটি একটি শক্তিশালী জৈব বালাইনাশক ও গ্রোথ রেগুলেটর যা গাছের পাতা কোকড়ানো, মাকড়সা, সাদামাছি ও অন্যান্য পোকা দমনে অত্যন্ত কার্যকর কীটনাশক। এটি ভেষজ নির্যাস হওয়ায় মানুষ ও পরিবেশের জন্য নিরাপদ ।
✴️কার্যকারিতাঃ
এটি মাকড়সা (Red Mites) সাদামাছি,জাবপোকা, পাতা কোকড়ানো ও ভাইরাস দমনে ১০০% কার্যকর। এটি ফুল ও ফল ঝরা কমায় এবং গাছের বৃদ্ধিতে সহায়তা করে।
✴️ব্যবহারবিধিঃ
সাধারণত ১.৫ - ২ মিলি কাকা প্রতি লিটার পানিতে মিশিয়ে (১০০ মিলি পানিতে ১৫-২০ ফোঁটা) ১০-১৫ দিন পর পর স্প্রে করতে হয়।
♦️সাবধানতাঃ
ব্যবহারের আগে বোতল ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে এবং সকালে বা বিকেলে রোদ কম থাকলে স্প্রে করা উত্তম।
✅এটি মরিচ,লাউ, আঙ্গুর, করলা, চা, কফি সহ সব ধরণের উদ্যানজাত ফসলের জন্য ব্যবহার্য।
🚛 ঢাকাসহ সারাদেশে হোম ডেলিভারি করা হয়। ডেলিভারি চার্জ প্রযোজ্য।
📱 অর্ডার করতে এখনই প্রদত্ত নাম্বারে যোগাযোগ করুনঃ
০১৯২২৭৮১৪৫০(whatsapp)
06/02/2026
🪴নিমপাঃ
নিমপা মূলত ছাদ বাগান বা শখের বাগানের গাছে পোকামাকড় দমনে খুব জনপ্রিয় একটি অর্গানিক পেস্টিসাইড । এটি যুক্তরাষ্ট্রের ফর্মুলায় প্রস্তুতকৃত একটি সম্পূর্ণ প্রাকৃতিক, নিরাপদ এবং পরিবেশবান্ধব অর্গানিক বালাইনাশক, যা পাহাড়ি গাছ-গাছালীর নির্যাস থেকে তৈরি। কার্যকরভাবে বাগানের মাকড় দমন ও ছত্রাকনাশক হিসেবে কাজ করে এবং পোকামাকড়ের ডিম, লাভা ও পূর্ণাঙ্গ পর্যায় ধ্বংস করে । এটি "রেডি টু স্প্রে" (সরাসরি ব্যবহারযোগ্য) এবং পরিবেশ ও মানুষের জন্য নিরাপদ।
♦️ ব্যবহার পদ্ধতি: এটি একটি "Ready to Use" বা রেডি-টু-স্প্রে পণ্য, সরাসরি বোতল থেকে গাছে স্প্রে করা যায়
👉 উপাদান: এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি, এতে কোনো ক্ষতিকারক রাসায়নিক উপাদান নেই।
🛻 ঢাকাসহ সারাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়। ডেলিভারি চার্জ প্রযোজ্য।
📱অর্ডার করতে এখনই ইনবক্স করুন ০১৯২২৭৮১৪৫০ (whatsapp)
28/08/2025
💠টাফগর
টাফগর ৪০ ইসি একটি অন্তর্বাহী তরল কীটনাশক হওয়ায় প্রয়োগের পর এর সক্রিয় উপাদান দ্রুত শোষিত হয়ে গাছের সকল শাখা-প্রশাখা ও পাতায় ছড়িয়ে পড়ে। ফলে গাছের সকল অংশই পোকামাকড় থেকে রক্ষা পায়।চোষক পোকা (Sucking insect), চর্বণকারী পোকা (Chewing insect) এবং কুঁড়ে খাওয়া পোকা দমনে কার্যকরী। এটি অত্যন্ত কার্যক্ষম এবং দীর্ঘস্থায়ী ক্ষমতাসম্পন্ন। এটি মাকড় দমনেও কার্যকরী।
✅প্রয়োগ পদ্ধতিঃ
অন্তর্বাহী হওয়ায় প্রয়োগের পর এর সক্রিয় উপাদান দ্রুত গাছের মধ্যে শোষিত হয়ে গাছের পুরো অংশে ছড়িয়ে পড়ে। ফলে আপনার ছাদ বাগানের গাছ পোকামাকড় থেকে সুরক্ষিত থাকে।
✅কীভাবে ব্যবহার করবেনঃ
ব্যবহারে পূর্বে কীটনাশকের বোতলে থাকা নির্দেশনাবলী ভালোভাবে পড়ে নিন। কীটনাশক হওয়ায় ব্যবহারের পূর্বে বিশেষ সর্তকতা অনুসরণ করবেন।
🛻ঢাকা সহ সারাদেশে হোম ডেলিভারি করা হয়। ডেলিভারি চার্জ প্রযোজ্য।
🛑অর্ডার করতে এখনই ইনবক্স করুন বা whatsapp করুন ০১৯২২৭৮১৪৫০
25/08/2025
🌲নিম তেলঃ
গাছের সুস্থতার জন্য ব্যবহৃত নিম তেল হলো একাধারে জৈব কীটনাশক, মাকড়নাশক ও ছত্রাকনাশক। ডিম, লাভা ও বয়ঃপ্রাপ্ত হওয়ার সব পর্যায়েই পোকামাকড় দমন করতে সক্ষম এই তেল। যেসব পোকা গাছের পাতা ও ডালপালা খেয়ে জীবনধারণ করে তাদের মারতে ব্যবহার করা হয় নিম তেল। এটি ব্যবহারে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
✅ব্যবহারবিধিঃ
১ লিটার পানিতে ১ চা চামচ নিম তেল ও ১ চা চামচ ডিটারজেন্ট মিশিয়ে আক্রান্ত গাছে সপ্তাহে ১ দিন এবং সুস্থ গাছে ১৫ দিনে ১ দিন ব্যবহার করবেন।
✅যেকোনো ধরনের ফুল, ফল এবং সবজি গাছ রোপন করার পর থেকে ফলন সংগ্রহের দিন পর্যন্ত ব্যবহার করা যায়।
🛻ঢাকা সহ সারাদেশে হোম ডেলিভারি করা হয়। ডেলিভারি চার্জ প্রযোজ্য।
🛑অর্ডার করতে এখনই ইনবক্স করুন বা whatsapp করুন ০১৯২২৭৮১৪৫০