Nafs & Noor

Nafs & Noor

Share

Mental Health Services for Women
Islamic + Professional Counseling
✔ Safe & Confidential
📩 DM for Session Booking

17/04/2026

তুমি Grow করতে চাও। কিন্তু তোমার আসল সমস্যা অলসতা না।
তুমি আসলে Change হতে ভয় পাচ্ছ।
রোজ রাতে ঘুমানোর আগে তোমার মনে হয়, "আজকেও কিছুই হলো না।" তুমি ইউটিউবে মোটিভেশনাল ভিডিও দেখো, ৩০ মিনিট চার্জড থাকো, তারপর আবার সেই পুরনো তুমি। নোটবুক কিনলে, রুটিন বানালে, ভাবলে শনিবার থেকে সব বদলে ফেলবে। শনিবার এলো এবং গেলো। কিছুই হলো না।কেন? কারণ তুমি গ্রোথকে মনে করছ Addition (আরো কাজ করা, আরো আর্লি ওঠা)। কিন্তু আসল গ্রোথ হলো Subtraction।
তোমার ভেতরে যে শ্রেষ্ঠ 'তুমি' (বেস্ট ভার্সন) লুকিয়ে আছ, সে আসলে তোমার ভয়, অন্যের মতামত আর পুরনো আইডেন্টিটির নিচে চাপা পড়ে আছে। ইসলামে একে বলা হয় "নফস (Nafs)"-এর সাথে লড়াই। তোমার রুহ জানে তুমি কী হতে পারো, কিন্তু তোমার নফস তোমাকে পুরনো কমফোর্ট জোনে আটকে রেখেছে।

এখানেই আসল মাইন্ডসেট শিফট দরকার:
১. Identity First: আগে বিশ্বাস, তারপর রেজাল্ট
বেশিরভাগ মানুষ ভাবে—"আমি সফল হলে কনফিডেন্ট হবো।" কিন্তু সাইকোলজি এবং ইসলাম বলে উল্টোটা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "নিশ্চয়ই সমস্ত কাজ নিয়তের (Intentions) ওপর নির্ভরশীল।"
তোমার ব্রেইন রেজাল্ট দেখে মুভ করে না, সে মুভ করে "Identity" দেখে। তুমি যদি নিজেকে বিশ্বাস না করাও যে "আমি একজন ডিসিপ্লিন্ড মানুষ", তবে ৭ দিনের মাথায় তুমি সব ছেড়ে দেবে। আজই ডিসাইড করো—ভবিষ্যতে না, আজ থেকেই তুমি সেই মানুষটা।ফিট হতে চাও? আজ ৫ মিনিট হাঁটো। রাইটার হতে চাও? আজ একটা লাইন লেখো। আইডেন্টিটি আগে, অ্যাকশন পরে।

২. Boredom-কে আলিঙ্গন করো
গ্রোথ মানেই আনকমফোর্ট। যখনই কোনো কাজ কঠিন মনে হয়, আমরা ফোন স্ক্রল করি। কিন্তু ওই বোরিং বা কঠিন মুহূর্তেই তোমার ব্রেইনের নতুন ওয়্যারিং তৈরি হয়। সবর (Sabr) মানে শুধু ধৈর্য না, সবর মানে লক্ষ্যের পথে অবিচল থাকা, যখন চারপাশ বোরিং বা যন্ত্রণাদায়ক মনে হয়। মনে রেখো, "Growth is boring, and that’s okay."

৩. Future Self-কে চেনা
তিন বছর পরের তোমার কথা ভাবো। সে আজ তোমাকে কী করতে বলত? সেই উত্তরটাই তোমার আজকের কাজ। আল্লাহ তোমাকে যে পোটেনশিয়াল দিয়েছেন, তার শুকরিয়া আদায় করার সেরা উপায় হলো নিজেকে প্রতিনিয়ত উন্নত করা।

আজকের Takeaway:
তোমার আর কোনো মোটিভেশনাল ভিডিওর দরকার নেই। দরকার শুধু একটা সাহসী সিদ্ধান্তের:"আমি সেই মানুষ—আজ থেকে।"
তুমি পারফেক্ট হবে না, তুমি মাঝেমধ্যে পড়ে যাবে। সেটা ফেইলিয়র না, ওটাই প্রসেস। নিজের সাথে সৎ হও, ছোট পদক্ষেপে শুরু করো।

📌 Save করো - যেদিন মনে হবে তুমি পিছিয়ে আছ সেদিন এটা পুনরায় পড়ো।

তুমি ইতিমধ্যেই যথেষ্ট, শুধু নিজেকে সেটা প্রমাণ করার সুযোগ দাও।আর যদি মনে হয় আটকে যাচ্ছ, প্রফেশনাল হেল্প নিতে পারো। Nafs & Noor সবসময় পাশে আছে।
সেশন বুক করতে ইনবক্স করো 📩

16/04/2026

তোমার সন্তান তোমার কথা শুনছে না — সে তোমাকে দেখছে।

🔢 কিছু number যা তোমাকে ভাবাবে:
➤ গড়ে একজন বাবা-মা দিনে মাত্র "৮ মিনিট" সন্তানের সাথে মনোযোগ দিয়ে কথা বলেন
➤ শিশুদের "৭০% emotional problem" আসে ঘরের unsaid tension থেকে
➤ "০ থেকে ৭ বছর" বয়সে brain-এর ৯০% development হয়ে যায়
➤ যে বাচ্চারা বাবা-মার কাছ থেকে validation পায়, তারা "৩ গুণ বেশি resilient" হয়

তুমি সেই সময়ে কতটা present থাকছো?

আজ থেকে শুরু করো — ৫টা ছোট অভ্যাস:

১. প্রতিদিন ১০ মিনিট Phone-Free Zone,
Dinner-এ বা ঘুমানোর আগে phone রাখো। শুধু তোমার সন্তান। এই ১০ মিনিট তার পুরো দিনকে validate করে।

২. "কেন?" এর আগে "বলো আমাকে" বলো,
সন্তান ভুল করলে "তুমি কেন এটা করলে?" না বলে বলো — "কী হয়েছিল?"
প্রথমটা accusation। দ্বিতীয়টা curiosity।

৩. রোজ একটা "Proud Moment" বলো,
ঘুমানোর আগে বলো — "আজকে তোমার এই কাজটা আমাকে খুশি করেছে।"
Result নয়, effort-কে praise করো। এটাই brain-এ growth mindset তৈরি করে।

৪. নিজের ভুল স্বীকার করো,
সন্তানের সামনে বলো — "আমি ভুল করেছিলাম, sorry।" এটা weakness নয়। এটা তোমার সন্তানকে শেখায় — ভুল স্বীকার করা মানুষকে ছোট করে না, বড় করে।

৫. Comparison সম্পূর্ণ বন্ধ করো,
"প্রতিবেশীর ছেলে/মেয়ে কত ভালো" — এই একটা sentence সন্তানের self-worth-এ যা ক্ষতি করে, তা বছরের পর বছর therapy দিয়েও ঠিক হয় না।

Parenting perfect হওয়া নয় — present হওয়া দরকার।
তুমি আজ যা করছো, সেটাই তোমার সন্তানের ভেতরে একটা পৃথিবী তৈরি করছে।

এই পোস্টটা যদি তোমাকে একটুও ভাবায় —
📌 Save করে রাখো, পরে কাজে লাগতে পারে।
🔁 Share করতে পারো এমন কারও সাথে, যার এটা জানা দরকার।
হয়তো একটা Share —
একটা শিশুর জীবন বদলে দিতে পারে।

15/04/2026

Overthinking থামাতে force না… structure দরকার।
Save this — use it tonight. 🙂

15/04/2026

সে কখনো "না" বলতে পারত না।

কেউ সাহায্য চাইলে সে ছিল।কেউ কষ্টে পড়লে সে ছিল।কেউ রাত তিনটায় ফোন করলেও সে ছিল।

কিন্তু সে নিজে কষ্টে পড়লে?

চুপ করে থাকত।একা সামলাত। হাসিমুখে বলত - "আমি ঠিক আছি।"

একদিন তার therapist জিজ্ঞেস করলেন —
"তুমি কি কখনো ভেবেছ কেন সবসময় 'হ্যাঁ' বলো?"*

সে অনেকক্ষণ চুপ করে রইল।তারপর বলল, "কারণ 'না' বললে মানুষ কি ভাববে, অপছন্দ করবে, দূরে সরে যাবে।"

Psychology-তে এটাকে বলা হয় "Fawn Response"।এটা আসলে একটা survival mechanism।ছোটবেলায় যখন কেউ শেখে ভালো থাকতে হলে সবাইকে খুশি রাখতে হয়, তখন brain এটাকে "safe থাকার উপায়" হিসেবে record করে নেয়।বড় হয়েও সেই people pleasing pattern চলতে থাকে।

তুমি মানুষকে ভালোবাসো বলে "হ্যাঁ" বলো না।
তুমি ভয় পাও বলে "হ্যাঁ" বলো।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন —
"তোমার নফসের উপর তোমার হক আছে।"
(সহীহ বুখারী)

অর্থাৎ নিজেকে শেষ করে দিয়ে সবার জন্য থাকাটা ভালোবাসা না।তোমার নিজের যত্ন নেওয়াটাও দ্বীনের অংশ।আল্লাহ তোমাকে সবার জন্য বানাননি।তোমার নফসের উপরও তোমার হক আছে।

তাহলে আজ থেকে একটা কাজ করতে পারো।
পরের বার কেউ কিছু চাইলে সাথে সাথে "হ্যাঁ" বলো না।শুধু বলো —"আমাকে একটু ভাবতে দাও।"
এই একটা line, এটাই শুরু।

তুমি কি নিজেকে এই গল্পে চিনতে পারছ?

"না" বলতে না পারাটা weakness না — এটা একটা learned pattern। আর যেটা শেখা হয়েছে, সেটা unlearn-ও করা যায়। 🤍

#ইসলামিকসাইকোলজি

14/04/2026

রাগের মুহূর্তে আমরা সবচেয়ে বেশি নিজেকে হারিয়ে ফেলি। কিন্তু মাত্র ৪টা কাজ — আর পুরো situation বদলে যায়। psychology আর Islam বলছে একই কথা।

13/04/2026

উমর (রা.) একটা কথা বলেছিলেন যেটা আমি প্রথম পড়ার পর অনেকক্ষণ চুপ করে বসে ছিলাম।

"নিজেকে হিসাব করো — অন্য কেউ করার আগেই।"

সহজ কথা। কিন্তু ভেতরে ঢুকলে বোঝা যায় এটা কতটা ভারী।

তুমি কি চেনো সেই রাতটাকে?
ঘুমানোর আগে ফোন রেখে ছাদের দিকে তাকিয়ে থাকো। মাথায় ঘুরতে থাকে — আজকেও হলো না। আবার কাল। আবার নতুন শুরু। আবার সেই একই প্রতিশ্রুতি নিজেকে।

এই loop-টা তোমার দোষ না, আসলে।

Psychology বলছে এটার নাম 'Behavioral Inertia' — একবার থামলে থেমে থাকাটাই brain-এর কাছে safe মনে হয়। নতুন কিছু শুরু করা মানে uncertainty, আর brain uncertainty এড়াতে চায় সবসময়।

কিন্তু এখানেই একটা মজার বিষয় আছে।

ইমাম আবু হানিফা (রহ.)-এর কথা একটু ভাবো।

প্রতিদিন ফজরের পর বসতেন। পড়াতেন, লিখতেন, ভাবতেন। দশ বছর না, বিশ বছর না — দশকের পর দশক।

কেউ একদিন জিজ্ঞেস করেছিল এই consistency এর রহস্য কী।

তিনি বললেন — "আমি কখনো কাল-এর উপর ভরসা করিনি।"

এই একটা line। এর মধ্যে পুরো একটা philosophy লুকিয়ে আছে।

আমরা সাধারণত motivation খুঁজি। মনে করি motivation আসলেই কাজ হবে। কিন্তু motivation আসলে সবচেয়ে অবিশ্বস্ত বন্ধু — সকালে আসে, বিকেলে গায়েব।

Stanford researcher BJ Fogg বছরের পর বছর research করে যা বললেন সেটা অনেকটা এরকম — discipline কখনো grand plan থেকে আসে না। আসে ছোট্ট একটা কাজ থেকে, প্রতিদিন।
Brain যখন ছোট কাজ complete করে, dopamine release হয়। সেই dopamine বলে — আরেকবার। আরেকবার। আরেকবার।
এভাবেই অভ্যাস তৈরি হয়। জোর করে না, ধীরে ধীরে।
আর রাসূলুল্লাহ ﷺ এই কথাটা ১৪০০ বছর আগে এক লাইনে বলে দিয়েছেন —
"আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল সেটা — যেটা অল্প হলেও নিয়মিত।" (সহীহ বুখারী)

অল্প কিন্তু নিয়মিত।

তিনি বলেননি বড়। বলেননি কঠিন। বলেননি perfect। শুধু — নিয়মিত।

তাহলে আজকে একটাই কাজ। কোনো ৩০ দিনের challenge না। কোনো নতুন notebook কেনা না।

শুধু জিজ্ঞেস করো নিজেকে —
"আজকে এমন কী একটা কাজ করতে পারি যেটা মাত্র ২ মিনিটের?"

২ মিনিট Quran। ২ মিনিট হাঁটা। ২ মিনিট চুপ করে বসে থাকা।
শুরুটা হোক। বাকিটা brain নিজেই বুঝে নেবে।

তোমার কোন অভ্যাসটা বারবার শুরু করো কিন্তু ধরে রাখতে পারো না?

#ইসলামিকসাইকোলজি

12/04/2026

নামাজে দাঁড়ালে মাথায় এমন চিন্তা আসে যেটা ভাবতেও লজ্জা লাগে।

তুমি সাথে সাথে আস্তাগফিরুল্লাহ পড়ো।নিজেকে ঘৃণা করো।ভাবো — "আমি কি আসলে খারাপ মানুষ?"

এই প্রশ্নটা তুমি কাউকে জিজ্ঞেস করতে পারোনি।
কারণ এটা বলতেই লজ্জা আর ভয় লাগে।

কিন্তু আজকে তোমাকে একটা কথা বলতে চাই।
এই চিন্তাগুলোর একটা নাম আছে।
ইসলামে বলা হয় 'ওয়াসওয়াসা'।
Psychology-তে বলা হয় 'Intrusive Thoughts'

আর এই দুটো জায়গা থেকেই একটাই উত্তর আসে,
'এই চিন্তাগুলো তোমার নিজের না।'

Psychologist-রা বলেন, intrusive thoughts মানে তুমি সেটা চাও না।বরং যে চিন্তাটাকে তুমি সবচেয়ে বেশি ভয় পাও, মস্তিষ্ক ঠিক সেটাই বারবার সামনে আনে।এটাকে বলা হয় "the ironic process"।যত দূরে সরাতে চাও, তত কাছে আসে।

এটা তোমার চরিত্রের সমস্যা না।
এটা তোমার ঈমানের দুর্বলতা না।
এটা তোমার মস্তিষ্কের একটা pattern।

আর ইসলাম?
রাসূলুল্লাহ ﷺ বলেছেন —
"যে ওয়াসওয়াসা আসে এবং মানুষ সেটাকে প্রশ্রয় না দিয়ে ফিরে আসে সেটাই স্পষ্ট ঈমানের প্রমাণ।"
(সহীহ মুসলিম)

মানে —
তুমি যে এই চিন্তায় কষ্ট পাচ্ছ, তুমি যে এটা চাও না —এটাই তোমার ভালো মানুষ হওয়ার প্রমাণ।
খারাপ মানুষ কখনো এই চিন্তায় কষ্ট পায় না।

তাহলে এখন কী করবে?
চিন্তাটাকে নিয়ে fight করতে যেও না।
শুধু বলো — "এটা আমার না। আমি এটা চাই না।"
তারপর attention সরিয়ে নাও।
এটাই ইসলাম বলেছে।
এটাই Psychology বলছে।
আর অনেক সময়ই আমরা মনের সাথে একা পেরে উঠি না, তখন প্রফেশনাল কারো কাছ থেকে কাউন্সেলিং তোমাকে আরও হেল্প করবে।তুমি একা না, বোন।

তোমার কি কখনো এমন হয়েছে?

#ইসলামিকসাইকোলজি

11/04/2026

সুন্দর জিনিস দেখলে কি মানুষ মারা যেতে পারে?
মনোবিজ্ঞানের জগতে এমন কিছু টার্ম আছে যা শুনলে রূপকথা মনে হতে পারে, কিন্তু এর পেছনের অনুভূতিগুলো অবিশ্বাস্য রকম বাস্তব আর গভীর। তেমনই এক বিস্ময়কর অবস্থার নাম— ‘দ্য স্টেন্ডাল সিনড্রোম’।
অতিরিক্ত সৌন্দর্য কি মানুষের জন্য ক্ষতিকর হতে পারে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই বিশেষ সিনড্রোমের ইতিহাসে।

স্টেন্ডাল সিনড্রোম: যখন সৌন্দর্যই হয়ে ওঠে যন্ত্রণার কারণ
সাধারণত চমৎকার কোনো শিল্পকর্ম বা নান্দনিক দৃশ্য দেখলে আমাদের মন প্রশান্তিতে ভরে ওঠে। কিন্তু কল্পনা করুন তো, কোনো স্থাপত্য বা ছবি দেখে কেউ এতটাই অভিভূত হয়ে পড়লেন যে তার দম বন্ধ হয়ে আসছে কিংবা তিনি জ্ঞান হারিয়ে ফেলছেন? ঠিক এই তীব্র শারীরিক ও মানসিক প্রতিক্রিয়াকেই বলা হয় স্টেন্ডাল সিনড্রোম (Stendhal Syndrome) বা হাইপারকালচারেমিয়া।

ইতিহাসের সেই অদ্ভুত শুরু,
এই টার্মটির নামকরণ করা হয়েছে ১৯ শতকের বিখ্যাত ফরাসি লেখক মারি-অঁরি বেল-এর নামানুসারে, যাকে সাহিত্যবিশ্ব 'স্টেন্ডাল' হিসেবেই চেনে।
১৮১৭ সালের কথা। স্টেন্ডাল ইতালির ফ্লোরেন্স ভ্রমণে গিয়েছেন। সেখানে 'ব্যাসিলিকা অফ সান্তা ক্রোস' গির্জায় জত্তোর (Giotto) আঁকা অসাধারণ সব ফ্রেস্কো দেখে তিনি এক অদ্ভুত ঘোরের মধ্যে চলে যান। তার বুক ধড়ফড় করতে শুরু করে, পা কাঁপতে থাকে এবং মনে হতে থাকে তিনি এখনই মূর্ছা যাবেন।
তিনি তার ডায়েরিতে সেই মুহূর্তের বর্ণনা দিয়েছিলেন এভাবে:
"আমি এক অপার্থিব শান্তি আর উত্তেজনার চরম সীমায় পৌঁছে গিয়েছিলাম। আমার হৃদপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছিল, মনে হচ্ছিল প্রাণশক্তি ফুরিয়ে আসছে। আমি টলতে টলতে হাঁটছিলাম, যেন যেকোনো মুহূর্তে ভেঙে পড়ব।"

কেন এমন হয়?
মনোবিজ্ঞানীদের মতে, এটি একটি সাইকোসোমাটিক ডিসঅর্ডার। যখন একজন মানুষ একসাথে প্রচুর পরিমাণে উচ্চমানের শিল্পকলা, সমৃদ্ধ ইতিহাস বা অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্যের মুখোমুখি হন, তখন তার মস্তিষ্ক সেই বিশাল আবেগের ঢেউ সামলাতে পারে না।
এর প্রধান কিছু লক্ষণ:
• হঠাৎ হৃদস্পন্দন বেড়ে যাওয়া এবং শ্বাসকষ্ট।
• তীব্র মাথা ঘোরানো বা হুট করে অজ্ঞান হয়ে যাওয়া।
• সাময়িক হ্যালুসিনেশন বা বিভ্রম।
• প্যানিক অ্যাটাক বা হঠাৎ খুব বিষণ্ণ বোধ করা।

যদিও স্টেন্ডালের সময় থেকে এটি পরিচিত ছিল, তবে ১৯৭৯ সালে ইতালীয় সাইকিয়াট্রিস্ট ডা. গ্রাজিয়েলা মাঘেরিনি বিষয়টিকে প্রাতিষ্ঠানিক রূপ দেন। ফ্লোরেন্সের হাসপাতালে চিকিৎসা নিতে আসা পর্যটকদের মধ্যে তিনি প্রায় ১০০টিরও বেশি এমন ঘটনা লক্ষ্য করেন। দেখা যায়, পর্যটকরা যখন ডেভিড-এর মূর্তি বা উফিজি গ্যালারির মাস্টারপিসগুলো দেখছিলেন, তখন অনেকেই মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলছিলেন।

আধুনিক যুগে এটি খুব সাধারণ কোনো রোগ না হলেও, শিল্পানুরাগীদের কাছে এটি এক পরম বিস্ময়। গবেষকরা মনে করেন, যারা জন্মগতভাবে একটু বেশি সংবেদনশীল বা যাদের মধ্যে আগে থেকেই সামান্য উদ্বেগ (Anxiety) কাজ করে, তাদের ক্ষেত্রে এই সিনড্রোম বেশি দেখা দেয়।
'স্টেন্ডাল সিনড্রোম' আমাদের মনে করিয়ে দেয় যে, মানুষের মন আর চোখের ক্ষমতারও একটা সীমা আছে। মাঝে মাঝে সৌন্দর্য এতটাই তীব্র হয় যে, আমাদের অস্তিত্ব সেটা ধারণ করতে হিমশিম খায়।
আপনার সাথে কি এমন কখনো হয়েছে? পাহাড়ের বিশালতা কিংবা কোনো অসাধারণ চিত্রকর্ম দেখে মুহূর্তের জন্য মনে হয়েছে আপনি নিশ্বাস নিতে ভুলে গেছেন?

11/04/2026

মন সবসময় দৌড়ায়…
অতীত আর ভবিষ্যতের মাঝে।

কিন্তু জীবন?
শুধু এই মুহূর্তের।

07/04/2026

সবাই কি আপনার দিকেই তাকিয়ে আছে? 🤔
রাস্তায় হাঁটতে গিয়ে হঠাৎ হোঁচট খেলেন? কিংবা জামায় ছোট একটা দাগ লেগেছে? আমাদের মনে হয়—আশেপাশের সবাই বুঝি আমার দিকেই তাকিয়ে আছে আর মনে মনে হাসছে!
সত্যিটা বলবো? আসলে কেউই ওভাবে আপনাকে লক্ষ্য করছে না।
মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় 'দ্য স্পটলাইট ইফেক্ট' (The Spotlight Effect)।
আমাদের মস্তিষ্ক আমাদের নিজেদের জগতকে কেন্দ্র করে চলে। তাই আমরা ভাবি, আমরা যেন একটা স্টেজের মাঝখানে দাঁড়িয়ে আছি আর সবার ফোকাস বা 'স্পটলাইট' আমাদের ওপর। কিন্তু বাস্তবতা হলো, সবাই আসলে আপনার মতোই নিজেদের ছোটখাটো ভুল আর খুঁত সামলাতে ব্যস্ত।
আপনি যে ভুলটা নিয়ে সারাদিন দুশ্চিন্তা করছেন, হয়তো কেউ সেটা এক সেকেন্ডের জন্যও খেয়াল করেনি।

এই বিষয়টি বুঝলে কী লাভ?
১. অকারণে লজ্জা পাওয়া থেকে মুক্তি পাবেন।
২. মানুষের জাজমেন্টের ভয় কমে যাবে।
৩. নিজের ওপর আত্মবিশ্বাস বাড়বে।
পরের বার যখনই মনে হবে সবাই আপনাকে জাজ করছে, গভীর একটা শ্বাস নিন আর নিজেকে মনে করিয়ে দিন—"এটা শুধু আমার মনের ভুল বা স্পটলাইট ইফেক্ট!"
আপনার সাথে কি এমন কখনো হয়েছে? খুব লজ্জা পেয়েছিলেন কিন্তু পরে দেখলেন কেউ খেয়ালই করেনি? কমেন্টে শেয়ার করুন আপনার সেই মজার অভিজ্ঞতা! 👇
#মনস্তত্ত্ব

02/04/2026

কেন আমরা অপ্রাপ্তিকে আঁকড়ে ধরি? মস্তিষ্ক বনাম মনস্তত্ত্বের লড়াই
কখনও কি ভেবে দেখেছেন, হাত কেটে যাওয়ার শারীরিক যন্ত্রণার চেয়েও পুরনো কোনো বিচ্ছেদের স্মৃতি বা অবহেলার ক্ষত কেন আমাদের বেশি ভোগায়? অদ্ভুত শোনায়, কিন্তু আমাদের মস্তিষ্ক ইমোশনাল পেইন আর ফিজিক্যাল পেইনের মধ্যে খুব একটা পার্থক্য করতে জানে না। বরং অনেক ক্ষেত্রে মানসিক যাতনাকেই সে বেশি ‘প্রায়োরিটি’ দেয়।
ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমি প্রায়ই এমন মানুষের দেখা পাই যারা কোনো একটি নির্দিষ্ট স্মৃতিতে বছরের পর বছর আটকে আছেন। একে আমরা ‘Cognitive Dissonance’ বা জ্ঞানীয় অসঙ্গতি বলি। যখন আপনার বাস্তবতা আপনার বিশ্বাসের সাথে খাপ খায় না, তখন মন এক ধরণের ডিফেন্স মেকানিজম হিসেবে কাল্পনিক জগতের আশ্রয় নেয়। সহজ কথায়, আমরা সেই মিথ্যে বা কষ্টকে আঁকড়ে ধরি কারণ সেটা ছেড়ে দেওয়ার চেয়ে ধরে রাখাটাই মনের কাছে সহজ মনে হয়।
যখন কোনো ট্রমা আমাদের ঘিরে ধরে, মস্তিষ্কের ছোট্ট একটা অংশ ‘Amygdala’ হাইজ্যাকারের মতো কাজ শুরু করে। সে তখন লজিক বা যুক্তির ধার ধারে না, আপনাকে সারাক্ষণ একটা অস্থির ‘Fight or Flight’ মোডে রাখে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়া কেবল ইচ্ছাশক্তির ওপর নির্ভর করে না; এখানে প্রয়োজন ‘Neuroplasticity’ বা আমাদের নিউরাল নেটওয়ার্ককে রি-ওয়্যার করা। এক কথায় বলতে গেলে, মস্তিষ্ককে নতুন করে সুস্থভাবে বাঁচতে শেখানো।
তবে শুধু বিজ্ঞান দিয়ে কি আর মনের সব ক্ষুধা মেটে?
ইসলামিক সাইকোলজি বা 'তাজকিয়াতুন নাফস'-এর ধারণাটি এখানে দারুণ একটি বাঁক দেয়। সূরা ইনশিরাহ-তে আল্লাহ বলছেন, কষ্টের ‘সাথেই’ স্বস্তি আছে। খেয়াল করবেন, কষ্টের ‘পরে’ নয়, বরং ‘সাথে’। এই যে কষ্টের অস্তিত্বকে স্বীকার করে নিয়ে পথ চলা, একেই আধুনিক সাইকোলজিতে আমরা বলি 'Radical Acceptance'। যখন আমরা ‘সবর’ করি, তখন আমরা আসলে আমাদের প্রি-ফ্রন্টাল কর্টেক্সকে—যা আমাদের মস্তিষ্কের সবচেয়ে বুদ্ধিমান অংশ—একটু সময় দিই আবেগগুলোকে প্রসেস করার জন্য। আর ‘তাওয়াক্কুল’ হলো সেই চরম মানসিক মুক্তি, যেখানে আপনি ভবিষ্যতের অনিশ্চয়তার ভয়কে ঝেড়ে ফেলে বর্তমানের ওপর নিয়ন্ত্রণ ফিরে পান।
সত্যি বলতে, এই পথটা মোটেও রৈখিক নয়। অনেক চড়াই-উতরাই থাকে।

আপনার অভিজ্ঞতা কেমন?
এই মুহূর্তে কি আপনিও এমন কোনো দোলাচলে ভুগছেন যেখানে আপনার আবেগ আর বাস্তবতা সমান্তরালে চলছে না?
১. হ্যাঁ, প্রায়ই আমি এই লুপে আটকা পড়ে যাই।
২. একটা সময় হতো, তবে এখন ব্যালেন্স করতে শিখেছি।
৩. আমি আসলে প্রফেশনাল কোনো গাইডেন্স বা কাউন্সিলিং খুঁজছি।
আপনার ভাবনার কথা নিচে লিখে জানাতে পারেন।

মনে রাখবেন, নিজের ক্ষতগুলো স্বীকার করা দুর্বলতা নয়, বরং সুস্থ হওয়ার প্রথম এবং সাহসী ধাপ। 🌿
Nafs & Noor
আপনার মানসিক সুস্থতার যাত্রায় পেশাদারিত্ব ও বিশ্বাসের সাথেই আছে।

Want your business to be the top-listed Furniture Store in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Dhaka