20/02/2015
Glance Security Services ltd.-A- Training Situation.
Glance Security Services Ltd.House no 389, Road no-6 Adabor, Dhaka.TNT 028190163,Mobile no-01725888811,01740903136. http:/www.glancesecurity.com
20/02/2015
Glance Security Services ltd.-A- Training Situation.
14/10/2014
Bangladesh University ta Duty Roto Amader company R Guard
ঢাকার সব ব্লাড ব্যাংকের লিস্ট
কখন কাঁর প্রয়োজনে ব্লাড লেগে যায় বলা যায় না। বিপদের সময় হুরোহুরি লেগে যায়। তাই ব্লাড ব্যাংকগুলোর ঠিকানা বা যোগাযোগের নাম্বার কাছে রাখলে জরুরি মুহূর্তে সুবিধা হয়।
Blood Bank in Dhaka
1. Mukti Blood & Pathology
Phone: 8624249
Fax: 8624249
2. SandhaniPhone: 8621658
Fax: 8621658
3. Sandhani (Dhaka Medical College)
Phone: 9668690, 8616744, 9663429
Fax: 9668690, 8616744, 9663429
4. Sandhani (Dhaka Dental College)
Phone: 8017146, 9002035
Fax: 8017146, 9002035
5. Red Crescent Blood Center
Phone: 9116563, 8121497
Fax: 9116563, 8121497
6. Salimullah Medical College
Phone: 7319123
Fax: 7319123
7. Islami Bank Hospital
Phone: 8317090, 8321495
Fax: 8317090, 8321495
Contact address of Quantum Foundation:
119, Shantinagar, Dhaka, Bangladesh.
Telephone/phone/mobile no: 029351969, 02 8322987, 01617826886
TSC Badhon Office Address and Telephone no:
বাঁধন===>
Inside TSC(Ground Floor), Dhaka University, Dhaka, Bangladesh.
Telephone/Phone/mobile/contact no:
8629042, 01711025876, 01720080012, 01917264615, 01912082919 (BUET), 01712180246 (Jahangirnagar University)
ফেসবুক গ্রুপ এ কানেক্ট থাকুন সবাই। জরুরি মুহূর্তে ভাল সেবা পাবেন।
আরও কিছু সাইটের লিঙ্ক—–
http://bloodfoundationbd.com/
http://www.rokto.org/
http://www.blooddonations.org/ http://www.blooddonations.org/
http://www.aitlbd.net/ http://www.aitlbd.net/
শান্তিরক্ষা মিশনে এ যাবত ৯৯ জনের প্রাণহানি
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এ যাবত বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর ৯৯ জন শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন। বিশ্বের আটটি দেশে দায়িত্ব পালন করতে গিয়ে তাদের প্রাণহানি ঘটে।
বৃহস্পতিবার দশম জাতীয় সংসদ অধিবেশনে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য এমএ মালেকের প্রশ্নের উত্তরে সংসদ কার্যে দায়িত্বপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমন তথ্য তুলে ধরেন।
মন্ত্রী বলেন, ‘প্রতিরক্ষা বাহিনীর ছয় হাজার ১৫৫ জন সদস্য দায়িত্ব পালন করছেন। তারা লাইব্রেরিয়া, আইভরি কোষ্ট, দক্ষিণ সুদান, উত্তর সুদান (দারফুর), ডি আর কঙ্গো, পশ্চিম সাহারা, লেবানন ও মালিতে দায়িত্ব পালন করছেন।’
নিহত বাংলাদেশি সদস্যদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, ‘নিহত সদস্যদের পরিবারকে জাতিসংঘ হতে সর্বোচ্চ ৭০ হাজার মার্কিন ডলার সহানুভূতিমূলক ক্ষতিপূরণ দেয়া হয়েছে। এজন্য জাতিসংঘের কন্টিজেন্ট ওউন ইকুইপমেন্ট (সিওই) ম্যানুয়েলে দেয়া নীতিমালা অনুযায়ী মিশনে নিয়োজিত অবস্থায় কোন শান্তিরক্ষী আহত বা নিহত হলে ক্ষতিপূরণ পাওয়ার জন্য আবেদন করতে পারেন।’
তিনি আরো জানান, মেডিকেল বোর্ডের সুপারিশ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ উক্ত আবেদনপত্র যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশের মিশনের মাধ্যমে জাতিসংঘ সদর দফতরে ‘মৌ অ্যান্ড ক্লেইম ম্যানেজমেন্ট সেকশনে প্রেরণ করা হয়ে থাকে। প্রয়োজনীয় নিরীক্ষণের পর নির্ধারিত ক্ষতিপূরণ বাংলাদেশ সেনাবাহিনীর সংশ্লিষ্ট ইউনিটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবারের নিকট পৌছে দেয়া হয়।
তবে কোন দেশে এবং কোন সালে কতোজন শান্তিরক্ষী নিহত হয়েছেন এ বিষয়ে সংসদকে বিস্তারিত কিছু জানাননি মন্ত্রী।
দৈনিক ইত্তেফাক
সারাদেশ
পৃষঠা -১৫
ঢাকা, বৃহস্পতিবার,০৬ মার্চ ২০১৪, ২২ ফাল্গুন ১৪২০,০৪ জমা. আউয়াল ১৪৩৫
হরিণাকুণ্ডুর প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী নিয়োগে অনিয়ম
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে নৈশপ্রহরী নিয়োগে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। গত ২৭ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার ১৭টি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় দরিবিন্নী প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি বিদ্যালয়ে একজন মাত্র প্রার্থীর উপস্থিতিতে এই পরীক্ষা নেয়া হয় এবং সরকারি বিধি ভঙ্গ করে ইউএনও সম্পূর্ণ নিজ ক্ষমতাবলে তাকেই নিয়োগ দেন। বিধি মোতাবেক ন্যূনতম তিনজন প্রার্থীর উপস্থিতি ছাড়া নিয়োগ পরীক্ষা গ্রহণ করা যায় না। কিন্তু উপজেলা শিক্ষা কর্মকর্তা, নির্বাহী কর্মকর্তা ও স্কুল সভাপতির সাথে প্রার্থী প্রতি ৫ লাখ টাকার চুক্তিবদ্ধ হওয়ার খবর শুনে অনেক প্রার্থীই পরীক্ষায় অংশগ্রহণ করেনি। জানা যায়, দরিবিন্নী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০জন প্রার্থী তাদের আবেদনপত্র জমা দেন।
২৫ ফেব্রুয়ারি আবেদনপত্র বাছাইয়ে তিনজন প্রার্থীর আবেদনপত্র বাতিল হলে অবশিষ্ট সাতজন প্রার্থীর মধ্যে শুধুমাত্র সাদ্দাম হোসেন নামে একজন প্রার্থী উপস্থিত হন এবং সম্পূর্ণ বেআইনিভাবে তাকেই নিয়োগ দেয়া হয়। এমনিভাবে বেশিরভাগ নিয়োগেই মোটা অংকের অর্থ লেনদেন হয়েছে বলে এলাকাবাসীর মন্তব্য। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমীন বলেন, নিরাপত্তার কারণে আমার কার্যালয়ে নিয়োগ বোর্ড গঠন করা হয়েছে। দরিবিন্নী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইয়াকুব আলী বলেন, অনিয়ম বুঝি না যা কিছু হয়েছে ইউএনও'র নির্দেশক্রমেই হয়েছে। বিরোধীপক্ষ পরীক্ষায় অংশগ্রহণে বাধা সৃষ্টি করেছে তাই একজন প্রার্থীর উপস্থিতিতেই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
05/03/2014
রক্ত দিন, জীবন বাঁচান।
.....................................
জরুরী ভিত্তিতে খুলনায় একজন
মুমূর্ষ রোগির জন্য
৩ ব্যাগ বি পজেটিভ(B+) রক্ত
দরকার।
রোগির অবস্থা আশঙ্কাজনক।
রক্ত পাওয়া না গেলে
রোগিকে বাঁচানো সম্ভব
হবে না।
মানবিক আবেদনে সাড়া দেন,
এগিয়ে আসুন।
যোগাযোগের জন্যঃ
০১৭১৯৯২০২৫৬,
০১৯৪২০২৫৭২৫,
০১৬৮৩৫৪৩৬১৭
.....................................
(দয়া করে লাইক দেবেন না।
শেয়ার করে সবাইকে জানিয়ে দেয়ার
অনুরোধ রইলো।
জেনে নিন অনলাইনে জিডি করার নিয়ম
ডায়েরি (জিডি) করতে এখন আর থানায় গিয়ে আবেদনপত্র লিখতে হবে না। ঘরে বসে অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করে আপনি নিজেই করতে পারেন সাধারণ ডায়েরি। আপনার দলিল, সার্টিফিকেট, পরিচয়পত্র ইত্যাদি হারানো, চুরি, ছিনতাই সংক্রান্ত তথ্য জানিয়ে বাসায় বসেই নিরাপদে অনলাইনে জিডি করতে পারেন । শুরুতে শুধু ঢাকা মেট্রোপলিটনের সব থানার আওতায় বসবাসকারীরা এ সুযোগ পাচ্ছেন। পাসপোর্ট, ব্যাংকের চেক বই, সার্টিফিকেটসহ কোনো গুরুত্বপূর্ণ দলিল হারিয়ে গেলে অনলাইনে সাধারণ ডায়েরি করা যাবে। এ ছাড়া বখাটে, মাদকসেবী বা অপরাধীদের আড্ডাস্থল বা অন্য কোনো অবৈধ সমাবেশ সম্পর্কিত অভিযোগ অনলাইনে করার সুযোগ রয়েছে।যেভাবে জিডি করবেন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইট http://www.dmp.gov.bd/ ঠিকানায় প্রবেশের পর প্রধান পৃষ্ঠার ব্যানারের নিচেই দেখতে পাবেন Citizen Help Request নামের একটি ট্যাব। এই ট্যাবে ক্লিক করলে চলে আসবে আলাদা একটি পাতা। পাতার শুরুতেই অনলাইনে সাধারণ ডায়েরি নিয়ে কিছু বর্ণনা দেওয়া হয়েছে। নিচের অংশে রয়েছে তথ্য দেওয়ার তালিকা। এই তালিকা থেকে আপনি যে ধরনের সাধারণ ডায়েরি করতে চান তা নির্বাচন করুন। নির্বাচনের মাধ্যমে পরবর্তী পাতায় আপনি পাবেন ডায়েরি করার ফরম। ফরম পূরণের শুরুতে আপনি যে থানায় ডায়েরিটি করবেন তা নির্বাচন করতে হবে। এরপর আপনার নাম, ঠিকানাসহ সংশ্লিষ্ট তথ্যাবলি পূরণ করে Submit বাটনটি ক্লিক করলেই সংশ্লিষ্ট থানায় পৌঁছে যাবে আপনার তথ্য। স্বয়ংক্রিয়ভাবে আপনি একটি শনাক্তকরণ নম্বর ও থানা থেকে কবে ডায়েরি সংক্রান্ত সত্যায়িত কাগজটি সংগ্রহ করবেন তার সময় জানতে পারবেন। নম্বরটি সংরক্ষণ করুন। কারণ থানা থেকে আপনার সাধারণ ডায়েরির সত্যায়িত কপিটি সংগ্রহ করতে পরে নম্বরটির প্রয়োজন পড়বে।
তথ্য ও পরামর্শ
অনলাইনে সাধারণ ডায়েরি সংক্রান্ত যেকোনো পরামর্শ ও তথ্যের জন্য [email protected] ঠিকানায় মেইল পাঠাতে পারেন। অথবা ফ্যাক্স করতে পারেন ০২-৯৫৫৮৮১৮ নম্বরে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩০ ও ৩১ মে