Rupnagar Tours & Travels

Rupnagar Tours & Travels

Share

Your trusted travel partner for Hajj, Umrah, international tours, air tickets, visa processing, and travel solutions.

Serving pilgrims and travelers with professionalism, care, and reliability.

27/09/2021
25/04/2020

প্রতি বছরের ন্যায়, দীর্ঘ ১১ মাসের প্রতীক্ষার পর রহমত, বরকত ও মাগফিরাতের সওগাত নিয়ে বিশ্ব মোমিন-মুসলমানের দ্বারে আবারও এসে উপস্থিত হয়েছে সাম্য, সৌহার্দ্য, সম্প্রীতির মাস, ভ্রাতৃত্ব, মানবিকতা, ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির মাস মাহে রমজান। খোশ আমদেদ মাহে রমজান, আহলান ওয়া সাহলান মাহে রমজান।

এ মাসেই মহান আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন আর মুমিন-মুসলমানের জন্য সিয়াম সাধনা তথা রোজাকে ফরজ করেছেন। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে তিনি নিজেই ঘোষণা করেছেন, ‘হে ঈমানদারগণ! তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পার’। (সূরা বাকারা-১৮৩)

এ প্রসঙ্গে আল্লাহপাক ইরশাদ করেন, রমজান মাস, যাতে কুরআন নাযিল হয়েছে, যা মানুষের জন্য হিদায়েত এবং সুপথ প্রাপ্তির সুস্পষ্ট পথ নির্দেশ আর হক্ব-বাতিলের মধ্যে পার্থক্যকারী। সুতরাং তোমাদের যে কেউ এ মাস পাবে সে যেন অবশ্যই এর রোজা রাখে। (সূরা বাকারা- ১৮৫)

রমজান মাস অনন্য গুরুত্বপূর্ণ মাস হবার অন্যতম কিছু কারণ হল:
ক. এ মাসে মানবতার মুক্তির সনদ ‘মহাগ্রন্থ আল কুরআন কারীম’ অবতীর্ণ হয়েছে।
খ. এ মাসেই তাগুতি শক্তির বিরুদ্ধে আহলে হকের যুদ্ধ সংঘটিত হয়েছিল, তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘বদরের যুদ্ধ’, ‘ফাতহে মক্কা’ তথা মক্কা বিজয় ইত্যাদি ।
গ. এ মাসে হজরত ইব্রাহিম (আ.) সহিফা লাভ করেছিলেন।
ঘ. এ মাসে হযরত ইসা (আ.) ইঞ্জিল কিতাব লাভ করেন।
ঙ. হজরত দাউদ (আ.) যাবুর কিতাব লাভ করেন।

এই মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে বিধায় এ মাসের গুরুত্ব অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি। এই মাসে এমন এক মহিমান্বিত রাত রয়েছে, যেটি মর্যাদার দিক থেকে হাজার মাসের চেয়েও উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ‘মহিমান্বিত রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ।’ (সূরা কদর, আয়াত ৩)

মহান রাব্বুল আলামিন এই মাসে রোজাদারদের জন্য নেক আমল বা ভালো কাজ করার উত্তম সুযোগ করে দিয়েছেন এবং মুমিনদের ভালো কাজে উদ্বুদ্ধ করার জন্য নেক আমলের সওয়াব ১০ থেকে ৭০ গুণ পর্যন্ত বর্ধিত করার ঘোষণাও দিয়েছেন।

এ প্রসঙ্গে হাদিস শরিফে উল্লেখ হয়েছে, যে ব্যক্তি এ মাসে কোনো নফল কাজ করল সে যেন অন্য মাসে একটি ফরজই আদায় করল। আর যে এ মাসে কোনো ফরজ আদায় করল সে যেন অন্য মাসে ৭০টি ফরজ আদায় করল। এ মাসের গুরুত্ব সম্পর্কে অপর এক হাদিসে রাসুল (সা.) এরশাদ করেন, ‘এ মাসে বেহেশতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো তালাবদ্ধ থাকে আর শয়তানকে (তার সহচরদেরসহ) শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়। (বুখারি ও মুসলিম, বুখারি হাদিস নং : ১৮৯৮)

আর রোজাদারের মর্যাদা সম্পর্কে মহান আল্লাহ ঘোষণা করেছেন, ‘মানুষ যত প্রকার নেক কাজ করে আমি তার সওয়াব ১০ গুণ থেকে ৭০০ গুণ বৃদ্ধি করে দিই। কিন্তু রোজা এই নিয়মের বাইরে। রোজার সওয়াব একই নিয়মে সীমাবদ্ধ বা সীমিত নয়। রোজার সওয়াবের পুরস্কার স্বয়ং আমি প্রদান করব। অথবা আমি নিজেই রোজার সওয়াবের পুরস্কার।’

আল্লাহ তা‘আলা বলেন- মানব সন্তানের প্রতিটি নেক আমলের প্রতিদান দশ থেকে সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়ে থাকে। কিন্তু রোজার বিষয়টি ভিন্ন । কেননা রোজা শুধুমাত্র আমার জন্য, আমিই এর প্রতিদান দিবো। (মুসলিম-১১৫১)

আল্লাহ তা'য়ালা বলেন- মানুষের প্রতিটি ভাল কাজ নিজের জন্য হয়ে থাকে, কিন্তু রোজা শুধুমাত্র আমার জন্য, অতএব আমি নিজেই এর প্রতিদান দিবো। (বুখারী-১৯০৪)

রোজাদারের মর্যাদা উল্লেখ করে হাদিস শরিফে রাসুল (সা.) এরশাদ করেছেন, ‘রোজাদারের নিদ্রা ইবাদতের সমতুল্য, তার চুপ থাকা তসবিহ পাঠের সমতুল্য, সে সামান্য ইবাদতে অন্য সময় অপেক্ষা অধিকতর সওয়াবের অধিকারী হয়। ঈমান ও এহতেসাবের সঙ্গে যে ব্যক্তি রোজা রাখে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হয়।’
যে কেউ রমজানের রোজা রাখে, ঈমান ও সওয়াবের আশায়, তার বিগত জীবনের সব পাপ মাফ করে দেওয়া হয় । (বুখারী-৩৮)
হজরত আবু হুরয়রা (রা.) বলেন, রমজান মাস লাভকারী ব্যক্তি-যে উত্তমরূপে সিয়াম ও কিয়াম (রোজা, তারাবি ও অন্যান্য আমল) পালন করে- তার প্রথম পুরস্কার এই যে, সে রমজান শেষে গুনাহ থেকে ওই দিনের মতো পবিত্র হয় যেদিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল। (মুসলিম, হাদিস-৮৯৬৬)

হজরত যায়েদ ইবনে খালেদ আলজুহানী (রা.) হতে বর্ণিত, রাসূল (সা.) আলাইহি ইরশাদ করেন- যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে তার (রোজাদারের) অনুরূপ প্রতিদান লাভ করবে। তবে রোজাদারের প্রতিদান হতে বিন্দুমাত্রও হ্রাস করা হবে না। (তিরমিযী, হাদিস-৮০৭)

হজরত আবু সাঈদ খুদরী (রা.) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, আল্লাহতাআলা রমজান মাসের প্রত্যেক দিবস ও রাত্রিতে অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এবং প্রত্যেক মুমিন বান্দার একটি করে দুআ কবুল করেন। (মুসনাদে আহমদ, হাদিস ৭৪৫০)

হজরত কা’ব ইবনে উজরা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন- একদা রাসূলুল্লাহ (সা.) আমাদেরকে বললেন, তোমরা মিম্বরের নিকট সমবেত হও। আমরা সকলেই তথায় উপস্থিত হলাম। যখন তিনি মিম্বরের প্রথম সিঁড়তে পা রাখলেন, তখন বললেন, আমীন, যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন, আমীন, যখন তিনি তৃতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন, আমীন। হজরত কা’ব ইবনে উজরা (রা.) বলেন, যখন তিনি (মিম্বর থেকে) অবতরণ করলেন, আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ! আজ আমরা (মিম্বরে উঠার সময়) আপনাকে এমন কিছু কথা বলতে শুনেছি, যা ইতোপূর্বে কখনো শুনিনি। উত্তরে তিনি বললেন, জিব্রাইল (আ.) আমার নিকট আগমন করেছিলেন, যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখলাম, তখন তিনি বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পেল, তবুও তার গুনাহ মাফ হল না। আমি বললাম, আমীন। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যার নিকট আপনার নাম উচ্চারিত হলো অথচ সে আপনার প্রতি দুরূদ পাঠ করল না। আমি বললাম আমীন। যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, তখন বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে বৃদ্ধ পিতা-মাতা উভয়কে অথবা একজনকে পেল অথচ তারা উভয় তাকে জান্নাতে প্রবেশ করাতে পারল না। অর্থাৎ তাদের খেদমতের মাধ্যমে নিজেকে জান্নাতবাসী করতে পারল না। আমি বললাম, আমীন। (মুসলিম, হাদিস-২৫৫১ ও তিরমিযী, হাদিস-৩৫৪৫)

রোজা হলো (পাপাচার থেকে) রক্ষার ঢাল স্বরূপ। তাই তোমাদের কেউ রোজা রাখলে অশ্লীল কথা বলবে না, চিৎকার ঝগড়াঝাঁটি করবে না। যদি কেউ তাকে গালি দেয় বা তার সঙ্গে মারামারি করে, তাকে বলবে - আমি তো রোজাদার! আমি তো রোজাদার! (বুখারী-১৮৯৪)

রোজা ঢাল স্বরূপ। এ দ্বারা বান্দা তার নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে। (আহমাদ-১৫২৯৯)

যে কেউ আল্লাহর রাস্তায় (অর্থাৎ শুধুমাত্র আল্লাহকে খুশী করার জন্য) একদিন রোজা পালন করবে, তাদ্বারা আল্লাহ তাকে জাহান্নামের অগ্নি থেকে সত্তর বছরের রাস্তা পরিমাণ দূরবর্তীস্থানে রাখবেন। (বুখারী-২৮৪০; মুসলিম-১১৫৩)

যে ব্যক্তি ঈমানের সাথে ও নেকীর আশায় রমজান মাসে ক্বিয়াম করবে (তারাবীহ পড়বে) তার পূর্বেকার পাপ সমূহ মাফ করে দেয়া হবে। (বুখারী-৩৫; মুসলিম-৭৬০)

রমজান মাসে মিথ্যা পরিত্যাগ করার উপরে বিশেষভাবে জোর দেয়া হয়েছে। বলা হয়েছে, যে ব্যক্তি মিথ্যা পরিত্যাগ করলো না, আল্লাহ তা'য়ালা তার পানাহার ত্যাগ কবুল করেন না। (বুখারী-১৯০৩)

রোজা পালনকারীর জন্য দু’টো বিশেষ আনন্দ মুহূর্ত রয়েছে - একটি হল ইফতারের সময়, আর দ্বিতীয়টি হল তার রবের সাথে সাক্ষাতের সময়। (বুখারী-৭৪৯২)

জান্নাতে একটি দরজা রয়েছে। যার নাম রাইয়্যান। কিয়ামতের দিন শুধু রোজা পালনকারীরা ঐ দরজা দিয়ে প্রবেশ করবে। তাদের ছাড়া অন্য কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সেদিন ঘোষণা করা হবে, রোজা পালনকারীরা কোথায়? তখন তারা দাঁড়িয়ে যাবে ঐ দরজা দিয়ে প্রবেশ করার জন্য। তারা প্রবেশ করার পর ঐ দরজাটি বন্ধ করে দেয়া হবে। ফলে তারা ব্যতীত অন্য কেউ আর সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবেনা। (বুখারী-১৮৯৬; মুসলিম-১১৫২)

মাহে রমজানের এত গুরুত্ব ও ফজিলত বলেই প্রিয় নবী (সা.) সব সময়, বিশেষ করে রজব মাসে এই বলে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করতেন, হে আল্লাহ! রজব ও শাবান মাসে তুমি আমাদের বরকত দাও। আর রমজান মাস পর্যন্ত আমাদের পৌঁছে দাও।

রাসুল (সা.)-এর প্রিয় উম্মতেরাও তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে সারা বছর অধীর আগ্রহে এই মাসটির আগমনের অপেক্ষায় থাকে। আর শাবান মাসের শেষে সন্ধ্যায় পশ্চিম আকাশে মাহে রমজানের সোনালি চাঁদের ঝিলিকে তাদের অন্তরে আনন্দের হিল্লোল বয়ে যেতে থাকে। খুশির জোয়ারে ভরে ওঠে মুমিনের হূদয়। এই বরকতময় মাসে পৌঁছানোর সৌভাগ্য লাভ করে তারা মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে। আনন্দচিত্তে মাহে রমজানকে স্বাগত জানায়, খোশ আমদেদ মাহে রমজান।

পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই মুসলিমদের মধ্যে আনন্দের জোয়ার বইতে শুরু করেছে। রমজানের এক মাস শেষ রাতে ঘুম থেকে উঠে পরিবারের সমর্থ প্রাপ্তবয়স্ক সদস্যরা রোজা রাখার জন্য সেহির খাবেন, এই আনন্দে শরিক হওয়া থেকে শিশুরাও বাদ পড়তে চায় না। অনেকে বাবা-মায়ের আপত্তি সত্ত্বেও আজ প্রথম রোজাটি রাখবে। তারা অধীর আগ্রহে অপেক্ষা করবে কখন ইফতারের সময় হবে। মসজিদে মসজিদে ধ্বনিত হবে মাগরিবের আজান আর তারাও পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে রোজাদারের সবচেয়ে আনন্দের মুহূর্ত ইফতারে শামিল হবে।

এ মাসের সিয়াম সাধনার মাধ্যমে আমরা যেন আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি গরিব-দুঃখী মানুষের ক্ষুধা-দারিদ্র্যের যন্ত্রণা সম্যক উপলব্ধি করে তাদের প্রতি সাহায্য-সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে পারি, পাশাপাশি করোনা ভাইরাসের সকল প্রকার অনিষ্ট থেকে আমরা যেন মুক্তি পেতে পারি, মাহে রমজানের মহান আল্লাহর দরবারে এই প্রার্থনা হোক আমাদের সবার।

19/04/2020

পুরো জাহাজ যখন ডুবছে, তখন ফার্স্ট ক্লাস কেবিন বা সবচেয়ে নিরাপদ স্থানও কি আমাদের সুরক্ষা দিতে পারবে?

আসুন অন্যের বিপদে এগিয়ে আসার চেষ্টা করি। যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব। দল-মত, পেশা-পথ, ধর্ম-বর্ণ বিবেচনা না করে সাহায্যকারী হই। নিশ্চয়ই আল্লাহ-তায়ালা'ও আমাদের সাহায্য করবেন।

17/09/2019

মানুষ চায়...
গরু সাইজে বড় হবে; ঘাস কম খাবে।
দামে কম হবে আর দুধ বেশী দিবে।

এইরকম গরু পাবি কই ভাই?

20/10/2018

এয়ারটেল সিমে "Picasso Telecom" থেকে ৯৮ টাকা রিচার্জ করলেই কনসার্ট এর টিকিট একদম ফ্রি।

বি: দ্র : টিকিট স্টকে থাকা পর্যন্ত।

17/10/2018

Original REMAX RM-610D Pure Music Headphones Black/ Red/ Silver/ Gold.

Price : 450/- Tk.

Photos from Picasso Telecom's post 17/10/2018

Nokia 3310 New Version 2017 !
price - 1650/- Taka only

29/09/2018

Card Phone.
Now Available our Shop.

Price 1550/- Tk.

Cell : 01811-702606
01911-159694

Want your business to be the top-listed Furniture Store in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Dhaka

Opening Hours

Monday 08:00 - 23:00
Tuesday 08:00 - 23:00
Wednesday 08:00 - 23:00
Thursday 08:00 - 23:00
Friday 08:00 - 23:00
Saturday 08:00 - 23:00
Sunday 08:00 - 23:00