ব্যক্তি থেকে পরিবার , সমাজ থেকে রাষ্ট্র , দেশ থেকে বিশ্ব , সব কিছুর চালিকায় রাজনীতি।
লিখার মুখ্য উদ্দেশ্য জনগণের কল্যাণে তথা দেশের উন্নয়নের জন্য যাহা উপযোগী তাহাই প্রণয়ন ও বাস্তবায়ন হোক।
shagor.net
Data connectivity & Internet service provider
15/10/2022
BTRC থেকে অনুমোদিত ট্যারিফ চার্ট।
28/07/2022
ঝিগাতলায় অপটিক্যাল ফাইবার কাটার কারনে আমাদের ইন্টারনেট সেবা সাময়িক ভাবে বন্ধ আছে। আমার দ্রুত কাজ শেষ করার চেস্টায় আছি।
ধন্যবাদ
Dear Valued Clint ,
Please be informed that our major backbones are up now and service running smoothly. Please check now and share your current status if you face any service related issue.
Thank you for your cooperation and being with us.
With Regards,
Shagor Team
Network Operations Center
Dear Valued Client,
Getting from Shagor Internet
Please be informed that you will get a downgrade service due to one of our backbone's down issues. During this time you may face service interruption, Browsing problems, latency high, etc. Our team is working on this issue. It will take some time to fully resolve the technical error. We apologize to you for this Interruption.
With Regards,
Shagor Internet.
Network Operations Center
25/05/2020
সকল গ্রাহক, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীকে সাগর ইন্টারনেট এর পক্ষ থেকে ঈদ মোবারক। ঘরে থাকুন, সুস্থ থাকুন এবং সাগর ইন্টারনেট এর সাথে থাকুন।
জরুরী প্রয়োজনে: 01933322194,01711202862
14/05/2020
মাসের বিল যখন ৫০০টাকা দিনে পরে ১৬.৬৭টাকা, বিল যখন ৭০০টাকা দিন এ পরে ২৩.৩৩টাকা। বিল যখন ১০০০টাকা- দিনে পরে ৩৩.৩৩টাকা। এই ১৬,২৩ বা ৩৩ টাকার ভিতর আমাদের খরচ সাথে কিছু লাভ, তারপরো এই টাকা ইউজারদের দিতে অনেক কষ্ট। যে ছেলেটাকে বিলের জন্য ৩-৪দিন ঘুরান সেই ছেলেটার কষ্টের মুল্য তো নাই সাথে কেউ কেউ বলে বসেন ফকিন্নি কম্পানি ৫০০টাকার জন্য লাইন বন্ধ করে দেয়।
এখন বলি দিনের হিসাব টা কেনো দিলাম। প্রতিটি ইউজার কে আমরা প্রতিদিন ইন্টারনেট এনসিউর করি, প্রব্লেম হলে প্রতিদিন সার্ভিস দেই।
এবার আসি সহজ কথায়-
এই ১৬,২৩ বা ৩৩টাকা যার জন্য বোঝা তার আসলে ইন্টারনেট টাই বোঝা। যার যার বাসায় খাবার নাই তাদের জন্য ব্যক্তিগতভাবে আমি সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাচ্ছি। কিন্তু ইন্টারনেট এর বিলাসিতার জন্য আমি হেল্প করতে পারবোনা।
প্রিয়,বডব্যন্ড ইন্টারনেট গ্রাহক,
আন্তরিকভাবে দুঃখিত, নিম্নলিখিত যুক্তিযুক্ত কথা গুলো সোসাল মিডিয়া আপনাদের উদ্দেশে প্রকাশ করছি বলে।
দয়া করে সবাই পুরো টা পরবেন,আর মনে কষ্ট নেবেন না।
যে সকল গ্রাহক ভাই নিয়মিত ইন্টারনেট মাসিক চার্জ পরিশোধ করেন, সে সকল ভাই এই মেসেজ এরিয়ে চলুন।
**প্রিয় গ্রাহক আপনাদের উদ্দেশ্যেই বলছি:-
'""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
#মোবাইল কোম্পানি গুলো আপনাদের কি সেবা প্রদান করে?
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
১। আপনার প্রয়োজনে এক বা একাধিক সিম ক্রয় করতে আপনি নিজেই দোকান বা কাস্টমার কেয়ার এ যান।
২। সিম এ কোনো সমস্যা হইলে, কাস্টমার কেয়ার এ যেয়ে আপনি নিজেই সাভিস চার্জ দিয়ে সমস্যা সমাধান করে আনেন।
৩। সিম এ আপনার প্রয়োজনে সকল টাকাই আপনি নিজেই, লোড এর দোকানে যেয়ে অথবা নিজ বিকাশ থেকে রিচাজ করেন।
****আইএসপি কোম্পানি গুলো আপনাদের কি কি
সেবা সমূহ দিয়ে থাকি এবং মাস শেষে যা পাই:-
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
আপনার প্রয়োজনে:-
১। একটি কল করলেই আপনার বাসায় ইন্টারনেটের সংযোগ পেয়ে যান।
২। সারা মাস লাইনের কোন সমস্যা হইলে একটি কল করলেই সাপোর্ট এর লোক অফিস এবং আপনার বাসায় গিয়ে সমস্যা সমাধান করে দিয়ে আসে যে কোনো সাভিস চার্জ ছাড়া।
৩। অনেক সময় বিন পয়সায় আপনার বাসার পিসি এবং লেপটপ সাভিস করে দেয় আইএসপির ভাইরা।
৪। সারা মাস সাভিস দিয়ে ৫০০ বা ১০০০ টাকা বিল আনতে একাধিক বার বাসায় যেতে হয়, আমাদের বিল কালেক্টরদের।
৫। এই লকডাউন এর সময় সাপোর্টের ছেলেরা পুলিশের গালমন্দ, শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করে আপনাদের নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিচ্ছে।
৬। লকডাউন এর মধ্যে, জীবনের ঝুঁকি নিয়ে ইন্টারনেট সার্ভিস নিরবিচ্ছিন্ন রাখতে, আমাদের আরও অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে, একই সাথে খরচও অনেক বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমরা গ্রাহকদের বিল ও সেবার মান অপরিবর্তিত রাখতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি ।
#মাস শেষে আইএসপি ভাইরা যা পায়:-
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
***প্রিয় গ্রাহক, আপনি মোবাইল কোম্পানি কে কোনো দিনই যা বলতে পারেন নাই,
#মাস শেষে বিল এর সময় হইলে, বিল নিতে গেলে, ফোন করলে আইএসপি ভাইদেরকে, আপনারা যা যা বলেন:-
***আজ আপনাদের কে বলবো:-
#স্পীড পাই না,
#বাড়ি থেকে টাকা পাঠায়নি
#আজ শরীর ভালো না,
#মন ভাল না,
#বৌ অসুস্থ,
#বেতন পাই নাই,
#দেশের সব কিছুই করোনা কারনে লকডাউন,
#সরকার সব ফ্রী করে দিছে,
#আপনাদের মানবিকতা নাই।
#বিকাশে টাকা নাই,
#বিকাশ/ফ্লাকজির দোকান বন্ধ
#এই মাসে টাকা নাই,
#আগামী মাসে দুই মাসের বিল এক সাথে দিমুনে....
#আজ টাকা নাই, কালকে আসো,
#এই কয়ডা টাকার লাইগা লাইন বন্ধ কইরা দিলেন।
#আপনাগো, কোনো মাসের টাকা মাইরা খাইছি?
#টাকা না দিয়া বাংলাদেশ ছাইড়া যামুনা।
#টাকার জন্য এই ছোটলোকপানা করেন করেন ভাই?
একবার ও আপনার মনে হয় না ? আপনি সময় মত বিল পরিশোধ না করলে আপনাকে সেবাদাতা প্রতিষ্ঠানগুলো চলবে কি-না। তাদের ও তো Isp বিল , কর্মচারী বেতন, অফিস ভাড়া, বিদ্যুৎ বিল, জেনারেটরের তেল,পানির বিল, আইপিএসের খরচ, নেটওয়ার্ক এর চলমান খরচ চালাতে হয়। গাড়ি ভাড়া রিকশা ভাড়া অন্যান্য কত খরচ।তার নস্ট পরিবর্তন করা,সুইস নস্ট পরিবর্তন করা
আপনাদের সহযোগিতা ছাড়া আর পারছি না।
হয় নিয়মিত টাকা পরিশোধ করুন অন্যাথায় লাইন ছেড়ে দিন।
এত সেবা সমূহ দেয়ার পরও বলবেন, ইন্টারনেট ব্যবসায়ীরা ভালো না ,তো মোবাইল কম্পানিগুলোরে লইয়াই থাকেন।
#মোবাইল রিচার্জ ও এমবি ক্রয় করেন নগদ টাকায়। ব্রডব্যান্ড ইন্টারনেটও জরুরি সেবা, তাই আমরাও এখন বলি:-
((( "No Bill, No Internet, No Request" )))
#গ্রাহকদের কাছে অনুরোধ করা যাইতেছে, এই মাসের ইন্টারনেট বিল অবশ্যই ১৫ ই মে ২০২০ এর মধ্যে নগদ অথবা রকেট অথবা বিকাশ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করুন।
আপনার ইন্টারনেট বিল পরিশোধ করুন অন্যথায় আপনার সংযোগটির সাথে আমাদের সংযোগটি বন্ধ হয়ে যেতে পারে।
25/04/2020
ফেসবুক চালু করলাে মেসেঞ্জার রুম
করোনাভাইরাসে কারণে বিশ্বের অধিকাংশ মানুষ ঘরবন্দী। বাসায় বসে অফিসের কাজ করছেন অনেকে। জরুরি প্রয়োজনে মিটিং হচ্ছে অনলাইনে। ভিডিও কনফারেন্সেও কাজ সারছেন অনেকে। এসব কাজ আরো সহজ করতে ফেসবুক নিয়ে এলো নতুন এক ফিচার।
মেসেঞ্জার রুম নামের এই ফিচার ব্যবহার করে একসঙ্গে ৫০ জন ফেসবুক ব্যবহারকারী ভিডিও কনফারেন্স করতে পারবেন। চাইলে এই ভিডিও কনফারেন্সের লিংক নিজের ওয়ালে, গ্রুপে, পেইজে, ইভেন্টে বা ওয়েবসাইটে শেয়ার করে অন্যদের যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানাতে পারবেন।
শুক্রবার এই নতুন ফিচার উন্মোচন করেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ।
চলতি সপ্তাহেই মার্কিন যুক্তরাষ্ট্রের ফেসবুক ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। এছাড়া বিশ্বের অন্যান্য দেশের ব্যবহারকারীরা খুব শিগগিরই এই ফিচার পাবেন।
ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে প্রতিদিন ৭০০ মিলিয়ন মানুষ ভয়েস এবং ভিডিও কল সেবা ব্যবহার করছেন। নতুন এই ফিচার তাদের তাদের কাছে বেশ উপভোগ্য হবে বলে মনে করছে ফেসবুক।
একইসঙ্গে লকডাউন এই সময়ে ফেসবুক ফেসবুক এই সময়ে ফেসবুক ফেসবুক রুম ফিচারটি ঘরবন্দী মানুষের দারুণ কাজে লাগবে বলে ধারণা করা হচ্ছে।
প্রিয় গ্রাহক,
অতীব দুঃখিত এবং লজ্জিত হয়ে আপনাদের জানাচ্ছি যে, আপনাদের থেকে নির্ধারিত প্যাকেজমূল্য নিয়েও কাংখিত সেবাপ্রদান করতে পারছি না আমরা। বর্তমানে যে ভয়াবহ পরিস্থিতি, তা ইতিপূর্বে আমরা কখনো প্রত্যক্ষ করি নাই।
করোনার কারনে জনজীবন স্থবির হয়ে গেলেও আমাদের ব্যস্ততা বেড়ে গিয়েছে কয়েকগুন। আমাদের অধিকাংশ এমপ্লয়ি কর্মস্থলে নাই। যারা আছে, তারাও জীবনের ঝুঁকি নিয়ে অফিস করছে। জরুরী সেবা হিসেবে ইন্টারনেট সেবাকে নিরবিচ্ছিন্ন রাখতে আমাদের অনেক বেশি বেগ পেতে হচ্ছে। এই মাসে আমরা প্রায় ১০০+ গ্রাহকের বিল পাই নাই। কিন্তু আমাদের ইন্টারনেটের ব্যবহার বেড়ে গিয়েছে ২৫-৩০%।
অধিক লোডে একাধিক হার্ডওয়্যার পরিবর্তন ও নতুন সার্ভার যুক্ত করেও আমরা গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারের লোড সামলাতে পারছি না। আমাদের আয় কমেছে, ব্যয় বেড়েছে। এর সাথে যুক্ত হয়েছে মৃত্যুঝুঁকি।
আপনারা হয়তো মাঝে মধ্যে গেমে পিং সমস্যা পাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে ছবি/ভিডিও আপলোড কিংবা দেখতে সমস্যা পাচ্ছেন, আপনাদের ইন্টারনেট কলের ভিডিও আর অডিও কোয়ালিটি মাঝে মধ্যে খারাপ পাচ্ছেন... এবং এতে আপনারা খুবই বিরক্ত এবং রাগ করছেন। কিন্তু আপনারা বুঝতে পারছেন না যে, আমরা কতোটা আন্তরিকতার সাথে আপনাদের সমস্যাগুলো সমাধানে সচেষ্ট আছি। আপনাদের ফোনকল হয়তো রিসিভ না করাতে আমাদের প্রফেশনালিজম নিয়ে প্রশ্ন তুলছেন। কিন্তু আপনারা জানছেন না যে, ১০ জনের দায়িত্ব ৩ জনে পালন করতে গিয়ে কতটা হিমশিম খাচ্ছে।
পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। এই মহামারির মধ্যে আমরা যে, কতটা বিপদ ও ঝুঁকির মধ্যে আপনাদের সেবা দিয়ে যাচ্ছি, আশা করি আপনারা তা বুঝতে পারছেন।
যেকোন সেবার মান সার্বিক পরিস্থিতির উপরে নির্ভরশীল হয়ে থাকে। সবসময় একই ধরনের সেবা দেয়া সম্ভব হয় না। আমরাও মানুষ। আমাদেরও সীমাবদ্ধতা ও মৃত্যুভয় রয়েছে। পরিস্থিতি আরো খারাপ হলে সেবার মান আরও কমে যেতে পারে। পরিস্থিতির অবনতি হলে সাপোর্ট প্রদানের পরিধি আরো কমে যাবে। সার্বিক বিবেচনায় যেসব গ্রাহক সম্যক পরিস্থিতি মেনে নিয়ে এই বিপদের সময় আমাদের পাশে থাকার সিদ্ধান্ত নিবেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো। আরা যেসব গ্রাহক এই নাজুক পরিস্থিতি স্বত্বেও আমাদের ইন্টারনেট সার্ভিস নিয়ে সন্তুষ্ট হবেন না, তারা চাইলে এই মাসের ২৫ তারিখের মধ্যে জানিয়ে আগামী মাস থেকে সংযোগটি বিচ্ছিন্ন করে দিতে পারবেন।
এই মুহুর্তে ব্যবসা পরিচালনার থেকে জীবন বাঁচানো ও নিরাপদে থাকা বেশি প্রয়োজন। দুর্যোগের এই মুহুর্তে আমাদের কর্মীরা নিজেদের জীবনকে হুমকির মধ্যে রেখে গ্রাহকদের সেবায় নিয়োজিত আছে। আশা করি আমাদের গ্রাহকরা ইন্টারনেট সেবা নিরবিচ্ছিন্ন রাখতে আমাদের এই আন্তরিক প্রচেষ্টাকে অনুধাবন করবেন। আমরা আপনাদের থেকে শুধুমাত্র একটু ভালো ব্যবহার ও অনুপ্রেরনা কামনা করি।
সবাই ভালো থাকবেন।
সাগর, ইন্টারনেট সার্ভিস প্রভাইডার
মোবাইলঃ ০১৭১১২০২৮৬২
Click here to claim your Sponsored Listing.
Location
Telephone
Website
Address
Hannan Bahbon, 31/A Mitaly Road
Dhaka
1209
Opening Hours
| Monday | 10:00 - 17:00 |
| Tuesday | 10:00 - 17:00 |
| Wednesday | 10:00 - 17:00 |
| Thursday | 10:00 - 17:00 |
| Friday | 10:00 - 17:00 |
| Saturday | 10:00 - 17:00 |
| Sunday | 10:00 - 17:00 |