02/07/2025
SobojSojib Furniture Boirchuna
This page is for the people world wide. We are trying to Give Real Products for Customers.
02/07/2025
04/04/2025
#পুরাতন কাঠের ফার্ণিচারের রং নষ্ট হয়ে গেলে একটি মাত্র মিশ্রণ কাজ করবে দুর্দান্ত
কাঠের আসবাবপত্র ব্যবহার করার শখ কিন্তু আমাদের মধ্যে বহুদিন ধরেই রয়েছে। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে এই জাতীয় আসবাবপত্রের দাম ঝড়ের গতিতে বেড়ে চলেছে। তাই সাধারণ মানুষ আর যাই হোক না কেন কাঠের যে কোন আসবাবপত্র থেকে যতটা হোক দূরে থাকাই পছন্দ করেন।। তবে গ্রাম হোক বা শহর কাঠের আসবাবপত্র দিয়ে কিন্তু ঘর সাজানোর কোন জুড়ি নেই।কাঠের আসবাবপত্র যেন আমাদের বাড়ির অন্দরমহলে একপ্রকার রাজকীয় ভাব নিয়ে আসে। সেগুন থেকে শুরু করে অন্যান্য দামি কাঠের বর্তমানে যা দাম তাতে হয়তো সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে কাঠের আসবাবপত্র ব্যবহার করা সহজ নয়। কিন্তু যে সমস্ত বাড়িতে আগে থেকেই এই আসবাবপত্র রয়েছে তাদের জন্য কিন্তু বেশ সমস্যা দেখা দিচ্ছে।
প্রথমত কাঠের আসবাবপত্র দীর্ঘ সময় পর পরই নোংরা হয়ে ওঠে। এতে করে জিনিসগুলো দেখতে খুবই দৃষ্টিকটু লাগে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব কিভাবে অল্প সময়ের মধ্যে কাঠের আসবাবপত্র আপনারা বাড়িতে পরিষ্কার করে নিতে পারবেন।
কাঠের আসবাবপত্র #পরিষ্কার করার জন্য বিশেষ কোনো খাটনির প্রয়োজন নেই। এর জন্য প্রথমে একটি বাটিতে কিছুটা পরিমাণ #আটা নিয়ে তার সরষের তেল দিয়ে মাখতে হবে। খেয়াল রাখবেন তেলের পরিমাণ যেন ঠিক ততটাই হয় যতটা হলে আটা #চিটচিটে হয়ে যাবে না। এবারে আটা এবং তেল দিয়ে একটি শক্ত ডো তৈরি করতে হবে।
আটার ওই ডো দিয়ে এবারে ঘরে থাকা যেকোন কাঠের আসবাবপত্রের উপর হালকা হালকা ঘষতে থাকুন। দেখবেন ধীরে #ধীরে আসবাবপত্রের #ময়লা আটার মধ্যে চলে আসছে এবং আটা ঠিক কালো হয়ে উঠছে। এটি একটি অত্যন্ত সহজ ঘরোয়া পদ্ধতি যেখানে কিন্তু আপনাদের একেবারেই কোনো রকমের অর্থ খরচের প্রয়োজন নেই।আটা এবং তেল সাধারণত যে কোন বাড়িতেই আপনারা সহজে পেয়ে যাবেন। দৈনন্দিন রান্না এবং খাবারের ক্ষেত্রে কিন্তু আটা ও তেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত এই পদ্ধতিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই ট্রাই করার পর আমাদের জানাতে পারেন।
কাঠের আসবাবপত্র পরিষ্কার করার জন্য আপনারা আরও একটি পদ্ধতি ব্যবহার করতে পারেন। এর জন্য একটি পাত্রের মধ্যে #চা #পাতা , #ভিনিগার এবং #অলিভ অয়েল একসাথে মিশিয়ে একটি দ্রবন তৈরি করে নিন। এই মিশ্রনটি কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যে কোন স্পঞ্জ বা নরম কাপড়ের সাহায্যে কাঠের আসবাবপত্রে লাগাতে পারেন। দেখবেন কিছুক্ষণ এরকম করার পরেই ধীরে ধীরে আসবাবপত্র থেকে সমস্ত রকমের ময়লা উঠে চলে আসছে। এতে কিন্তু আপনাদের বার্নিশ করার খরচ ও বেঁচে যাবে।
#বার্নিশ করার সময় নিচের বিষয় গুলো খেয়াল রাখুন
বর্তমানে নানান উপাদানের আসবাবপত্র কিনতে পাওয়া যায়। কিন্তু কাঠের আসবাব তার স্থান ধরে রেখেছে আগের মতোই। কাঠ প্রাকৃতিক উপাদান হওয়ায় এর আলাদা রকম যত্নের প্রয়োজন হয়। খোলা বা উন্মুক্ত কাঠ সহজেই নষ্ট হয়ে যায়। তাই কাঠের তৈরি আসবাবে রং বা বার্নিশ ব্যবহার করা হয়।
রং কাঠকে পুরোপুরি ঢেকে ফেলে। কাঠের নিজস্ব রং বা আঁশ কিছুই দেখা যায় না। কিন্তু বার্নিশ কাঠকে পুরোপুরি না ঢেকে একটি স্বচ্ছ আস্তরণ দেয়, যা কাঠের মূল রং ও আঁশবিন্যাসকে আরো আকর্ষণীয় করে তোলে।
কাঠের আসবাবপত্র দীর্ঘদিন ব্যবহারের ফলে রং নষ্ট হয়ে মলিন হয়ে যায়। তখন আবার তাতে রং বা বার্নিশ করে নতুনের মতো করে তোলা যায়। এনামেল পেইন্ট বাজারে সিল করা টিনের কৌটায় কিনতে পাওয়া যায়। কাঠের রং হিসেবে এগুলো সরাসরি ব্যবহার করা যায়। ঘন হয়ে গেলে থিনার দিয়ে প্রয়োজন মতো পাতলা করা যায়। এনামেল পেইন্ট দিয়ে কাঠ ঠিকমতো রং করতে পারলে কাঠের সৌন্দর্য ও ঔজ্জ্বল্য বেড়ে যায় বহুগুণ।
কাঠে রং করার সময় প্রথমে খাড়াভাবে এবং পরে আড়াআড়ি ভাবে ব্রাশ করুন। কাঠে অন্তত দুইবার রং করতে হয়। প্রথম রঙের আস্তরণ পুরোপুরি শুকিয়ে যাবার পর দ্বিতীয়বার রং করুন। এতে রং উজ্জ্বল দেখাবে। রং করার কাজে ব্রাশের পরিবর্তে স্পে মেশিনও ব্যবহার করতে পারেন।
যেভাবেই রং করুন না কেন রং করা আগে কাঠ শিরিষ কাগজ দিয়ে ভালোভাবে ঘষে মসৃণ করে নিন। বিশেষ করে পুরোনো আসবাব রং করার আগের পূর্বের করে শিরিষ কাগজ দিয়ে ঘষে তুলে ফেলুন। নয়তো রং ভালো হবে না। বার্নিশের স্বচ্ছ আবরণ কাঠের আসবাবপত্রকে করে তোলে অভিজাত। তাই সাধারণ ব্যবহারের আসবাবেও সবাই রঙের চেয়ে বার্নিশ পছন্দ করে।
বাজারে তিন ধরনের বার্নিশ কিনতে পাওয়া যায় - তেল বার্নিশ, স্পিরিট বার্নিশ ও পানি বার্নিশ। তবে তেল বার্নিশ ও স্পিরিট বার্নিশ দিয়ে কাজ করা তুলনামূলক ভাবে সহজ।
কাঠ বার্নিশ করার আগে এর #জোড়া, #ফাটা, #গর্ত ইত্যাদি পুটিং দিয়ে ভালো মতো বন্ধ করে দিন। নয়তো বার্নিশ করলে ভালো দেখাবে না। পুটিং লাগানোর পর তা শুকিয়ে গেলে শিরিষ কাগজ দিয়ে কাঠ ভালো করে ঘষে মসৃণ করে নিন।
ব্রাশের বদলে কাপড় বা তুলা দিয়ে #তুলি বা নুটি বানিয়ে কাঠে বার্নিশ লাগান। প্রথম আস্তরণ শুকিয়ে গেলে আবার বার্নিশ প্রয়োগ করুন। বার্নিশের ক্ষেত্রে কমপক্ষে তিনটি আস্তর দিতে হয়। নইলে বার্নিশ উজ্জ্বল হয় না।
04/04/2025
Nice boxbed
04/04/2025
Box 15k
04/04/2025
Box
01/06/2024
অসাধারণ একটি সেমি বক্স খাট।
01/06/2024
হালকা ডিজাইনের মধ্যে একটি ড্রেসিং টেবিল।
01/06/2024
খাট সেটিং করার সময়, মেহগনি কাঠের বক্স খাট।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Dhaka
Gazipur
5110