Proud as a faculty of BSMRAU
https://www.thedailystar.net/campus/noticeboard/news/five-top-universities-bangladesh-world-university-rankings-2025-3723756?fbclid=IwY2xjawF1xGxleHRuA2FlbQIxMQABHUz3r7wdb9Lwoqv9PpmTjItzHsvKO39FGT6V-Nf9HwSyB_Wd8Cq6XxQfig_aem_-A-CN3AXQlRiQOBEDWFMsw
Digital Farmers School - DFS
This page is a information site for crop cultivation. It contains written documents, lectures, videos, photos and other agriculture related information.
11/10/2024
টাইমস হায়ার এডুকেশন র্যাংকিং-এ বাংলাদেশের সেরা বশেমুরকৃবি - নিজস্ব প্রতিনিধিঃ টাইমস হায়ার এডুকেশন র্যাংকিং ব্যবস্থায় বাংলাদেশের স্থান পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্...
09/10/2024
Celebration of 1st position of BSMRAU among Bangladeshi universities in the prestigious World University Rankings 2025 (THE).
09/10/2024
Congratulations to BSMRAU and its family members for this great achievement. I feel proud as a faculty of BSMRAU.
03/07/2020
প্রশ্নত্তোরে আমন ধানের বীজতলা তৈরীর কৌশল
প্রঃ আমন মৌসুমে চারা রোপানের উপযুক্ত সময় কখন
উঃ আমন ধান বাংলাদেশের অন্যতম প্রধান যোগাদানদার খাদ্য শস্য। আমন মৌসুমে বপন এবং রোপণ দু ভাবেই ধান আবাদ করা যায়। আমন ধানের বীজ বপনের উপযুক্ত সময় হলো ১৫-৩০ আষাঢ় (১-১৫ই জুলাই) এবং চারা রোপণের উপযুক্ত সময় হলো ১৫-৩০ শ্রাবণ (১-১৫ই আগষ্ট)। তাই রোপণের জন্য চারার বয়স হবে ২৫-৩০ দিন। আমন ধানের জাতগুলো হলোঃ
বিআর২২, ব্রি ধান২৩, ব্রি ধান২৫, ব্রি ধান৩০, ব্রি ধান৩১, ব্রি ধান৩২, ব্রি ধান৩৩, ব্রি ধান৩৪, ব্রি ধান৩৯, ব্রি ধান৪০, ব্রি ধান৪১, ব্রি ধান৪৪, ব্রি ধান৪৬, ব্রি ধান৪৯, ব্রি ধান৫১, ব্রি ধান৫২, ব্রি ধান৫৩, ব্রি ধান৫৪, ব্রি ধান৫৬, ব্রি ধান৫৭, ব্রি ধান৬২, ব্রি ধান৬৬, ব্রি ধান৭১, ব্রি ধান৭২, ব্রি ধান৭৩, ব্রি ধান৭৫, ব্রি ধান৭৬, ব্রি ধান৭৭, ব্রি ধান৭৮, ব্রি ধান৭৯, ব্রি ধান৮০, ব্রি ধান৮৭, ব্রি ধান৯০, ব্রি ধান৯১, ব্রি ধান৯৩ এবং ব্রি ধান৯৪।
প্রঃ রোপা আমন ধানের বীজতলার জমি নির্বাচন কিভাবে করব
উঃ উফশী অথবা দেশী জাতের রোপা আমন ধান থেকে অধিক ফলন পেতে হলে উন্নত মানের চারা তৈরী করতে হবে। উন্নত মানের চারা তৈরীর জন্য বীজতলায় ভালোভাবে তৈরী করতে হবে।
ভেজা কাদাময় এবং শুকনো এ দুই ধরনের বীজতলা তৈরী করা যায়। যে সব এলাকার জমি উঁচু এবং মাটি বেলে দোঁআশ সেখানের সাধারণতঃ শুকনো বীজতলা তৈরী করা হয়। অপরদিকে ভারী এঁটেল মাটিতে প্রধানতঃ ভেজা বা কাদাময় বীজতলা তৈরী করা যায়। যে ধরনেরই বীজতলা তৈরী করা হউক না কেন খেয়াল রাখতে হবে যেন বীজতলা পানিতে ডুবে না যায় এবং গাছের ও বাড়ী ঘরের ছায়া না পড়ে। হাঁস-মুরগী ও গৃহপালিত পশু-পাখীর উপদ্রব না হয় এমন জমিই বীজতলার জন্য নির্বাচন করতে হবে।
প্রঃ বীজতলার জমি তৈরী কিভাবে করব
উঃ যে সব এলাকার জমি উঁচু এবং মাটি বেলে-দোঁআশ সেখানে শুকনো বীজতলা তৈরী করা হয়ে থাকে। এ ক্ষেত্রে উপযুক্ত আর্দ্রতায় মাটিকে ৫-৬ বার চাষ-মই দিয়ে ঝুরঝুরে করে সমান করে নিতে হবে। চারা গাছের পরবর্তী পরিচর্যা ও বৃষ্টির পানি সরানোর জন্য এক বা সোয়ামিটার চওড়া ও যেকোন দৈর্ঘ্যরে বীজতলা তৈরী করা যায়। বীজতলার দুই পাশ থেকে মাটি তুলে বীজতলায় দিলে পানি সরানোর জন্য ৪০-৫০ সেমিঃ চওড়া নালা তৈরী হয়।
যে সব এলাকার মাটি ভারী এঁটেল সে সব এলাকায় ভেজা বা কাদাময় বীজতলা তৈরী করা হয়। এ ধরনের বীজতলা তৈরীর জন্য বীজতলায় প্রয়োজনমত পানি দিয়ে ৩-৪টি চাষ ও মই দিয়ে অন্ততঃ ৭-১০ দিন পর্যন্ত জমিতে পানি আটকে রেখে দিতে হবে। এর ফলে জমির আগাছা খড় এসব পঁচে মাটির সাথে মিশে গিয়ে সারের কাজ করবে। তারপর শেষ বারের মত মাটিতে চাষ-মই দিয়ে থকথকে কাদাময় করে নিতে হবে। কাদাময় জমির
একপাশ থেকে ২৫ সেমিঃ বাদ দিয়ে সোয়ামিটার চওড়া করে বীজতলা তৈরী করতে হবে। বীজতলার মাঝখানে আধামিটার জায়গা ফাঁক রেখে এবং একই চওড়া রেখে পরপর বীজতলা তৈরী করতে হবে। ফাঁকা জায়গা থেকে মাটি তুলে দুপার্শের বীজতলায় দিতে হবে। এতে দুই বীজতলার মাঝখানে যে প্রসস্থ নালা তৈরী হবে তা দিয়ে পানি সেচ করা ছাড়াও বিভিন্ন প্রকার পরিচর্যা করা সহজ হবে। কাদা যদি বেশী হয় তবে বীজ মাটিতে ডুবে যাবে এবং বীজ ভালোভাবে গজাবে না। এমতাবস্থায় বীজতলাকে কয়েক ঘন্টা শুকিয়ে নিয়ে বীজ বপন করতে হবে।
প্রঃ আমন ধানের জমি তৈরী কিভাবে করব
উঃ কৃষক ভাইদের মনে রাখতে হবে যে, ভালো চারা তৈরীর পাশাপাশি আমন ধানের জমিকেও ভালোভাবে তৈরী করতে হবে। তা না হলে আশানুরুপ ফসল পাওয়া যাবে না। রোপা আমন ধানের চারা রোপনের ২/৩ সপ্তাহ পূর্বেই চাষ দিতে হবে। ২/১টি চাষ দেয়ার পর জমি কিছু দিন ফেলে রাখতে হবে এবং পরে আবার চাষ মই দিতে হবে। যাতে জমির খড়, ঘাস আবর্জনা পঁচে মাটির সাথে মিশে সারের কাজ করবে। প্রয়োজনমত পানি রেখে মাটি ভেদে ৩-৪ বার চাষ মই দিয়ে জমি থকথকে কাদাময় মাটিতে অনেকদিন ধরে পানি জমে থাকে। এ সমস্থ জমিতে ভালোভাবে আগাছা পরিস্কার করে বিনা চাষে ধানের রোপন করে চাষী ভাইয়েরা তা ফলন পেতে পারেন।
প্রঃ আমন ধানের চারা উঠানো ও রোপণ কিভাবে করব
উঃ চারা উঠানোর আগে বীজতলায় বেশি করে পানি দিয়ে বীজতলার মাটি নরম করে নিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যেন চারার কান্ড মুচড়ে বা ভেঙ্গে না যায়।
অধিক ফলন পেতে হলে সঠিক সময়ে উপযুক্ত বয়সের ২০-২৫ দিনের চারা রোপণ করতে হবে। রোপণের ২-৩ সপ্তাহ পূর্বে ৪-৫টি চাষ ও মই দিয়ে থকেথকে কাদাময় করে জমি তৈরী করতে হবে। চারা উঠানোর ৫ দিন আগে বীজতলায় পানি নিশ্চিত করে দানাদার (ফুরাডান/ডায়াজিনন) বা তরল (ম্যালাথিয়ন/ডায়াজিনন) প্রয়োগ করা ভালো। কীটনাশকের বোতল বা প্যাকেট তারিখ ও প্রয়োগমাত্রা দেখে নিন। এতে অল্প খরচে, অল্প জায়গায় পোকার আক্রমণমুক্ত চারা পাওয়া যায় ফলে রোপণের পর নব কুশী অবস্থায় গাছকে পোকার আক্রমণ থেকে বাঁচায়। চারা উঠানোর সময় চারাকে মোচড়ানো অথবা ভাংগা চলবে না। এরুপ সুস্থ সবল চারা গোছাপ্রতি ১টি যথেষ্ট তবে কৃষক পর্যায়ে নিশ্চিত হওয়ার জন্য সর্বোচ্চ ২-৩টি করে চারা সারিবদ্ধভাবে রোপণ করতে পারেন । অর্ধেক খরচে নিড়ানি যন্ত্র দিয়ে আগাছা দমনের জন্য ২০/২০ বা ২৫/১৫ সেমিঃ দূরত্বে রাখা আল। দুসারির দূরত্ব রাখতে হবে ২০ বা ২৫ সে.মি.। সারিতে চারার দূরত্ব যথাক্রমে ২০ বা ১৫ সে.মি. থাকা সব সময়ের জন্য ব্যবহার করা অপরিহার্য। তাই সারি করে চারা রোপণ করা ছাড়া বিকল্প নেই।
এভাবে আমন ধানের বীজতলা ও জমি তৈরী করলে কৃষক ভাইয়েরা অধিক ফলন পাবেন এবং উপকৃত হবেন বলে আশা করা যায়।
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the business
Website
Address
BSMRAU
Gazipur
1706