07/06/2025
On this sacred occasion of Eid-ul-Adha 1446, Quizzers Society of BUP comes together in spirit to celebrate the values of compassion, sacrifice, and unity.
May your Eid be filled with peace, reflection and joy. Wishing you and your loved ones a truly meaningful and blessed celebration.
01/05/2025
This May Day, we honour the hands that build nations and power economies. Behind every structure, system, and success—there’s a worker's effort. QSBUP stands in solidarity with the workforce that shapes our future, one brick, one idea, and one tireless day at a time.
31/03/2025
Eid is more than just a celebration - it is a time of gratitude, unity and boundless joy. It reminds us to cherish our loved ones, extend kindness to those in need and embrace the spirit of togetherness. Let this sacred occasion strengthen our faith and bring us closer to our purpose.
Quizzers Society of BUP wishes everyone a joyous, peaceful and blessed Eid. May this Eid bring prosperity and greater stability to the lives of Muslims across the world.
Eid Mubarak!
26/03/2025
২৬শে মার্চ শুধুমাত্র একটি তারিখ নয়, এটি আমাদের অস্তিত্বের ভিত্তি, আত্মত্যাগের প্রতিচিত্র এবং বিজয়ের প্রতীক। এই দিনে আমরা স্মরণ করি তাঁদের, যাঁদের আত্মত্যাগ আমাদের আজকের স্বাধীন বাংলাদেশ এনে দিয়েছে।
স্বাধীনতা মানে কেবল শৃঙ্খলমুক্ত হওয়া নয়, বরং চিন্তার মুক্তি, বাকস্বাধীনতা, উন্নয়নের পথচলা এবং দেশ গঠনের অঙ্গীকার। তাই আসুন, আমরা সবাই একসঙ্গে নিজেদের জ্ঞানের পরিধি বাড়াই, ইতিহাসকে জানি এবং আগামী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।
Quizzers Society of BUP স্বাধীনতার চেতনা ও জ্ঞানের আলো ছড়িয়ে দিতে অঙ্গীকারবদ্ধ। কারণ প্রকৃত স্বাধীনতা আসে তখনই, যখন আমরা জানতে চাই, প্রশ্ন করতে শিখি এবং সঠিক পথের সন্ধান করি।
08/03/2025
Here's to the women who inspire, lead, and break barriers every day! ✨ On this International Women's Day, QSBUP celebrates the power of knowledge, curiosity, and resilience that drives change. Let’s continue to question, challenge, and uplift each other for a more equal future!
01/03/2025
Ramadan is more than just a month of fasting - it is a journey of self-discovery and boundless compassion. It reminds us to seek inner peace, uplift those in need and strengthen our connection with faith and community. May this Ramadan inspire us to be kinder, more grateful and closer to our purpose.
Quizzers Society of BUP wishes everyone a Ramadan filled with peace, reflection and countless blessings. Ramadan Mubarak!
21/02/2025
"ফেব্রুয়ারির একুশ তারিখ
দুপুর বেলার অক্ত
বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়?
বরকতের রক্ত ...."
কবি আল মাহমুদের এই পঙক্তিগুলো অর্ধশতকেরও বেশি সময়ের পূর্বে হলেও আজও ভীষণ প্রাসঙ্গিক। যে ভাষার জন্য সেসময় বিপ্লবী বাঙলি বিদ্রোহী চেতনায় উজ্জীবিত হয়ে বাংলার রাজপথ রাঙিয়ে তুলেছিল, আজও সেই বাংলায় রাজপথ কেঁপে ওঠে অধিকার আদায়ের স্লোগানে - অন্যায়ের বিরুদ্ধে ন্যায্য দাবিতে। বায়ান্ন'র রাজপথ আমাদের মাতৃভাষা বাংলার প্রাপ্য সম্মানটুকু অর্জনে সমর্থ হয়েছিল, সেই শুরু - তারপর একে একে বাষট্টি, ছেষট্টি, উনসত্তর, একাত্তর, নব্বই, চব্বিশের রাজপথ দেখেছে ভিন্নমাত্রার সব আন্দোলন - চিত্রপট পাল্টেছে, পাল্টেছে প্রেক্ষাপট, শুধু থেকে গেছে বাঙালি চেতনা, আর প্রতিবাদের বাংলা ভাষা।
এতোকিছুর পরও একটি শূন্যতা অনুভূত হয়, যখন আমাদের দেশের সাধারণ নাগরিক নিরাপদে পথেঘাটে চলতে কুণ্ঠিত বোধ করে, বারংবার প্রতিবাদের প্রয়োজন বোধ করে - যেদিন এই ভূখণ্ডে বাংলার মা-বোন-সাধারণ জনতা নির্দ্বিধায় নিরাপদে সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার ভয় থেকে মুক্ত হয়ে প্রকৃত স্বাধীনতা উপভোগ করবে - সেদিনই একুশের চেতনা শুধু সফল নয়, সার্থক হয়ে উঠবে।
পৃথিবীর সকল ভাষাভাষী মানুষের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক বায়ান্ন'র ভাষা শহীদদের আত্মত্যাগের অনুরূপ শপথ নিয়ে আমাদের নূতন প্রতিশ্রুতি হোক স্বাধীন বাংলার পরিপূর্ণ স্বাদ, কেননা আল মাহমুদ আরও বলেছেন -
"প্রভাতফেরি, প্রভাতফেরি,
আমায় নেবে সঙ্গে?
বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে।"
এই বচন, এই বঙ্গ, এই বোধ-কে ধারণ করে 'কুইজার্স সোসাইটি অব বিইউপি'র পক্ষ থেকে সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর শুভেচ্ছা।
25/12/2024
Merry Christmas from the Quizzers Society of BUP!
This festive season, may your days be filled with joy, your minds with curiosity, and your hearts with warmth. Here's to celebrating knowledge, camaraderie, and the spirit of togetherness.
Stay curious and keep quizzing!
"
16/12/2024
'বিজয়' কেবল একটি শব্দ নয়, এর অর্থ নানাবিধ এবং প্রয়োগ বহুমাত্রিক। বিজয় বলতে আমরা যেমন শাসন-শোষণ থেকে স্বাধীনতাকে বুঝি, তেমনি বিজয় বলতে আমরা বুঝি অর্থনৈতিক মুক্তি, সমাজে সমতার নিশ্চয়তা, চলাফেরা, ভাষা ও রাজনীতির অধিকার, শ্রেণী-ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে একটি সামষ্টিক পরিচয় - সর্বোপরি, বিজয় বলতে আমরা বুঝি পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন ও সার্বভৌম ভূখণ্ড।
আজ বাংলাদেশ একটি নতুন বাস্তবতায় দাঁড়িয়ে; সামনে অপার সম্ভাবনা - একাত্তরে যাঁরা নিঃস্বার্থ আত্মত্যাগ করেছিলেন, তাঁদের দেখা স্বপ্নের একই প্রবাহে আমরাও দেখতে চাই এমন একটি বাংলাদেশ, যেখানে প্রতিটি মানুষের চূড়ান্ত মুক্তি অর্জন হয়েছে!
এই শুভ কামনায়, কুইজার্স সোসাইটি অব বিইউপি'র পক্ষ থেকে সকলকে মহান বিজয় দিবস এর শুভেচ্ছা।
10/12/2024
On this Human Rights Day, the Quizzers Society of BUP reaffirms its commitment to promoting equality, dignity, and justice for all individuals. Human rights are the foundation of freedom, fairness, and peace in the world, and it is our shared responsibility to protect and uphold them. By questioning injustices, spreading awareness, and fostering understanding, we can contribute to creating a society where every individual’s voice is heard, respected, and valued. Let’s stand together to champion the principles that make us stronger as a global community.