মালয়েশিয়াতে অবস্থানরত অনিয়মিত বা আনডকুমেন্টেড কর্মীদের নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা চলছে। বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান, বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের তরফ থেকে সাধারণ ক্ষমার সুযোগ আহ্বান করা হচ্ছে আবার কোন কোন প্রতিষ্ঠান বা সংস্থা থেকে সকল অবৈধদের বৈধতা দেয়া আহ্বান জানানো হচ্ছে।
মালয়েশিয়ার নির্মাণশিল্প কে পুনরায় উজ্জীবিত করে তুলতে এবং এই সেক্টরটির কর্মপরিবেশ আরো বহুগুণে বৃদ্ধি করার লক্ষ্যে নির্মাণ সেক্টর কার্যক্রমের সাথে জড়িত সকল অবৈধ কর্মীদের বৈধতা প্রদান করার দাবি জানিয়েছেন রিয়েল এস্টেট এন্ড হাউসিং ডেভেলপার এসোসিয়েশনের প্রাক্তন চেয়ারম্যান জেরি চ্যান।
জেরি চ্যান আরো বলেছিলেন এসব শ্রমিকদের অবহিত করা প্রয়োজন কারণ তারা এই সেক্টরটিতে লাভজনকভাবে নিযুক্ত হয়েছেন এবং পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রেখেছেন। তিনি উল্লেখ করেন যে অবৈধ বা ডকুমেন্টেড শ্রমিকরা নির্মাণ শিল্পে কাজ করার পাশাপাশি দেশের বিভিন্ন সেক্টর যেমন এগ্রিকালচার প্লান্টেশন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তাদেরকে নিয়োগ দেয়া হচ্ছে।
অবৈধদের কে শুধু নির্মাণ সেক্টরে যে নিয়োগ দেয়া হচ্ছে তা কিন্তু নয় তাদেরকে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান কৃষি ক্ষেত্র বৃক্ষরোপণ এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে নিয়োগ দেয়া হচ্ছে সেটা অস্বীকার করার মতো বিষয় নয়।তিনি মালয়েশিয়ার গণমাধ্যম ফ্রী মালয়েশিয়া টুডে বলেন যে প্রত্যেক ক্ষেত্রেই বা প্রত্যেক প্রতিষ্ঠান ও মন্ত্রণালয় চায় তারা তাদের দায়িত্বগত দিক দিয়ে পরিষ্কার থাকতে ঠিক যেমনটি পুত্রাজায়া লকডাউন এর ভিতর কুয়ালালামপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অবৈধ এদেরকে গ্রেফতার করেছে। যা দেশের আইন অনুযায়ী করা হয়েছে এতে কোন সন্দেহের অবকাশ নেই। সরকার তাদের দায়িত্ব পালন করবেই। চায়নার বলেন যে এই কার্ড ডাউন ভাদ্রেস্বর অভিযানের ফলে ছোট ও মাঝারি সংস্থাগুলো বা কোম্পানিগুলোতে শ্রমিক ঘাটতি দেখা দিবে যা এই এনসিওর কারণে তাদের ব্যবসায় পরিচালনা করার ক্ষেত্রে প্রবল প্রভাব ফেলবে এতে করে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। ইতিমধ্যে দেশের প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠান দু’মাসের আর্থিক ঝুঁকিতে পড়ে গিয়েছে।
এসব কোম্পানিগুলোর বিদেশি শ্রমিকদের প্রয়োজন কারণ এইসব খাতে মালয়েশিয়ানদের বেশি মজুরি দিলেও তারা কাজে আগ্রহী নয় তাই এসব সেক্টরে বিদেশী শ্রমিক বাধ্যতামূলক। তিনি বলেছিলেন যে নির্মাণ শিল্পে কাজ করা শ্রমিকদেরকে বৈধতা দেয়া হলে যেকোনো ঝুঁকি এড়ানো সহজ হবে এবং তারা কোন সমস্যা তৈরি করবে না। নির্বাণ শিল্পকে পুনরুজ্জীবিত করতে হলে এইসব শ্রমিকদেরকে প্রয়োজন।তবে এইসব শ্রমিকদের উপর সরকার কড়া নজর রাখতে পারে এবং অপরাধমূলক ও সামাজিক সমস্যা সৃষ্টিকারী শ্রমিকদের কে অবিলম্বে তাদের নিজ দেশে ফেরত পাঠানো উচিত।
মালয়েশিয়া ভিসার খবর
i wish to reach Bangladeshi community who's are staying in malaysia..
📌📌📌 মালয়েশিয়া ইমিগ্রেশন নোটিশ 📌📌📌
💥💥💥 গতকাল ১১ই মে সকাল ৬.৩০ মিনিট থেকে মালয়েশিয়ার পাইকারি বাজার সেলায়াং ও তার আশে পাশে এলাকায় মালয়েশিয়া পুলিশ, কে টি এম👮👮 ( সেনাবাহিনি) , পিডি আর এম, রেলা, এপি এম, কে কে এম এবং মালয়েশিয়া ইমিগ্রেশন সহ মোট ১১৩৬ জন বিভিন্ন পদের অফিসার এই অপারেসিতে যোগ দেন। সর্বমোট ৭৫৫১ জন বিদেশী নাগরিকের কাগজ পত্র চেকিং প্রক্রিয়া শেষে ভিসা না থাকার কারনে গ্রেপ্তার করা হয় ১৩৬৮ জন বিদেশি নাগরিকদের এবং তাদের কে জালান দূতায় নিয়ে যাওয়া হয়।
আটককৃতদের বিস্তারিত 👇👇👇👇
বাংলাদেশের নাগরিকঃ ৭৮ জন পুরুষ
ইন্দোনেশিয়ার নাগরিকঃ ৪২১ জন পুরুষ
ইন্ডিয়ার নাগরিকঃ ৫৪ জন পুরুষ
পাকিস্তানের নাগরিকঃ ৬ জন পুরুষ
মায়ানমার নাগরিকঃ ৭৯০ পুরুষ
নারী আটক হয়ঃ ২৬১ জন এবং তাদের সাথে থাকা ছেলে মেয়ে ৯৮ জন সর্বমোট ১৩৬৮ জন।
এদেএ মধ্যে অনেকের জাল নক ভিসা পাওয়া গেছে। এবং এদের প্রত্যেককে ইমিগ্রেশন এর আইন অনুযায়ী শাস্তি শেষে যার যার নিজ দেশে ব্লাক লিস্টেড করে পাঠানো হবে বলে জানিয়েছেন জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়া।
[5/2, 1:08 PM] Rizwan Bj: *_Business are allowed to OPEN start 4/5/2020 and please stay safe_* 🙏🏻🇲🇾
✅ *_Bank_* 🏢🏧
✅ *_Petrol Station_* ⛽🔰
✅ *_Golf_* ⛳🏌🏻♂
✅ *_Cafe_* 🍹🥯
✅ *_Restaurant_* 🍽🍱
✅ *_Market_* 🛒🥬
✅ *_Workshop_* 🧰⛓
✅ *_Construction_* 🏗⛑
✅ *_Factory_* 🏭🗜
✅ *_1 car with 2 peoples_* 🚘👥
✅ *_Post office_* 📮📧
✅ *_Logistic_* 🚢📦
✅ *_Landscape_* 🏕
✅ *_Jogging_* 🏃🏻♀🏃🏻♂
✅ *_Bicycle cycling_* 🚴🏻♂🚵🏻♀
✅ *_Electrical shope_* 📺🔌
✅ *_Furniture shope_* 🛋🪑
✅ *_Pet clinic & shope_* 🐶🏥
[5/2, 1:08 PM] Rizwan Bj: *_Business are continuing NOT ALLOW to OPEN start 4/5/2020 and please stay safe_* 🙏🏻🇲🇾
❌ *_Saloon_* 💇🏻♂💈
❌ *_School_* 👩🏻🏫🎒
❌ *_University_* 👱🏻♀📚
❌ *_College_* 🧑🏻📚
❌ *_Night market_*
❌ *_Cinema_* 🎞📽
❌ *_Karaoke_* 🎤🎧
❌ *_Bowling_* 🎳🎰
❌ *_Mosque,Church,Temple_* 🕍🛕
❌ *_Wedding_* 🤵🏻👰🏻
❌ *_Expo & Carnival_* 🛍🎪
01/05/2020
আলহামদুলিল্লাহ তবে সবাইকে সতর্ক থাকতে হবে।বাইরে যখন বের হবেন তখন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আমার জানামতে অনেককে তাদের কোম্পানি ফোন করে কাজে যোগদানের জন্য নির্দেশনা দিয়েছে সম্ভবত সবকিছুই ওপেন হয়ে যাবে চার তারিখ থেকে।তাই আমার দেশি ভাইদের উদ্দেশ্যে বলছি যারা কাজে যোগদান করবেন অবশ্যই অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন মাছ কে তারপরে হচ্ছে হাতের গ্লাভস এগুলো পড়ে কাজে যাবেন আর অবশ্যই ছোট্ট একটা হ্যান্ড স্যানিটাইজার পকেটের মধ্যে রাখবেন।
22/04/2020
ব্রেকিং নিউজ
মালয়েশিয়ায় ২৮ তারিখের পর থেকে নিন্মে বর্ণিত সব সার্ভিস গুলি আগের মতো চালু হতে যাচ্ছে। তবে একসাথে অনেক লোকের সমাগম থেকে দূরে থাকতে নির্দেশ দিয়েছেন মালয়েশিয়া সরকার।
04/04/2020
😭😭😭BREAKING NEWS😭😭😭
মালয়েশিয়া সরকার ১৪ এপ্রিল থেকে আবারও Lockdown বাড়িয়ে ৩০ এপ্রিল প্রযন্ত করেছে।😭😭😭
03/04/2020
আসসালামুয়ালাইকুম প্রিয় ভাইয়েরা,
মালয়েশিয়ার এই কঠিন অবস্থায় যে ভাইদের খাবার শেষ হয়ে গিয়েছে কিন্তু কোম্পানি থেকে কোন টাকা পাননি অথবা আপনাদের খাওয়ার সমস্যা হচ্ছে তাদের জন্য বাংলাদেশ সরকার এমবাসির মাধ্যমে খাবার পরিবেশন করছে।সে ক্ষেত্রে আপনারা যে এলাকায় থাকেন ওই এলাকার
১. আপনার নাম
২. আপনার বর্তমান পাসপোর্ট নাম্বার এবং
৩.ফুল অ্যাড্রেস
এই তিনটা বিষয় অবশ্যই উল্লেখ করে আপনাকে ফরম ফিলাপ করতে হবে। আপনার কোম্পানির নাম নিয়োগকর্তার নাম এগুলা ফিলাপ না হলেও চলবে।
নিচের দেয়া এম্বাসি লিংকে ক্লিক করে ফর্ম ফিলাপ করতে হবে।
COVID-19 চলমান পরিস্থিতিতে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের জরুরী খাদ্য চাহিদা ফর্ম Emergency food demand form for Bangladesh nationals staying in Malaysia due to prevailing COVID-19 situations. ( ★ চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে)
01/04/2020
30/03/2020
**সুখবর**
করোনা পরিস্থিতি: প্রবাসীদের জন্য বিশেষ তহবিল অর্থ বরাদ্দ দিবে বাংলাদেশ সরকার। বিপদগ্রস্থ মালয়েশিয়া প্রবাসী ভাইগন দ্রুত বাংলাদেশ এম্বাসীর হটলাইন এর সাহায্য নিন।
আহমাদুল কবির, মালয়েশিয়া: করোনা ভাইরাসে আক্রান্ত দেশগুলোতে অবস্থানরত প্রবাসীদের আর্থিক সহায়তা প্রদান করবে সরকার। বিদেশস্থ প্রবাসী কর্মীদের খাদ্য, আবাস , ঔষধ এবং অন্যান্য প্রয়োজনে বাংলাদেশ সরকার এ অর্থ সহায়তা দেবে। শনিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে, বিভিন্ দেশে করোনা ভাইরাস ঠেকাতে লকডাউন অব্যাহত রয়েছে। প্রবাসীদের কাজ বন্ধ। নিজ গৃহে বসবাস করতে হচ্ছে। অনেকের নিয়োগকর্তা বেতন, খাদ্য বাসস্থান, মেডিসিন ইত্যাদি প্রদান করছে। কিন্তু যাদের নির্দিষ্ট নিয়োগকর্তা নেই, এখানে সেখানে কাজ করছে তাদের আয় নেই, করোনা সংক্রমিত হবার ভয়ে বাইরে যেতে পারছেন না। তারা মূলত দিন যতই যাচ্ছে তাদের দুশ্চিন্তা ততই বাড়ছে। তারা না পারছে দেশে যেতে, না পারছে আয় করতে। সরকারের এ ঘোষণা তাদের জন্য কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। তবে সরকারের পাশাপাশি কমিউনিটির হিতৈষী ব্যাক্তিদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন প্রবাসীরা । মালয়েশিয়া অবস্থানরত প্রবাসীদের কত টাকা বরাদ্দ দেয়া হয়েছে তা জানা যায়নি। তবে মন্ত্রণালয় বলছে দূতাবাস চাহিদা দেওয়ার পর নির্ধারণ হবে বলে জানা গেছে।
গত বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সভাপতিত্বে করোনাভাইরাস সংক্রান্ত মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। এই সভার তথ্যানুযায়ী প্রবাসী অধ্যুষিত দেশগুলোতে থাকা লেবার উইংয়ের মাধ্যমে প্রতিদিনই সংশ্লিষ্ট দেশের করোনাভাইরাস পরিস্থিতি ও প্রবাসী কর্মীদের স্বাস্থ্যগত অবস্থার প্রতিবেদন আসছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র জানায়, প্রবাসী কর্মীদের প্রধান গন্তব্য দেশের মধ্যে সৌদি আরবে ১ জন, এবং সংযুক্ত আরব আমিরাতে ৩ জন বাংলাদেশী আক্রান্ত হয়েছেন। এছাড়া মালয়েশিয়া, কুয়েত, কাতার, ইরাক, গ্রিস, লেবানন, জাপান, থাইল্যান্ড, মালদ্বীপ, হংকং ও বাহরাইনে এখ নপর্যন্ত কোনো প্রবাসী বাংলাদেশীর আক্রান্তের খবর পায়নি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রবাসীদের দেখভালের দায়িত্বে থাকা এই মন্ত্রণালয় বলছে, করোনাভাইরাস মহামারী আকার ধারণ করার প্রেক্ষিতে সবচাইতে অসুবিধায় আছেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা। তাদের ভালমন্দ দেখভাল করে থাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
প্রবাসীদের জন্য ১২টি কার্যক্রম বা পদক্ষেপ নেয়া হয়েছে বলে গত বুধবার করোনাভাইরাস সংক্রান্ত মনিটরিং কমিটির সভায় উল্লেখ করা হয়। তারমধ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ হলো- প্রবাসী ও বিদেশগামী কর্মীদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ায়র বিষয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী জিসিসিভুক্ত (মধ্যপ্রাচ্যের) দেশগুলোর দূতালয় প্রধানদের সাথে বৈঠক করে ভিসার মেয়াদ বর্ধিত করার আশ্বাস দেন; সকল শ্রম কল্যাণ উইংকে করোনাভাইরাস পরিস্থিতির বিষয়ে নিয়মিত আপডেট প্রদান এবং সংশ্লিষ্ট দেশে অবস্থানরত বাংলাদেশীদের চাহিদা অনুযায়ী সর্বাত্মক সহযোগীতা প্রদানের নির্দেশ; অতিরিক্ত সচিবকে (মিশন ও কল্যাণ) করোনাভাইরাস সংক্রান্ত কার্যক্রমের ফোকাল পারসন মনোনয়ন এবং তার নেতৃত্বে বিভিন্ন অংশীজনের সমন্বয়ে একটি মনিটরিং কমিটি গঠন।
মিশন ও কল্যাণ অনুবিভাগ কর্র্তৃক সংশ্লিস্ট সকল অংশীজনের সাথে নিয়মিত যোগাযোগ, বায়রা ও এনজিওসমূহের মাধ্যমে এ সংক্রান্ত প্রচারণা এবং শ্রম কল্যাণ উইং, টিটিসি,আইএমটি, সাপোর্ট সেন্টারকে সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ; করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরিস্থিতিতে বিভিন্ন গন্তব্য দেশে বাংলাদেশী কর্মী এবং দেশে ফেরত আসা কর্মীদের সম্ভাব্য সংকট মোকাবেলায় কীভাবে কী ধরনের সহযোগীতা প্রদান করা যায় এ বিষয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের (প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধিনস্থ সংস্থা) সভায় নীতিগত সিদ্ধান্ত এবং মিশনের চাহিদা অনুযায়ী সর্বোচ্চ সব রকম সহযোগিতার জন্য আর্থিক বরাদ্ধ করবে। এছাড়া প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ গত ২৩ মার্চ আইওএম-এর মিশন চিফের নেতৃত্বে একটি টিমের সাথে আলোচনায় বসেন। আলোচনায় করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরিস্থিতিতে বিভিন্ন গন্তব্য দেশে বাংলাদেশী কর্মীদের সম্ভাব্য সংকট মোকাবেলায় করণীয় বিষয়ে আলোচনা করেন। উদ্ভুত পরিস্থিতিতে প্রয়োজনীয় সর্বোচ্চ সহযোগিতার প্রদানের বিষয়ে আইওএম প্রস্তুত আছে বলে মন্ত্রীকে আশ্বস্ত করেন আইওএম-এর বাংলাদেশ মিশন চিফ।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র জানায়, বিদেশস্থ মিশনগুলো করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলা বিষয়ে স্থানীয়ভাবে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। সংশ্লিষ্ট দেশে অবস্থারত বাংলাদেশীদের মধ্যে চাহিদা অনুযায়ী হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও গ্লাভস বিতরণ করছে। এছাড়া মালয়েশিয়া কাতার, ইরাক, হংকংসহ বিভিন্ন দূতাবাসে এ বিষয়ে হটলাইনসেবা চালু করা হয়েছে বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
হাইকমিশনার মহ. শহীদুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ধৈর্য্যের সঙ্গে মোকাবিলা করতে হবে।’ তিনি বলেন, একক ভাবে সম্ভব নয় সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। মালয়েশিয়ায় বাংলাদেশি কেউ করোনা ভাইরাসে আক্রান্তের খবর নেই। এখানকার পরিস্থিতি। ‘দূতাবাস থকে ২৪ ঘণ্টা হটলাইন সেবা দেয়া হচ্ছে। দূতাবাস কর্মকর্তারা পালাক্রমে ডিউটি দিচ্ছেন। আমরা রাজধানীসহ অন্যান্য শহরে অবস্থানরত সবার সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি। যে সমস্যা নিয়ে ফোন করছেন তাদের পরামর্শ দেয়া হচ্ছে।’ তিনি বলেন, আমি নিজেই প্রতিদিন শত শত প্রবাসীদের সঙ্গে কথা বলছি। তাদের খোজঁ খবর নিচ্ছি।
প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত মালয়েশিয়ায় ২৭ জনের মৃত্যু হয়েছে। দেশজুড়ে ভাইরাসে দুই হাজার ৩২০ জন আক্রান্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২০জন।
এদিকে করোনায় রাজনৈতিক-অর্থনৈতিক-স্বাস্থ্য সেবায় গৃহিত ব্যাবস্থা সম্পর্কে জাতিকে অবহিত করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন শনিবার এক ভাষণে বলেছেন, মালয়েশিয়া বর্তমানে অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করছে। বর্তমান পরিস্থিতি ইতিহাসে নজিরবিহীন। তিনি বর্তমান সংকটময় মুহুর্তে সরকারকে সহযোগিতা করার আহবান জানান। তার সরকার ইতোমধ্যে দেশীয় ও বিদেশি কর্মীদের বেতন দেওয়ার জন্য নিয়োগকর্তাদের নির্দেশ দিয়েছেন। এদিকে ইমিগ্রেশন বলেছে, এ জরুরি অবস্থায় যাদের ভিসার মেয়াদ শেষ হবে তারা এই অবস্থার অবসান হলে ভিসা রিনিউ করে নিতে পারবেন। অপরদিকে মহিউদ্দিন সরকার বিদেশি সকল বৈধ ও অবৈধদের জন্য করোনা চিকিৎসা ফ্রি করেছেন। অনুরোধ করেছেন চুপ না থেকে চিকিৎসা নিতে। সংশ্লিষ্টরা বলছেন, করোনা মোকাবেলায় মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের সকল গৃহীত পদক্ষেপ প্রবাসীদের মেনে চলতে, যাতে মালয়েশিয়া অনুভব করে বাংলাদেশি প্রবাসীরা তাদের সহযোগিতা করছে।
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the business
Telephone
Website
Address
Kuala Lumpur, Wilayah Persekutuan
Kuala Lumpur
50050